Campus Post
ঢাকা, বৃহস্পতিবার, ৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. সর্বশেষ

ফজলুর রহমানের জুলাই গণ অভ্যুত্থান নিয়ে অবমাননাকর বক্তব্যের তীব্র নিন্দা ইসলামি ছাত্রীসংস্থার

মোসাঃতানজিলা
২৫ আগস্ট ২০২৫, ৯:৪৭ পূর্বাহ্ণ

Link Copied!

বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ফজলুর রহমান জুলাইয়ের গণআন্দোলনকে ‘কালো শক্তির ষড়যন্ত্র’ আখ্যা দেয়ায় ইতিহাস বিকৃতি ও মিথ্যাচারের আশ্রয় জানিয়ে বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থা গভীর ক্ষোভ ও তীব্র প্রতিবাদ জানিয়েছেন।

চব্বিশ আগস্টে (২০২৫) ছাত্রীসংস্থার কেন্দ্রীয় সভানেত্রী মুন‌জিয়া ও সেক্রেটারি জেনারেল উ‌ম্মে আরওয়া এ ‌বিষ‌য়ে এক যৌথ বিবৃ‌তিতে একথা জানান।

বিবৃতিতে নেত্রীবৃন্দ বলেন, “৫ আগস্ট স্বৈরাচারের পতন ছিল জনসাধারণের স্বতঃস্ফূর্ত গণআ‌ন্দোল‌নের ফলাফল। এটি কোনো বিশেষ গোষ্ঠীর ষড়যন্ত্র নয়, বরং জনগণের ন্যায্য অধিকার আদায়ের আন্দোলন। অথচ নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি ফজলুর রহমান উদ্দেশ্যমূলকভাবে একে কালো শক্তি আখ্যা দিয়ে অসত্য বক্তব্য রেখেছেন।

তিনি আরও বলেন,গণঅভ্যুত্থানের পর থেকেই তিনি তার পুরাতন দল আওয়ামী লীগের বয়ান প্রতিষ্ঠা, মুজিববাদের প্রচারণা, মুক্তিযুদ্ধকে জুলাইয়ের মুখোমুখি দাঁড় করানোর মতো অপচেষ্টা চালিয়ে যাচ্ছেন। আমরা মনে করি এ ধরনের সমস্ত অপচেষ্টা ইতিহাসের বিকৃতি ও গণআন্দোলনের প্রতি চরম অবমাননা।”

নেত্রীবৃন্দ আরও জানান যে, “জুলাই গণআ‌ন্দোলন নিয়ে ক্রমাগত দায়িত্বজ্ঞানহীন ও বিদ্বেষপূর্ণ বক্তব‌্য এই আ‌ন্দোল‌নের শহীদ‌দের প্রতি সরাস‌রি অবমাননা। আমরা দৃঢ়ভা‌বে বল‌তে চাই, এ যাবৎ দেয়া প্রতি‌টি মিথ‌্যাচার ও বি‌দ্বেষমূলক বক্ত‌ব্যের জন‌্য ভুল স্বীকার করে ফজলুর রহমানকে অবশ‌্যই জাতির কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। এর প্রে‌ক্ষি‌তে কেবল শোকজই যথেষ্ট নয় বরং আমরা তার ব‌্যাপা‌রে যথোপযুক্ত দলীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাই।

এছাড়াও তারা অভিযুক্তকে দ্রুত আইনের আওতায় এনে বিচারের দাবি জানান।

সংশ্লিষ্ট সংবাদ:

মন্তব্য করুন
আরও পড়ুন

শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনের এপিএস হলেন ওমর ফারুক

২৭তম বিসিএস কর্মকর্তাদের দীর্ঘ বিলম্বের পর যোগদান দেশের ইতিহাসে এক অনাকাঙ্ক্ষিত অধ্যায় : শিক্ষামন্ত্রী

শিক্ষার গুনগত পরিবর্তনে ড. এহছানুল হক মিলনের বিকল্প নেই

ডিএসসিসিতে অফিসার্স এসোসিয়েশনের সভাপতি চাঁদপুর কচুয়ার প্রকৌশলী মোহাম্মদ গোলাম কিবরিয়া

ডিপ্লোমা প্রকৌশলীদের অধিকারহরণের অপকৌশল রুখতে হবে

বাঙালি মুসলিম পরিচয় ও সংস্কৃতিকে নির্বাচনী ইশতেহারে যুক্ত করা সময়ের দাবি

বাংলাদেশ কৃষি প্রকৌশলী সোসাইটির কমিটি গঠিত

চাঁদপুর-৩ আসনের ১০ দলীয় জোটের প্রার্থী এড. শাহজাহান মিয়া বিষ্ণুপুর ইউনিয়নে দাঁড়িপাল্লা মার্কায় গণসংযোগ

হাইমচরে অটোরিকশার ধাক্কায় ষষ্ঠ শ্রেণির ছাত্রী গুরুতর আহত, হাসপাতালে ছুটে গেলেন এড. শাহজাহান মিয়া

হাইমচর সমিতির সভাপতি আবুল কালাম আজাদ সাধারণ সম্পাদক মোঃ মাহবুব-উল-আলম নির্বাচিত

শিক্ষকতা কোনো সাধারণ চাকরি নয়; এটি একটি আজীবন দায়িত্ব : শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের নতুন সচিব ড. জিয়াউল হক