Campus Post
ঢাকা, ,
  1. সর্বশেষ
  2. কলেজ ও কারিগরি

পালাখাল রোস্তম আলী কলেজের সভাপতি হলেন মামুনুর রশিদ মোল্লা

ক্যাম্পাস পোস্ট ২৪ ডেস্ক
২৩ অগাস্ট ২০২৫, ৮:০৬ পিএম

Link Copied!

কচুয়া উপজেলার বিতারা ইউনিয়নের কৃতি সন্তান ও ফিনিক্স ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. মামুনুর রশীদ মোল্লা কচুয়ার প্রসিদ্ধ পালাখাল রোস্তম আলী কলেজের গভর্নিং বডির সভাপতি হিসেবে মনোনিত হয়েছেন।

বৃহস্পতিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক মোঃ আব্দুল হাই সিদ্দিক সরকার ভাইস-চ্যান্সেলর মহোদয়ের অনুমতিক্রমে সাক্ষরিত চিঠিতে এই মনোনয়ন দেওয়া হয়। চিঠিতে উল্লেখ করা হয়, আগামী ২ (দুই) বছরের জন্য উনাকে কলেজের সভাপতি হিসেবে মনোনয়ন দেওয়া হয়।
উল্লেখ করা যায় যে, মো. মামুনুর রশীদ মোল্লা বাংলাদেশের আর্থিক ও সেবাখাতে তিন দশকেরও বেশি অভিজ্ঞতা সম্পন্ন। কচুয়ায় শিক্ষা, সামাজিকতা ও মানব সম্পদ উন্নয়নে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন।
এছাড়া তিনি সিভিসি ফাইন্যান্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।তার ব্যাংকিং ক্যারিয়ারের সূচনা হয় প্রাইম ব্যাংকের প্রতিষ্ঠাকালীন সদস্য হিসেবে।পরবর্তীতে তিনি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক এবং ন্যাশনাল ব্যাংকে শাখা ব্যবস্থাপক,বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।
কলেজটির সভাপতি মনোনিত হয়ে মোঃ মামুনুর রশিদ মোল্লা বলেন, আমার অর্জিত অভিজ্ঞতা, কলেজের শিক্ষক, শিক্ষার্থীদের অভিভাবক, শিক্ষার্থীদের পরামর্শ ও সহযোগিতা নিয়ে কচুয়া উপজেলার শ্রেষ্ঠ কলেজ হিসেবে গড়ে তোলাই লক্ষ্য থাকবে।

সংশ্লিষ্ট সংবাদ:

মন্তব্য করুন
আরও পড়ুন

শিক্ষা প্রকৌশল ঢাকা মেট্রো অফিসে টাকার লেনদেন, আসলে কী ঘটেছিল

মাউশির মহাপরিচালক হলেন অধ্যাপক ড. আল মাহমুদ সোহেল

আগামী বছরে সঠিক সময়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

মাউশি মহাপরিচালকের দায়িত্ব পেলেন অধ্যাপক ড. সোহেল

বৃত্তি পরীক্ষা চালু হওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকরা অত্যন্ত আনন্দিত: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

মুক্তিযোদ্ধারাই ডিপ্লোমা প্রকৌশলীদের অনুপ্রেরণা- আইডিইবি

ডেলের বাজার সমাজকল্যাণ সংঘের শিক্ষা উপকরণ (স্কুল ব্যাগ) বিতরণ

শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনের এপিএস হলেন ওমর ফারুক

২৭তম বিসিএস কর্মকর্তাদের দীর্ঘ বিলম্বের পর যোগদান দেশের ইতিহাসে এক অনাকাঙ্ক্ষিত অধ্যায় : শিক্ষামন্ত্রী

শিক্ষার গুনগত পরিবর্তনে ড. এহছানুল হক মিলনের বিকল্প নেই

ডিএসসিসিতে অফিসার্স এসোসিয়েশনের সভাপতি চাঁদপুর কচুয়ার প্রকৌশলী মোহাম্মদ গোলাম কিবরিয়া

ডিপ্লোমা প্রকৌশলীদের অধিকারহরণের অপকৌশল রুখতে হবে