Campus Post
ঢাকা, বৃহস্পতিবার, ৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. সর্বশেষ
  2. উচ্চ শিক্ষা

আত্মহত্যা চেষ্টা শিক্ষার্থীর পাশে সহয়তা নিয়ে দাঁড়াল চবি ছাত্রদল নেতা

চবি প্রতিনিধি
১৭ আগস্ট ২০২৫, ১০:৩৬ অপরাহ্ণ

Link Copied!

আত্মহত্যার চেষ্টা করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক শিক্ষার্থী। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের একাউন্টে ‘মৃত্যুবাণী’ শিরোনামে একটি আবেগঘন পোস্ট দেন তিনি। তার পোস্ট দেখে মানবিক সহায়তা নিয়ে পাশে দাঁড়ান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা মো. ইয়াসিন।

শনিবার (১৬ আগস্ট) দিবাগত রাত ৪টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দেন চবির আইন বিভাগের ২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তারিক আলাভি।

মৃত্যুবাণী শিরোনামে তিনি লিখেন, “…. আমি চেয়েছিলাম আকাশ আমাদের হবে, পৃথিবী আমাদের হবে। না হওয়া সব স্বপ্ন, সব দিতে না পারবার আক্ষেপ একদিন পূর্ণতা পাবে। আমি চেয়েছিলাম তোমাকে প্রতিদিন দেখার, তোমার হাসিতে ঘুমানোর, তোমার হাত ধরে জীবন কাটানোর। আমরা একসাথে সুখের খোঁজে চলব, ছোট ছোট সুখের মুহূর্তগুলোকে ধরে রাখব, সংসারকে আমাদের ভালোবাসার শক্তিতে গড়ে তুলব। আমি চাইতাম দাম্পত্য কলহ আমাদের বিভাজন না করে, বরং আমাদের ভালোবাসাকে আরও গভীর করবে।”

তিনি আরও লিখেন, “আমার মানসিক যুদ্ধ, নিজের অক্ষমতা আর অভাব-নির্ভর দুঃশ্চিন্তা আমাকে হেথায় নিয়ে এসেছে। আমি চেষ্টা করেছি, প্রিয়তমা, সত্যিই চেষ্টা করেছি-আমাদের সম্পর্ককে শান্তি দিতে, আমাদের সংসারকে পূর্ণ করতে। আমার প্রতিটি ভুল, আমার প্রতিটি রাগের মুহূর্তে, আমি চেয়েছি শুধুই তোমাকে হারাতে না।”

ফেসবুকে তিনি আরও লিখেন, “আজ এই শেষ মুহূর্তে, আমি কেবল বলতে চাই-আমার হৃদয় তোমার জন্যই ছিল, এবং থাকবে। আকাশ এখনো নীল, শাড়ির আভায় আমার সব ভালোবাসা তোমার দিকে ছুঁড়ে যাচ্ছে। তুমি আমার জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায়, আমার চেষ্টা, আমার স্বপ্ন। আমি চাই, তুমি সুখে থেকো, আমার না পারার আক্ষেপের ছায়া যেন তোমার জীবনকে ঢেকে না দেয়। তুমি জয়ী, আমি ব্যর্থ প্রেমিক। বিদায়, প্রিয়। জানি, কিছু স্বপ্ন পূর্ণ হয়নি, কিন্তু তুমি জানো-আমার সব চেষ্টা, সব ভালোবাসা, সব হৃদয়ের রক্তিম আবেগ ছিল তোমার জন্যই। পৃথিবী হয়তো আমাদের হয়নি, কিন্তু আকাশ, হ্যাঁ, আকাশ এখনো আমাদেরই। ওপারে তোমার অপেক্ষায় রইবো। আমি তোমাকে ভালোবাসি। তোমার, চিরকাল।”

ফেসবুকে দেওয়া আলভির এই পোস্ট নজরে আসে তার বন্ধু ও ছাত্রদল নেতা মোহাম্মদ শাহাব আহমেদের। তিনি বিষয়টি বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইয়াসিনকে জানান এবং দলীয় মেসেঞ্জার গ্রুপে শেয়ার করেন। এরপর তাৎক্ষণিকভাবে আত্মহত্যা চেষ্টাকারী শিক্ষার্থীর সঙ্গে যোগাযোগ করেন চবি ছাত্রদল নেতা মো. ইয়াসিন, মো. শাফায়াত হোসেন ও আমান আবদুল্লাহ। পরে তাকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নেওয়া হয়। তার অবস্থার অবনতি দেখে কর্তব্যরত চিকিৎসক দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন।

চবি মেডিকেল সেন্টারের চীফ মেডিকেল অফিসার (ভারপ্রাপ্ত) ডা: আবু তৈয়ব বলেন,”এ শিক্ষার্থী চিকিৎসাধীন রয়েছেন। তিনি মানসিক হতাশা থেকে একাধিক ঘুমের ওষুধ সেবন করে আত্মহত্যার চেষ্টা করেন। আমরা তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছি। আশা করি খুব অল্প সময়ের মধ্যেই তিনি সুস্থ হয়ে উঠবেন।”

এবিষয়ে চবি ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইয়াসিন বলেন, ‘’আমরা চাই না কোনো শিক্ষার্থী মানসিক অবসাদে জীবন হারিয়ে যাক। গত রাত ৪টায় যখন আমাদের চোখে ফেইসবুক পোস্টটা আসে তখন আমরা যদি সেটা এড়িয়ে যেতাম তাহলে হয়তো একটা জীবন এখানেই হারিয়ে যেত। আমরা ছাত্রদের কল্যাণে কাজ করি। মানবিক দিক বিবেচনায় আমরা তাকে বাঁচাতে চেষ্টা করেছি। তার চিকিৎসা ও সুস্থতার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে গিয়েছি। আমরা চাই চবি ক্যাম্পাসে আত্মহত্যার মতো এমন অনাকাঙ্ক্ষিত ঘটনার পুনরাবৃত্তি না হোক।’

সংশ্লিষ্ট সংবাদ:

মন্তব্য করুন
আরও পড়ুন

শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনের এপিএস হলেন ওমর ফারুক

২৭তম বিসিএস কর্মকর্তাদের দীর্ঘ বিলম্বের পর যোগদান দেশের ইতিহাসে এক অনাকাঙ্ক্ষিত অধ্যায় : শিক্ষামন্ত্রী

শিক্ষার গুনগত পরিবর্তনে ড. এহছানুল হক মিলনের বিকল্প নেই

ডিএসসিসিতে অফিসার্স এসোসিয়েশনের সভাপতি চাঁদপুর কচুয়ার প্রকৌশলী মোহাম্মদ গোলাম কিবরিয়া

ডিপ্লোমা প্রকৌশলীদের অধিকারহরণের অপকৌশল রুখতে হবে

বাঙালি মুসলিম পরিচয় ও সংস্কৃতিকে নির্বাচনী ইশতেহারে যুক্ত করা সময়ের দাবি

বাংলাদেশ কৃষি প্রকৌশলী সোসাইটির কমিটি গঠিত

চাঁদপুর-৩ আসনের ১০ দলীয় জোটের প্রার্থী এড. শাহজাহান মিয়া বিষ্ণুপুর ইউনিয়নে দাঁড়িপাল্লা মার্কায় গণসংযোগ

হাইমচরে অটোরিকশার ধাক্কায় ষষ্ঠ শ্রেণির ছাত্রী গুরুতর আহত, হাসপাতালে ছুটে গেলেন এড. শাহজাহান মিয়া

হাইমচর সমিতির সভাপতি আবুল কালাম আজাদ সাধারণ সম্পাদক মোঃ মাহবুব-উল-আলম নির্বাচিত

শিক্ষকতা কোনো সাধারণ চাকরি নয়; এটি একটি আজীবন দায়িত্ব : শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের নতুন সচিব ড. জিয়াউল হক