Campus Post
ঢাকা, ,
  1. সর্বশেষ
  2. উচ্চ শিক্ষা

গোবিপ্রবি কেন্দ্রীয় মন্দিরে শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী উৎসব পালিত

গোবিপ্রবি প্রতিনধি
১৬ অগাস্ট ২০২৫, ৮:২৭ পিএম

Link Copied!

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) কেন্দ্রীয় মন্দিরে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী।

 

আজ শনিবার (১৬ আগস্ট) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মন্দিরে এ উৎসব অনুষ্ঠিত হয়। এসময় মন্দির প্রাঙ্গণে ভক্তদের উপস্থিতি, পূজা-অর্চনা, ভজন-কীর্তন ও ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি পালন করা হয়।

 

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় ভক্তবৃন্দ অংশগ্রহণ করেন। পূজা-অর্চনার পাশাপাশি শ্রীকৃষ্ণের জীবনাদর্শ ও ধর্মীয় শিক্ষার গুরুত্ব তুলে ধরা হয়।

 

সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীরা জানান, জন্মাষ্টমী উৎসব ভ্রাতৃত্ব, শান্তি ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেয়। প্রতি বছর ধর্মীয় উদ্দীপনার মধ্য দিয়ে এ উৎসব গোবিপ্রবি ক্যাম্পাসে পালিত হয়, যা বিশ্ববিদ্যালয়জুড়ে এক অনন্য সাংস্কৃতিক ও ধর্মীয় আবহ সৃষ্টি করে।

সংশ্লিষ্ট সংবাদ:

মন্তব্য করুন
আরও পড়ুন

কিশোরগঞ্জ স্টেডিয়ামে প্রধানমন্ত্রী নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে

শিক্ষা প্রকৌশল ঢাকা মেট্রো অফিসে টাকার লেনদেন, আসলে কী ঘটেছিল

মাউশির মহাপরিচালক হলেন অধ্যাপক ড. আল মাহমুদ সোহেল

আগামী বছরে সঠিক সময়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

মাউশি মহাপরিচালকের দায়িত্ব পেলেন অধ্যাপক ড. সোহেল

বৃত্তি পরীক্ষা চালু হওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকরা অত্যন্ত আনন্দিত: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

মুক্তিযোদ্ধারাই ডিপ্লোমা প্রকৌশলীদের অনুপ্রেরণা- আইডিইবি

ডেলের বাজার সমাজকল্যাণ সংঘের শিক্ষা উপকরণ (স্কুল ব্যাগ) বিতরণ

শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনের এপিএস হলেন ওমর ফারুক

২৭তম বিসিএস কর্মকর্তাদের দীর্ঘ বিলম্বের পর যোগদান দেশের ইতিহাসে এক অনাকাঙ্ক্ষিত অধ্যায় : শিক্ষামন্ত্রী

শিক্ষার গুনগত পরিবর্তনে ড. এহছানুল হক মিলনের বিকল্প নেই

ডিএসসিসিতে অফিসার্স এসোসিয়েশনের সভাপতি চাঁদপুর কচুয়ার প্রকৌশলী মোহাম্মদ গোলাম কিবরিয়া