Campus Post
ঢাকা, শুক্রবার, ২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. সর্বশেষ
  2. উচ্চ শিক্ষা

মাভাবিপ্রবি ভিসির মায়ের মৃত্যুতে অনশন ভাঙলেন আন্দোলনরত শিক্ষার্থী সাজু

মাভাবিপ্রবি প্রতিনিধি
১৩ আগস্ট ২০২৫, ১২:৩২ পূর্বাহ্ণ

Link Copied!

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (মাকসু) প্রতিষ্ঠার দাবিতে চলমান আমরণ অনশন কর্মসূচি সাময়িকভাবে বিরতি দিয়েছেন অপরাধতত্ত্ব ও পুলিশবিজ্ঞান বিভাগের স্নাতকোত্তর শ্রেণির শিক্ষার্থী আক্তারুজ্জামান সাজু।

‎‎গতকাল সোমবার (১১ আগস্ট) বেলা ১১টার দিকে প্রশাসনিক ভবন প্রাঙ্গণে তিনি আমরণ অনশন শুরু করেন। তাঁর সঙ্গে সংহতি জানিয়ে বিশ্ববিদ্যালয়ের আরও কয়েকজন শিক্ষার্থী প্রতীকী অনশনে অংশ নেন। মঙ্গলবার বিকাল ৫ টা পর্যন্ত সাজুর অনশন চলছিল এবং তাকে স্যালাইন দেওয়া হচ্ছিল।

‎‎শিক্ষার্থীদের দাবি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৯ দফার অন্যতম হলো দেশের প্রতিটি বিশ্ববিদ্যালয় ও কলেজে ছাত্র সংসদ প্রতিষ্ঠা। এ লক্ষ্যে তারা গত ২১ জুলাই বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দাবিপত্র জমা দেন। কিন্তু নির্ধারিত সময় পার হলেও রিজেন্ট বোর্ড থেকে কোনো সিদ্ধান্ত আসেনি। পরে ২ আগস্ট প্রশাসনের সঙ্গে বৈঠকে ১০ আগস্টের মধ্যে রিজেন্ট বোর্ডে প্রস্তাবটি পাস করার আহ্বান জানানো হয়। তবে নির্ধারিত সময়সীমা পার হলেও দাবিটি বাস্তবায়িত হয়নি।

‎‎আজ মঙ্গলবার উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দের মা ইন্তেকাল করেছেন। মানবিক কারণে সাজু অনশন ভেঙে উপাচার্যের মায়ের জানাজায় যোগ দিতে যাচ্ছেন। তবে আন্দোলনকারীরা জানিয়েছেন, অবস্থান কর্মসূচি আগামী শুক্রবার (১৫ আগস্ট) পর্যন্ত চলবে। নির্ধারিত সময়ের মধ্যে দাবি পূরণ না হলে শনিবার থেকে পুনরায় আমরণ অনশন শুরু হবে।

‎‎অবস্থানস্থলে শিক্ষার্থীরা “ভাত নয়, আইন খাবো”, “তালা ভাঙছি, মাকসু আনবো”, “ইনকিলাব জিন্দাবাদ”সহ বিভিন্ন স্লোগান দিচ্ছেন, যা প্রশাসনিক ভবন প্রাঙ্গণ মুখর করে তুলেছে।

সংশ্লিষ্ট সংবাদ:

মন্তব্য করুন
আরও পড়ুন

শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনের এপিএস হলেন ওমর ফারুক

২৭তম বিসিএস কর্মকর্তাদের দীর্ঘ বিলম্বের পর যোগদান দেশের ইতিহাসে এক অনাকাঙ্ক্ষিত অধ্যায় : শিক্ষামন্ত্রী

শিক্ষার গুনগত পরিবর্তনে ড. এহছানুল হক মিলনের বিকল্প নেই

ডিএসসিসিতে অফিসার্স এসোসিয়েশনের সভাপতি চাঁদপুর কচুয়ার প্রকৌশলী মোহাম্মদ গোলাম কিবরিয়া

ডিপ্লোমা প্রকৌশলীদের অধিকারহরণের অপকৌশল রুখতে হবে

বাঙালি মুসলিম পরিচয় ও সংস্কৃতিকে নির্বাচনী ইশতেহারে যুক্ত করা সময়ের দাবি

বাংলাদেশ কৃষি প্রকৌশলী সোসাইটির কমিটি গঠিত

চাঁদপুর-৩ আসনের ১০ দলীয় জোটের প্রার্থী এড. শাহজাহান মিয়া বিষ্ণুপুর ইউনিয়নে দাঁড়িপাল্লা মার্কায় গণসংযোগ

হাইমচরে অটোরিকশার ধাক্কায় ষষ্ঠ শ্রেণির ছাত্রী গুরুতর আহত, হাসপাতালে ছুটে গেলেন এড. শাহজাহান মিয়া

প্রফেশনাল গাইড: ল্যাপটপ ও পিসি কেনার ক্ষেত্রে যে বিষয়গুলো এড়িয়ে চলবেন না

প্রফেশনাল গাইড: ল্যাপটপ ও পিসি কেনার ক্ষেত্রে যে বিষয়গুলো এড়িয়ে চলবেন না

হাইমচর সমিতির সভাপতি আবুল কালাম আজাদ সাধারণ সম্পাদক মোঃ মাহবুব-উল-আলম নির্বাচিত

শিক্ষকতা কোনো সাধারণ চাকরি নয়; এটি একটি আজীবন দায়িত্ব : শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার