Campus Post
ঢাকা, বৃহস্পতিবার, ৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. সর্বশেষ
  2. উচ্চ শিক্ষা

‎মাভাবিপ্রবি’র ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

মাভাবিপ্রবি প্রতিনিধি
১১ আগস্ট ২০২৫, ৫:৪২ অপরাহ্ণ

Link Copied!

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের (ইঞ্জি:/ অনার্স/বিফার্ম) সম্মান প্রথম বর্ষ প্রথম সেমিস্টারের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ১১ আগস্ট ২০২৫ তারিখে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে পৃথকভাবে অনুষ্ঠিত হয়েছে।

‎ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ। এছাড়া বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মোঃ ইমাম হোসেন ও নিজ নিজ বিভাগের চেয়ারম্যানগণ বক্তব্য রাখেন।

‎‎প্রধান অতিথি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, জিএসটিতে ২ লক্ষ ৪০ হাজারের কাছাকাছি শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছে। তোমরা অত্যন্ত সৌভাগ্যবান এতগুলো শিক্ষার্থীদের মধ্যে তোমরা স্বপ্নের বিশ্ববিদ্যালয়কে বেছে নিতে পেরেছ।

‎‎তোমরা যে স্বপ্ন নিয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছো, তোমাদের সে স্বপ্ন যেন পূরণ হয়। স্বপ্ন শুধু দেখলেই হবে না, স্বপ্ন পূরণের জন্য প্রচেষ্টা চালাতে হবে। বিশ্ববিদ্যালয় জ্ঞান সৃষ্টি করে, জ্ঞান বিতরণ করে তোমাদের এ জ্ঞান আহরণ করতে হবে।

‎‎সর্বোপরি, মনে রাখবে—তোমরা শুধু নিজের ভবিষ্যৎ নয়, বরং দেশের ভবিষ্যৎ নির্মাণের অংশ। তাই জ্ঞানকে কাজে লাগিয়ে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে হবে।

‎‎উল্লেখ্য, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে ১৮টি বিভাগে স্নাতক শ্রেনিতে মোট ৮৯৭ জন শিক্ষার্থী ভর্তি করা হয়।

সংশ্লিষ্ট সংবাদ:

মন্তব্য করুন
আরও পড়ুন

শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনের এপিএস হলেন ওমর ফারুক

২৭তম বিসিএস কর্মকর্তাদের দীর্ঘ বিলম্বের পর যোগদান দেশের ইতিহাসে এক অনাকাঙ্ক্ষিত অধ্যায় : শিক্ষামন্ত্রী

শিক্ষার গুনগত পরিবর্তনে ড. এহছানুল হক মিলনের বিকল্প নেই

ডিএসসিসিতে অফিসার্স এসোসিয়েশনের সভাপতি চাঁদপুর কচুয়ার প্রকৌশলী মোহাম্মদ গোলাম কিবরিয়া

ডিপ্লোমা প্রকৌশলীদের অধিকারহরণের অপকৌশল রুখতে হবে

বাঙালি মুসলিম পরিচয় ও সংস্কৃতিকে নির্বাচনী ইশতেহারে যুক্ত করা সময়ের দাবি

বাংলাদেশ কৃষি প্রকৌশলী সোসাইটির কমিটি গঠিত

চাঁদপুর-৩ আসনের ১০ দলীয় জোটের প্রার্থী এড. শাহজাহান মিয়া বিষ্ণুপুর ইউনিয়নে দাঁড়িপাল্লা মার্কায় গণসংযোগ

হাইমচরে অটোরিকশার ধাক্কায় ষষ্ঠ শ্রেণির ছাত্রী গুরুতর আহত, হাসপাতালে ছুটে গেলেন এড. শাহজাহান মিয়া

হাইমচর সমিতির সভাপতি আবুল কালাম আজাদ সাধারণ সম্পাদক মোঃ মাহবুব-উল-আলম নির্বাচিত

শিক্ষকতা কোনো সাধারণ চাকরি নয়; এটি একটি আজীবন দায়িত্ব : শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের নতুন সচিব ড. জিয়াউল হক