Campus Post
ঢাকা, বৃহস্পতিবার, ৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. সর্বশেষ
  2. উচ্চ শিক্ষা

ছাত্রীদের সঙ্গে উপাচার্যকে জড়িয়ে ছাত্রদল নেতার কুরুচিপূর্ণ মন্তব্য: প্রতিবাদে জবিতে মানববন্ধন

জবি প্রতিনিধি
১০ আগস্ট ২০২৫, ৬:১৯ অপরাহ্ণ

Link Copied!

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রীদের সঙ্গে উপাচার্যকে জড়িয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদল সদস্য সচিব শামসুল আরেফিনের কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে জবিতে মানববন্ধন করেছে নারী শিক্ষার্থীরা। 

আজ রোববার (১০ আগস্ট) বিকেল সাড়ে তিনটায় বিশ্ববিদ্যালয়ের ভাষা শহীদ রফিক ভবনের সামনে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এ কর্মসূচি পালন করেন তারা। তবে এই ব্যানারে সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি ছাত্রী সংস্থার কয়েকজন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মানববন্ধনে শিক্ষার্থীরা জানান, জবি ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরেফিন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্যের সাথে ইসলামী ছাত্রী সংস্থার ঢাবি শাখার সদস্যদের সাক্ষাতের ছবি শেয়ার করে ব্যঙ্গাত্মক পোস্ট দেন। একই পোস্টে মন্তব্যের উত্তরে তিনি যৌন ইঙ্গিতপূর্ণ ও কুরুচিপূর্ণ মন্তব্য করে এক পর্যায়ে লেখেন, ‘লুঙ্গীর তলেও দারুণ পর্দা হয়।আমাদের পর্দায় সমস্যা না, সার্কাসে সমস্যা।’ পর্দা শুধু একটি কাপড় নয়, এটি মুসলিম নারীর ধর্মীয় অধিকার ও আবেগের বিষয়। মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে এ নিয়ে তুচ্ছতাচ্ছিল্য কোনভাবে মেনে নেয়া হবে না।

ইসলামিক ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী হুমাইরা বলেন, “আমরা ৯৪ শতাংশ মুসলিমের দেশে বাস করি। এখানে পর্দাকে নিয়ে কটুক্তি কোনো ভালো মানুষ করতে পারে না। স্বাধীনতার পরেও কেন আমাদের এরূপ মন্তব্য শুনতে হবে? আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।”

নাট্যকলা বিভাগের শিক্ষার্থী তিশা বলেন, “পর্দা ইসলাম ধর্মের ফরজ বিধান। পর্দা মুসলিম হিসেবে আমাদের অধিকার। কোন সুস্থ মস্তিষ্কের মানুষ পর্দা নিয়ে কটুক্তি ও কুরুচিপূর্ণ মন্তব্য করতে পারে না। নাট্যকলা বিভাগে পড়ে কেও শাহাবাগী হবে বিষয়টি এমন নয়। আমি বিশ্বাস করি পর্দা নারীর অধিকার এবং এটা নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য অগ্রহণযোগ্য।”

দর্শন বিভাগের শিক্ষার্থী ও ছাত্রী সংস্থা নেতৃ বুশরা বলেন, “তার মন্তব্য শুধু আমাদের সংগঠনই নয় বরং এর মাধ্যমে সব মুসলিম নারীকে অসম্মান করা হয়েছে। এজন্য তাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।”

ইংরেজি বিভাগের শিক্ষার্থী সুমাইয়া বলেন, এটি শুধু মুসলিম নারীকেই নয়, মূলত সব নারীকে অপমান করা হয়েছে। প্রশাসনের কাছে আমাদের দাবি, যাতে ভবিষ্যতে পর্দা করে চলা নারীদের নিয়ে কেউ কটুক্তি করতে না পারে, সে ব্যবস্থা নেওয়া হয়।

মানববন্ধনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা দুই দফা দাবি উত্থাপন করেন। তাদের দাবিগুলো হলো; জবি ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরেফিনের প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা করতে হবে এবং পর্দা করে চলা নারীদের বিরুদ্ধে কটুক্তি রোধে প্রশাসনের কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে।

উল্লেখ্য, এর আগে গতকাল রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক এক পোস্টে জবি ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরেফিন ঢাবি উপাচার্যের সাথে ইসলামী ছাত্রী সংস্থার ঢাবি শাখার সদস্যদের সৌজন্য সাক্ষাতের ছবি যুক্ত করে ব্যঙ্গাত্মক পোস্ট করেন। ফেসবুক পোস্টে তিনি ছাত্রী সংস্থার ফুলে শুভেচ্ছা বিনিময়ের ছবির ক্যাপশনে লিখেন, ‘সেরের জন্য কয়টা তালি’। সেই পোস্টে জিএমএস আহমেদ রেজা নামে একটি আইডি থেকে কমেন্ট করা হয়, ‘ভাই, ছবিতে সমস্যাটা কোথায়? রাজনীতি করবেন, এতটুকু সেন্স রাখবেন না, কোথায় সমালোচনা বা ট্রল করতে হয়, আর কোথায় না?’

এ কমেন্টের রিপ্লাইতে শামসুল আরেফিন লিখেন, ‘এই সে…টাই তো সেরের এবং সেরের ছাত্রের কাছে শিখতে চাই। সরি সেন্স।’ ছাত্রদল নেতার এমন মন্তব্য দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। এ নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়।

সংশ্লিষ্ট সংবাদ:

মন্তব্য করুন
আরও পড়ুন

শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনের এপিএস হলেন ওমর ফারুক

২৭তম বিসিএস কর্মকর্তাদের দীর্ঘ বিলম্বের পর যোগদান দেশের ইতিহাসে এক অনাকাঙ্ক্ষিত অধ্যায় : শিক্ষামন্ত্রী

শিক্ষার গুনগত পরিবর্তনে ড. এহছানুল হক মিলনের বিকল্প নেই

ডিএসসিসিতে অফিসার্স এসোসিয়েশনের সভাপতি চাঁদপুর কচুয়ার প্রকৌশলী মোহাম্মদ গোলাম কিবরিয়া

ডিপ্লোমা প্রকৌশলীদের অধিকারহরণের অপকৌশল রুখতে হবে

বাঙালি মুসলিম পরিচয় ও সংস্কৃতিকে নির্বাচনী ইশতেহারে যুক্ত করা সময়ের দাবি

বাংলাদেশ কৃষি প্রকৌশলী সোসাইটির কমিটি গঠিত

চাঁদপুর-৩ আসনের ১০ দলীয় জোটের প্রার্থী এড. শাহজাহান মিয়া বিষ্ণুপুর ইউনিয়নে দাঁড়িপাল্লা মার্কায় গণসংযোগ

হাইমচরে অটোরিকশার ধাক্কায় ষষ্ঠ শ্রেণির ছাত্রী গুরুতর আহত, হাসপাতালে ছুটে গেলেন এড. শাহজাহান মিয়া

হাইমচর সমিতির সভাপতি আবুল কালাম আজাদ সাধারণ সম্পাদক মোঃ মাহবুব-উল-আলম নির্বাচিত

শিক্ষকতা কোনো সাধারণ চাকরি নয়; এটি একটি আজীবন দায়িত্ব : শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের নতুন সচিব ড. জিয়াউল হক