Campus Post
ঢাকা, বৃহস্পতিবার, ৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. সর্বশেষ
  2. উচ্চ শিক্ষা

শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে আইইএলটিএস প্রশিক্ষণ দেবে যবিপ্রবি

ক্যাম্পাস পোস্ট ২৪ ডেস্ক
১০ আগস্ট ২০২৫, ৫:২০ অপরাহ্ণ

Link Copied!

বিদেশে উচ্চশিক্ষার প্রস্তুতিতে সহায়তা করতে বিনামূল্যে আইইএলটিএস প্রস্তুতি প্রশিক্ষণ কর্মসূচি চালু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি)। বিশ্ববিদ্যালয়ের এ উদ্যোগ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর যবিপ্রবিসহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও নেটিজেনদের প্রশংসা কুড়াচ্ছে।

গত ৬ আগস্ট যবিপ্রবির ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের ‘তুমিই পারবে’ কার্যক্রমের আওতায় এবং গবেষণাধর্মী সংগঠন ‘জাস্ট রিসার্চ সোসাইটি’র সহযোগিতায় এ প্রশিক্ষণ কর্মসূচি চালুর ঘোষণা দেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. রাফিউল হাসান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, তিন দিনব্যাপী এ প্রশিক্ষণ আগামী ১৭ থেকে ১৯ আগস্ট অনুষ্ঠিত হবে। অংশগ্রহণের জন্য আবেদন করার শেষ তারিখ ১০ আগস্ট।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও সাংবাদিক মাহমুদ নকিব তার ফেসবুক টাইমলাইনে লিখেছেন, ‘কতটা সুন্দর উদ্যোগ! ঢাবিতে দুই দিন রাজনৈতিক প্রোগ্রাম আর তিন দিন রাজনীতি বন্ধের মিছিল।’

আহছানউল্লা ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির প্রভাষক ড. মো. আমিনুল ইসলাম বিজ্ঞপ্তিটি শেয়ার করে মন্তব্য করেন, ‘হাইলি অ্যাপ্রিশিয়েটেড! সম্ভবত দেশের ইতিহাসে এটাই প্রথম। অন্যান্য বিশ্ববিদ্যালয় এ ধরনের আয়োজন করলে শিক্ষার্থীরা সাদরে গ্রহণ করবে।’যবিপ্রবি রিসার্চ সোসাইটির সাধারণ সম্পাদক মো. জাহিদ হাসান বলেন, যবিপ্রবি একটি গবেষণাধর্মী বিশ্ববিদ্যালয়, প্রতিবছর বিশ্ববিদ্যালয়ের একটি বড়সংখ্যক শিক্ষার্থী বিদেশে উচ্চ শিক্ষার সুযোগ পাচ্ছেন। সে ক্ষেত্রে প্রায় সবারই আইইএলটিএস পরীক্ষা দিতে হয়। সুতরাং বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এ ধরনের উদ্যোগ নিসন্দেহে অনেক কার্যকার হবে। এর পাশাপাশি বৃহৎ পরিসরে আইইএলটিএস তথা সবার জন্য ইংরেজি শেখানোর উদ্যোগ গ্রহণ করলে শিক্ষার্থীদের জন্য আরও ফলপ্রসূ হবে।

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ‘হাবিপ্রবি) নামের একটি ফেসবুক পেজ লিখেছে, ‘যবিপ্রবি শিক্ষার্থীদের জন্য আইইএলটিএস প্রস্তুতির ওপর বিশেষ প্রশিক্ষণ। অন্য বিশ্ববিদ্যালয়ের দালালি নয়, বরং হতাশা থেকেই এই পোস্ট। একটি বিশ্ববিদ্যালয় কতটা শিক্ষার্থীবান্ধব হতে পারে, যবিপ্রবিকে দেখলেই বোঝা যায়। তারা আমাদের চেয়ে পরে যাত্রা শুরু করলেও গবেষণা, পরিবেশ, শিক্ষার মান, সবক্ষেত্রেই অনেক এগিয়ে গেছে।’

যবিপ্রবি কর্তৃপক্ষ আশা করছে, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের উচ্চশিক্ষার পথে নতুন সুযোগ তৈরি করবে এবং তাদের আন্তর্জাতিক অঙ্গনে প্রতিযোগিতায় এগিয়ে নেবে।

সংশ্লিষ্ট সংবাদ:

মন্তব্য করুন
আরও পড়ুন

শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনের এপিএস হলেন ওমর ফারুক

২৭তম বিসিএস কর্মকর্তাদের দীর্ঘ বিলম্বের পর যোগদান দেশের ইতিহাসে এক অনাকাঙ্ক্ষিত অধ্যায় : শিক্ষামন্ত্রী

শিক্ষার গুনগত পরিবর্তনে ড. এহছানুল হক মিলনের বিকল্প নেই

ডিএসসিসিতে অফিসার্স এসোসিয়েশনের সভাপতি চাঁদপুর কচুয়ার প্রকৌশলী মোহাম্মদ গোলাম কিবরিয়া

ডিপ্লোমা প্রকৌশলীদের অধিকারহরণের অপকৌশল রুখতে হবে

বাঙালি মুসলিম পরিচয় ও সংস্কৃতিকে নির্বাচনী ইশতেহারে যুক্ত করা সময়ের দাবি

বাংলাদেশ কৃষি প্রকৌশলী সোসাইটির কমিটি গঠিত

চাঁদপুর-৩ আসনের ১০ দলীয় জোটের প্রার্থী এড. শাহজাহান মিয়া বিষ্ণুপুর ইউনিয়নে দাঁড়িপাল্লা মার্কায় গণসংযোগ

হাইমচরে অটোরিকশার ধাক্কায় ষষ্ঠ শ্রেণির ছাত্রী গুরুতর আহত, হাসপাতালে ছুটে গেলেন এড. শাহজাহান মিয়া

হাইমচর সমিতির সভাপতি আবুল কালাম আজাদ সাধারণ সম্পাদক মোঃ মাহবুব-উল-আলম নির্বাচিত

শিক্ষকতা কোনো সাধারণ চাকরি নয়; এটি একটি আজীবন দায়িত্ব : শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের নতুন সচিব ড. জিয়াউল হক