Campus Post
ঢাকা, বৃহস্পতিবার, ৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. সর্বশেষ
  2. উচ্চ শিক্ষা

জাবিতে আনন্দমুখর পরিবেশে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

জাবি প্রতিনিধি
৯ আগস্ট ২০২৫, ৭:২৬ অপরাহ্ণ

Link Copied!

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) আন্তর্জাতিক আদিবাসী দিবস পালন করেছে জাবিস্থ আদিবাসী শিক্ষার্থীরা।

শনিবার (৯ আগস্ট) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র থেকে একটি র‍্যালি শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায় প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনার পাদদেশে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ইন্ডিজেনাস স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের’ ব্যানারে এ দিবস পালন করেন তারা।

দিবসটি উপলক্ষ্যে আদিবাসী শিক্ষার্থীরা র‍্যালি, সঙ্গীত পরিবেশন করেছে। এসময় ৫১ তম ব্যাচের প্রত্নতত্ত্ব বিভাগের সোমা ডুমুরী সঞ্চালনায় ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ইন্ডিজেনাস স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের’ সভাপতিসহ অন্যরা বক্তব্য রাখেন।

এসময় ৪৯ ব্যাচের শিক্ষার্থী এবং জাবি ইন্ডিজেনাস স্টুডেন্টসের সভাপতি টুটুল তঞ্চঙ্গ্যা বলেন, ১৯৯৪ সালে জাতিসংঘ সাধারণ পরিষদ ৯ আগস্টকে আন্তর্জাতিক আদিবাসী দিবস হিসেবে ঘোষণা করে। এই দিবসের উদ্দেশ্য হলো—আদিবাসীদের অধিকার রক্ষা, তাদের সংস্কৃতি, ভাষা ও জীবনধারা সংরক্ষণ, এবং সমাজে মর্যাদা নিশ্চিত করা। কিন্তু দু:খের বিষয় একই সাথে দেখেছি—আমাদের অনেকে ভূমি হারিয়েছে, শিক্ষা ও স্বাস্থ্যসেবায় বঞ্চিত হয়েছে, অনেকেই নিজের ভাষা হারানোর ভয়ে আছে।

তিনি বলেন, আমাদের সংস্কৃতি ও ভাষা শুধু আমাদের নয়, এই দেশের সম্পদ। উন্নয়ন তখনই সত্যিকার অর্থে পূর্ণ হবে, যখন তার সুফল প্রতিটি আদিবাসী পরিবারেও পৌঁছাবে। তাই বলতে চাই বৈচিত্র্যকে গ্রহণ করাই একটি জাতির আসল সম্পদ। আমাদের স্বপ্ন একদিন এই দেশের প্রতিটি আদিবাসী শিশু নিজের ভাষায় লেখাপড়া করবে, নিজের সংস্কৃতি নিয়ে গর্ব করবে, এবং সমান সুযোগ পাবে। আমরা পাহাড়ের ঢালে, সমতলের প্রান্তরে, কিংবা নদীর তীরে জন্মেছি—কিন্তু এই দেশের মাটিই আমাদের মাতৃভূমি। এখানেই আমাদের হাসি, কান্না, গান আর স্বপ্ন বেঁচে থাকবে—যদি আমরা সবাই মিলে তা রক্ষা করি।

তিনি আরও বলেন, তাই আজকের এই দিনে আমি সবাইকে আহ্বান জানাই আদিবাসীদের অধিকার ও মর্যাদা রক্ষায় ঐক্যবদ্ধ হই, প্রতিটি জাতির ঐতিহ্য ও সংস্কৃতিকে সম্মান করি, এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই বৈচিত্র্যের সৌন্দর্যকে টিকিয়ে রাখি।

উল্লেখ্য, ২৩ ডিসেম্বর ১৯৯৪ সালে জাতিসংঘ ৯ আগস্টকে বিশ্বের আদিবাসীদের আন্তর্জাতিক দিবস ঘোষণা করে।

সংশ্লিষ্ট সংবাদ:

মন্তব্য করুন
আরও পড়ুন

শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনের এপিএস হলেন ওমর ফারুক

২৭তম বিসিএস কর্মকর্তাদের দীর্ঘ বিলম্বের পর যোগদান দেশের ইতিহাসে এক অনাকাঙ্ক্ষিত অধ্যায় : শিক্ষামন্ত্রী

শিক্ষার গুনগত পরিবর্তনে ড. এহছানুল হক মিলনের বিকল্প নেই

ডিএসসিসিতে অফিসার্স এসোসিয়েশনের সভাপতি চাঁদপুর কচুয়ার প্রকৌশলী মোহাম্মদ গোলাম কিবরিয়া

ডিপ্লোমা প্রকৌশলীদের অধিকারহরণের অপকৌশল রুখতে হবে

বাঙালি মুসলিম পরিচয় ও সংস্কৃতিকে নির্বাচনী ইশতেহারে যুক্ত করা সময়ের দাবি

বাংলাদেশ কৃষি প্রকৌশলী সোসাইটির কমিটি গঠিত

চাঁদপুর-৩ আসনের ১০ দলীয় জোটের প্রার্থী এড. শাহজাহান মিয়া বিষ্ণুপুর ইউনিয়নে দাঁড়িপাল্লা মার্কায় গণসংযোগ

হাইমচরে অটোরিকশার ধাক্কায় ষষ্ঠ শ্রেণির ছাত্রী গুরুতর আহত, হাসপাতালে ছুটে গেলেন এড. শাহজাহান মিয়া

হাইমচর সমিতির সভাপতি আবুল কালাম আজাদ সাধারণ সম্পাদক মোঃ মাহবুব-উল-আলম নির্বাচিত

শিক্ষকতা কোনো সাধারণ চাকরি নয়; এটি একটি আজীবন দায়িত্ব : শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের নতুন সচিব ড. জিয়াউল হক