Campus Post
ঢাকা, বৃহস্পতিবার, ৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. তারুণ্য

ফতহে গণভবনের এক বছর পূর্তি: ঢাবিতে ছাত্রশিবিরের ব্যতিক্রমী সাইকেল র‍্যালি

ক্যাম্পাস পোস্ট ২৪ ডেস্ক
৫ আগস্ট ২০২৫, ৩:২৮ অপরাহ্ণ

Link Copied!

ফ্যাসিবাদের পতন ও ফতহে গণভবনের একবছর পূর্তি উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আয়োজনে অনুষ্ঠিত হয়েছে এক বর্ণাঢ্য সাইকেল র‌্যালি।

মঙ্গলবার (৫ আগস্ট ২০২৫) সকালে ঢাবির টিএসসি থেকে শুরু হয়ে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এই র‌্যালিটি।

‘ফতহে গণভবন সাইকেল র‌্যালি’ নামক এই আয়োজনে অংশ নেয় প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী, নেতা ও কর্মী। র‌্যালিটি টিএসসি থেকে শুরু হয়ে শাহবাগ, কাওরান বাজার, ফার্মগেট, বিজয় সরণি হয়ে গণভবনের সামনের সড়ক প্রদক্ষিণ করে এবং পরে আসাদগেট, ধানমন্ডি, সাইন্সল্যাব, নীলক্ষেত হয়ে আবার টিএসসিতে ফিরে আসে।

শোভাযাত্রা চলাকালীন অংশগ্রহণকারীদের গায়ে ছিল ‘৩৬ শে জুলাই, আমরা থামব না’ লেখা টিশার্ট। সবার সাইকেলে ছিল বাংলাদেশ ও ফিলিস্তিনের পতাকা। স্লোগানে স্লোগানে মুখর ছিল সড়কপথ গণতন্ত্র ও মুক্তির আহ্বান ছিল প্রতিটি কণ্ঠে।

র‌্যালি শেষে টিএসসিতে প্রাতরাশের আয়োজন করা হয় এবং সেখানে সংক্ষিপ্ত সমাপনী বক্তব্য রাখেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় ও শাখা পর্যায়ের নেতারা। বক্তব্যে তাঁরা বলেন, এই র‌্যালির মধ্য দিয়ে একটি নৈতিক, গণতান্ত্রিক ও আদর্শ রাষ্ট্র গঠনের সংগ্রামে ছাত্রসমাজের অঙ্গীকার পুনঃনিশ্চিত হলো।

ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম বলেন, ‘এক বছর আগে এই দিনে ফ্যাসিবাদের পতন ঘটেছিল। আজকের এই র‌্যালির মাধ্যমে আমরা সেই বিজয়ের চেতনা ও অঙ্গীকারকে আবারও দৃঢ়ভাবে তুলে ধরছি।’

ঢাবি শাখার সভাপতি এস এম ফরহাদ বলেন, ‘৫ আগস্ট বাংলাদেশের মানুষের দ্বিতীয় স্বাধীনতা অর্জনের দিন। দিনটিকে স্মরণীয় করতেই আমাদের এই আয়োজন। এ উপলক্ষে আগামী ৫, ৬ ও ৭ আগস্ট টিএসসিতে অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনাসভা ও চিত্রপ্রদর্শনী। এসব অনুষ্ঠানে অংশ নিতে আমরা ঢাকাবাসীকে আহ্বান জানাই।’

শাখা সেক্রেটারি মহিউদ্দীন খান বলেন, ‘একটি আদর্শভিত্তিক রাষ্ট্র নির্মাণে ছাত্রসমাজের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য। এই র‌্যালি সেই দায়িত্ব ও দায়বদ্ধতার প্রতীক।’

সংশ্লিষ্ট সংবাদ:

মন্তব্য করুন
আরও পড়ুন

শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনের এপিএস হলেন ওমর ফারুক

২৭তম বিসিএস কর্মকর্তাদের দীর্ঘ বিলম্বের পর যোগদান দেশের ইতিহাসে এক অনাকাঙ্ক্ষিত অধ্যায় : শিক্ষামন্ত্রী

শিক্ষার গুনগত পরিবর্তনে ড. এহছানুল হক মিলনের বিকল্প নেই

ডিএসসিসিতে অফিসার্স এসোসিয়েশনের সভাপতি চাঁদপুর কচুয়ার প্রকৌশলী মোহাম্মদ গোলাম কিবরিয়া

ডিপ্লোমা প্রকৌশলীদের অধিকারহরণের অপকৌশল রুখতে হবে

বাঙালি মুসলিম পরিচয় ও সংস্কৃতিকে নির্বাচনী ইশতেহারে যুক্ত করা সময়ের দাবি

বাংলাদেশ কৃষি প্রকৌশলী সোসাইটির কমিটি গঠিত

চাঁদপুর-৩ আসনের ১০ দলীয় জোটের প্রার্থী এড. শাহজাহান মিয়া বিষ্ণুপুর ইউনিয়নে দাঁড়িপাল্লা মার্কায় গণসংযোগ

হাইমচরে অটোরিকশার ধাক্কায় ষষ্ঠ শ্রেণির ছাত্রী গুরুতর আহত, হাসপাতালে ছুটে গেলেন এড. শাহজাহান মিয়া

হাইমচর সমিতির সভাপতি আবুল কালাম আজাদ সাধারণ সম্পাদক মোঃ মাহবুব-উল-আলম নির্বাচিত

শিক্ষকতা কোনো সাধারণ চাকরি নয়; এটি একটি আজীবন দায়িত্ব : শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের নতুন সচিব ড. জিয়াউল হক