Campus Post
ঢাকা, ,
  1. সর্বশেষ
  2. উচ্চ শিক্ষা

জবিতে দ্রুত ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে আপ বাংলাদেশের স্মারকলিপি

জবি প্রতিনিধি
৩ অগাস্ট ২০২৫, ৯:৩৯ পিএম

Link Copied!

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচন না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ)– জবি শাখা। অবিলম্বে জকসু নির্বাচনের দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করেছে সংগঠনটি।

রবিবার (৩ আগস্ট) দুপুরে ইউনাইটেড পিপলস বাংলাদেশ-এর জবি শাখার সমন্বয়ক মো. তাওহীদুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
স্মারকলিপিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন, ২০০৫ অনুযায়ী ছাত্র সংসদ (জকসু) গঠন বাধ্যতামূলক হলেও দীর্ঘদিন ধরে তা কার্যকর করা হয়নি। এর ফলে শিক্ষার্থীরা ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে এবং একটি জবাবদিহিমূলক ও গণতান্ত্রিক শিক্ষাপরিবেশ থেকে বঞ্চিত হচ্ছে। ইউনাইটেড পিপলস বাংলাদেশ-এর দাবি, অবিলম্বে নির্বাচনের সুনির্দিষ্ট তফসিল ঘোষণা এবং কার্যকর ব্যবস্থা গ্রহণ না করলে তারা বৃহত্তর ছাত্র আন্দোলনের ডাক দিতে বাধ্য হবে।
স্মারকলিপিতে আরও উল্লেখ করা হয়, ছাত্র সংসদ শুধু একটি নির্বাচন নয়, এটি ছাত্রদের অধিকার, মত প্রকাশের স্বাধীনতা এবং গণতান্ত্রিক নেতৃত্ব বিকাশের ক্ষেত্র। অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মতো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরও প্রতিনিধি নির্বাচনের অধিকার রয়েছে। এ অধিকার ফিরিয়ে দিতে প্রশাসনকে দ্রুত উদ্যোগ নিতে হবে। কারণ বিশ্ববিদ্যালয়ে কার্যকর ছাত্র অধিকার ও গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে অবিলম্বে জকসু নির্বাচনের বিকল্প নেই। তাই তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন, যাতে দ্রুততম সময়ের মধ্যে ছাত্র সংসদ নির্বাচন আয়োজন করা হয় এবং দ্রুত নির্বাচনের তফসিল ঘোষণার দাবি জানান।
তাওহীদুল ইসলাম বলেন, “ছাত্র সংসদ নির্বাচন শিক্ষার্থীদের মধ্যে গণতান্ত্রিক চর্চা এবং নেতৃত্বের বিকাশ ঘটায়।ঢাবি, রাবি সহ বেশ কিছু উল্লেখযোগ্য ক্যাম্পাসে ইতিমধ্যে নির্বাচনের তফসিল ঘোষণা করলেও আমাদের জবি এখনও এই বিষয়ে নীরব ভূমিকা পালন করতিছে।যা আমাদের জন্য হতাশাজনক।তাই জগন্নাথের স্বার্থে জবি প্রশাসনকে অনতিবিলম্বে ছাত্র সংসদ নির্বাচনের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে তফসিল ঘোষণা করতে হবে।”
উল্লেখ্য, স্মারকলিপিটি উপাচার্যের দপ্তরে জমা দেওয়ার সময় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তা গ্রহণ করে এবং এ সংক্রান্ত বিষয়ে যথাযথ প্রক্রিয়ায় আলোচনার আশ্বাস দেয়।

সংশ্লিষ্ট সংবাদ:

মন্তব্য করুন
আরও পড়ুন

কিশোরগঞ্জ স্টেডিয়ামে প্রধানমন্ত্রী নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে

শিক্ষা প্রকৌশল ঢাকা মেট্রো অফিসে টাকার লেনদেন, আসলে কী ঘটেছিল

মাউশির মহাপরিচালক হলেন অধ্যাপক ড. আল মাহমুদ সোহেল

আগামী বছরে সঠিক সময়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

মাউশি মহাপরিচালকের দায়িত্ব পেলেন অধ্যাপক ড. সোহেল

বৃত্তি পরীক্ষা চালু হওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকরা অত্যন্ত আনন্দিত: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

মুক্তিযোদ্ধারাই ডিপ্লোমা প্রকৌশলীদের অনুপ্রেরণা- আইডিইবি

ডেলের বাজার সমাজকল্যাণ সংঘের শিক্ষা উপকরণ (স্কুল ব্যাগ) বিতরণ

শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনের এপিএস হলেন ওমর ফারুক

২৭তম বিসিএস কর্মকর্তাদের দীর্ঘ বিলম্বের পর যোগদান দেশের ইতিহাসে এক অনাকাঙ্ক্ষিত অধ্যায় : শিক্ষামন্ত্রী

শিক্ষার গুনগত পরিবর্তনে ড. এহছানুল হক মিলনের বিকল্প নেই

ডিএসসিসিতে অফিসার্স এসোসিয়েশনের সভাপতি চাঁদপুর কচুয়ার প্রকৌশলী মোহাম্মদ গোলাম কিবরিয়া