Campus Post
ঢাকা, বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. তারুণ্য

মঞ্চ প্রস্তুত এনসিপির, কঠোর নিরাপত্তা শহিদ মিনারে

ক্যাম্পাস পোস্ট ২৪ ডেস্ক
৩ আগস্ট ২০২৫, ২:২৬ অপরাহ্ণ

Link Copied!

জুলাই গণঅভ্যুত্থানে এক দফা ঘোষণার বর্ষপূর্তিতে কেন্দ্রীয় শহিদ মিনারে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

রোববার (৩ আগস্ট) এই সমাবেশকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

এসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিববাড়ি মোড়, দোয়েল চত্বর এলাকার প্রবেশমুখ বন্ধ করে দেওয়া হয়েছে। শহীদ মিনারে চারদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন টিম।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডগ স্কোয়াড টিম দিয়ে সমাবেশ স্থলের বিভিন্ন স্থান পরীক্ষা করতেও দেখা গেছে।

এনসিপির সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ লিয়ন বলেন, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এই শহিদ মিনার থেকে ২০২৪ সালে এক দফার ঘোষণা দিয়েছিল। সেই তিন তারিখেই এক নাগরিকের মর্যাদা সম্মান কেমন হবে, রাষ্ট্র কীভাবে চলবে, আধুনিকতার ছোঁয়ায় মানবিক সভ্যতার বিকাশের মাধ্যমে নতুন বাংলাদেশ কেমন হবে তার ইশতেহচার ঘোষণা করবে নাহিদ ইসলাম।

জনভোগান্তি নিয়ে বলেন, জনভোগান্তি যেন না হয় সেজন্য আমরা বেশ শৃঙ্খলা বজায় রাখার চেষ্টা করছি। শৃঙ্খলা রক্ষার জন্য আমাদের শৃঙ্খলা টিম কাজ করছে। আর বিশেষ করে জনদুর্ভোগ এড়াতে আমরা সংক্ষিপ্ত করে এই সমাবেশের আয়োজন করছি।

সংশ্লিষ্ট সংবাদ:

মন্তব্য করুন
আরও পড়ুন

শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনের এপিএস হলেন ওমর ফারুক

২৭তম বিসিএস কর্মকর্তাদের দীর্ঘ বিলম্বের পর যোগদান দেশের ইতিহাসে এক অনাকাঙ্ক্ষিত অধ্যায় : শিক্ষামন্ত্রী

শিক্ষার গুনগত পরিবর্তনে ড. এহছানুল হক মিলনের বিকল্প নেই

ডিএসসিসিতে অফিসার্স এসোসিয়েশনের সভাপতি চাঁদপুর কচুয়ার প্রকৌশলী মোহাম্মদ গোলাম কিবরিয়া

ডিপ্লোমা প্রকৌশলীদের অধিকারহরণের অপকৌশল রুখতে হবে

বাঙালি মুসলিম পরিচয় ও সংস্কৃতিকে নির্বাচনী ইশতেহারে যুক্ত করা সময়ের দাবি

বাংলাদেশ কৃষি প্রকৌশলী সোসাইটির কমিটি গঠিত

চাঁদপুর-৩ আসনের ১০ দলীয় জোটের প্রার্থী এড. শাহজাহান মিয়া বিষ্ণুপুর ইউনিয়নে দাঁড়িপাল্লা মার্কায় গণসংযোগ

হাইমচরে অটোরিকশার ধাক্কায় ষষ্ঠ শ্রেণির ছাত্রী গুরুতর আহত, হাসপাতালে ছুটে গেলেন এড. শাহজাহান মিয়া

প্রফেশনাল গাইড: ল্যাপটপ ও পিসি কেনার ক্ষেত্রে যে বিষয়গুলো এড়িয়ে চলবেন না

প্রফেশনাল গাইড: ল্যাপটপ ও পিসি কেনার ক্ষেত্রে যে বিষয়গুলো এড়িয়ে চলবেন না

হাইমচর সমিতির সভাপতি আবুল কালাম আজাদ সাধারণ সম্পাদক মোঃ মাহবুব-উল-আলম নির্বাচিত

শিক্ষকতা কোনো সাধারণ চাকরি নয়; এটি একটি আজীবন দায়িত্ব : শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার