Campus Post
ঢাকা, ,
  1. সর্বশেষ
  2. উচ্চ শিক্ষা

‎গুচ্ছভুক্ত ১৯ বিশ্ববিদ্যালয়ে প্রাথমিক পর্যায়ের সর্বশেষ ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ

জিসান রহমান
২৫ জুলাই ২০২৫, ৯:৫৯ এএম

Link Copied!

‎২০২৪-২৫ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত ১৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) প্রথমবর্ষে পঞ্চম পর্যায়ের (সর্বশেষ পর্যায়) প্রাথমিক ভর্তি প্রক্রিয়া শুরু হচ্ছে। আজ শুক্রবার (২৫ জুলাই) থেকে শুরু হয়ে এটি চলবে ২৭ জুলাই পর্যন্ত। প্রাথমিক ভর্তি ফি নির্ধারণ করা হয়েছে ৫ হাজার টাকা।


‎গুচ্ছ ভর্তি কমিটির বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নির্ধারিত সময়সীমার মধ্যে অনলাইনে ফি প্রদান এবং মূল কাগজপত্র জমা না দিলে প্রাথমিক ভর্তি বাতিল বলে গণ্য হবে। এমনকি ভবিষ্যতে গুচ্ছভুক্ত কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি কিংবা কোটাভিত্তিক সুযোগ থেকেও বঞ্চিত হতে হবে।

‎অনলাইনে প্রাথমিক ভর্তি ফি আজ দুপুর ১২টা থেকে ২৬ জুলাই রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত পরিশোধ করা যাবে। এসএসসি ও এইচএসসি/সমমান পরীক্ষার মূল নম্বরপত্র গুচ্ছভুক্ত যেকোনো একটি বিশ্ববিদ্যালয়ে ১৯ জুলাই সকাল ১০টা থেকে ২৭ জুলাই বেলা ৩টা পর্যন্ত জমা দিতে হবে।

‎অনলাইনে ফি পরিশোধের পরও নির্ধারিত সময়ের মধ্যে মূল কাগজপত্র জমা না দিলে প্রাথমিক ভর্তি বাতিল হয়ে যাবে। এমনকি পরবর্তী সময়ে কোটাভিত্তিক ভর্তির জন্যও বিবেচিত হবেন না। প্রাথমিক ভর্তি বাতিল করতে হলে আবেদনকারীকে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ে (যেখানে মূল কাগজপত্র জমা আছে) সশরীরে উপস্থিত হয়ে আবেদন করতে হবে।

‎প্রাথমিক ভর্তি প্রক্রিয়া চলাকালে কোনো একটি বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট বিভাগে ভর্তি থাকাকালীন ‘স্টপ অল মাইগ্রেশন’ সম্পন্ন করলে, সেই বিভাগ ব্যতীত অন্য কোনো বিশ্ববিদ্যালয়ের কোনো বিভাগে মাইগ্রেশনের সুযোগ থাকবে না। অন্যদিকে, ‘স্টপ ইউনিভার্সিটি মাইগ্রেশন’ সম্পন্ন করলে, বর্তমানে ভর্তি হওয়া বিশ্ববিদ্যালয়ে পছন্দক্রমের বিভাগগুলো ব্যতীত অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য বিবেচিত হবেন না।

‎ভর্তি-সংক্রান্ত বিস্তারিত তথ্য ও অনলাইনে প্রাথমিক ভর্তি সম্পন্ন করার নির্দেশনা পাওয়া যাবে গুচ্ছের অফিসিয়াল ওয়েবসাইটে: https://gstadmission.ac.bd/

সংশ্লিষ্ট সংবাদ:

মন্তব্য করুন
আরও পড়ুন

কিশোরগঞ্জ স্টেডিয়ামে প্রধানমন্ত্রী নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে

শিক্ষা প্রকৌশল ঢাকা মেট্রো অফিসে টাকার লেনদেন, আসলে কী ঘটেছিল

মাউশির মহাপরিচালক হলেন অধ্যাপক ড. আল মাহমুদ সোহেল

আগামী বছরে সঠিক সময়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

মাউশি মহাপরিচালকের দায়িত্ব পেলেন অধ্যাপক ড. সোহেল

বৃত্তি পরীক্ষা চালু হওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকরা অত্যন্ত আনন্দিত: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

মুক্তিযোদ্ধারাই ডিপ্লোমা প্রকৌশলীদের অনুপ্রেরণা- আইডিইবি

ডেলের বাজার সমাজকল্যাণ সংঘের শিক্ষা উপকরণ (স্কুল ব্যাগ) বিতরণ

শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনের এপিএস হলেন ওমর ফারুক

২৭তম বিসিএস কর্মকর্তাদের দীর্ঘ বিলম্বের পর যোগদান দেশের ইতিহাসে এক অনাকাঙ্ক্ষিত অধ্যায় : শিক্ষামন্ত্রী

শিক্ষার গুনগত পরিবর্তনে ড. এহছানুল হক মিলনের বিকল্প নেই

ডিএসসিসিতে অফিসার্স এসোসিয়েশনের সভাপতি চাঁদপুর কচুয়ার প্রকৌশলী মোহাম্মদ গোলাম কিবরিয়া