Campus Post
ঢাকা, ,
  1. সর্বশেষ
  2. জাতীয়

ঢাকায় বাংলাদেশ বিমান বাহিনীর এয়ার মার্শাল সম্মেলন

অনলাইন ডেস্ক
৯ জুলাই ২০২৫, ৯:৫৩ এএম

Link Copied!

Oplus_131072

বাংলাদেশ বিমান বাহিনীর এয়ার মার্শাল সম্মেলন মঙ্গলবার (৮ জুলাই) ঢাকা সেনানিবাসস্থ বিমান বাহিনী সদর দপ্তরে অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি।

সম্মেলনে বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল পদবির কর্মকর্তাদের উদ্দেশে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, দেশের আকাশসীমা রক্ষা করা শুধু দায়িত্ব নয়, এটি একটি গর্বের বিষয়। পাশাপাশি দেশের কল্যাণে কাজ করাও আমাদের মূল লক্ষ্য।

তিনি আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে বাহিনীর সক্ষমতা বৃদ্ধি করে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকার আহ্বান জানান। তিনি আরও বলেন, বিমান বাহিনীর প্রতিটি সদস্যকে দেশসেবায় এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করতে হবে। সম্মেলনের পর বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শালদের সঙ্গে একটি আনুষ্ঠানিক আলোকচিত্রে অংশ নেন। বাংলাদেশ বিমান বাহিনী নিয়মিতভাবে এ ধরনের সম্মেলনের আয়োজন করে, যেখানে কৌশলগত দিকনির্দেশনা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।

সংশ্লিষ্ট সংবাদ:

মন্তব্য করুন
আরও পড়ুন

শিক্ষা প্রকৌশল ঢাকা মেট্রো অফিসে টাকার লেনদেন, আসলে কী ঘটেছিল

মাউশির মহাপরিচালক হলেন অধ্যাপক ড. আল মাহমুদ সোহেল

আগামী বছরে সঠিক সময়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

মাউশি মহাপরিচালকের দায়িত্ব পেলেন অধ্যাপক ড. সোহেল

বৃত্তি পরীক্ষা চালু হওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকরা অত্যন্ত আনন্দিত: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

মুক্তিযোদ্ধারাই ডিপ্লোমা প্রকৌশলীদের অনুপ্রেরণা- আইডিইবি

ডেলের বাজার সমাজকল্যাণ সংঘের শিক্ষা উপকরণ (স্কুল ব্যাগ) বিতরণ

শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনের এপিএস হলেন ওমর ফারুক

২৭তম বিসিএস কর্মকর্তাদের দীর্ঘ বিলম্বের পর যোগদান দেশের ইতিহাসে এক অনাকাঙ্ক্ষিত অধ্যায় : শিক্ষামন্ত্রী

শিক্ষার গুনগত পরিবর্তনে ড. এহছানুল হক মিলনের বিকল্প নেই

ডিএসসিসিতে অফিসার্স এসোসিয়েশনের সভাপতি চাঁদপুর কচুয়ার প্রকৌশলী মোহাম্মদ গোলাম কিবরিয়া

ডিপ্লোমা প্রকৌশলীদের অধিকারহরণের অপকৌশল রুখতে হবে