Campus Post
ঢাকা, বৃহস্পতিবার, ৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. সর্বশেষ
  2. উচ্চ শিক্ষা

ইডেন কলেজের উপাধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক খালিদা ইয়াসমিন

ইডেন কলেজ প্রতিনিধি
৬ জুলাই ২০২৫, ১:৫৮ পূর্বাহ্ণ

Link Copied!


দীর্ঘদিন উপাধ্যক্ষ ও অধ্যক্ষ নিয়োগ বন্ধ থাকার পর ইডেন মহিলা কলেজের নতুন উপাধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক খালিদা ইয়াসমিন।

বুধবার (২ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়,মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ সরকারি কলেজ-২ শাখার বি.সি.এস এর সাধারণ শিক্ষা ক্যাডার নিয়ে উপাধ্যক্ষ নিয়োগের প্রজ্ঞাপন দেয়া হয়। এছাড়াও ২৭ টি কলেজের অধ্যক্ষ, উপাধ্যক্ষ নিয়োগের ৩ টি আলাদা প্রজ্ঞাপন জারি করা হয়।

অধ্যাপক খালিদা ইয়াসমিন ক্যাম্পাস পোস্ট ২৪ কে বলেন, “ইডেন কলেজের প্রতি আমার পুরনো মায়া রয়েছে। এটা আমার একটা আবেগের জায়গা। এখানেই আমার উচ্চশিক্ষার যাত্রার সূচনা হয়েছে। আমি ইডেন মহিলা কলেজ থেকে অনার্স সম্পন্ন করেছি। এবং মাস্টার্স করেছি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। পরবর্তীতে ১৪তম বিসিএসে সুপারিশপ্রাপ্ত হয়ে আমি শিক্ষকতা পেশায় যুক্ত হই। আমার কর্মজীবন শুরু হয়েছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে, সেখানে প্রায় দেড় বছর শিক্ষকতা করেছি। এরপর ইডেন মহিলা কলেজে দশ বছর ধরে শিক্ষকতা করেছি। পদোন্নতির কারণে আমাকে পরবর্তীতে টঙ্গী কলেজে এক বছর এবং নোয়াখালী সরকারি কলেজে দুই বছর দায়িত্ব পালন করতে হয়েছে।”

উল্লেখ্য তিনি দীর্ঘ সময় যুক্তরাষ্ট্রে অবস্থান করেন এবং দেশে ফিরে এসে সোহরাওয়ার্দী কলেজে টানা ৮ বছর শিক্ষকতা করেছেন। ইডেন কলেজে উপাধ্যক্ষ হিসেবে যোগদান করা তার জন্য ঘরে ফেরা। এতে তার খুব ভালো অনুভূতি হচ্ছে বলেও জানান তিনি।

সংশ্লিষ্ট সংবাদ:

মন্তব্য করুন
আরও পড়ুন

শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনের এপিএস হলেন ওমর ফারুক

২৭তম বিসিএস কর্মকর্তাদের দীর্ঘ বিলম্বের পর যোগদান দেশের ইতিহাসে এক অনাকাঙ্ক্ষিত অধ্যায় : শিক্ষামন্ত্রী

শিক্ষার গুনগত পরিবর্তনে ড. এহছানুল হক মিলনের বিকল্প নেই

ডিএসসিসিতে অফিসার্স এসোসিয়েশনের সভাপতি চাঁদপুর কচুয়ার প্রকৌশলী মোহাম্মদ গোলাম কিবরিয়া

ডিপ্লোমা প্রকৌশলীদের অধিকারহরণের অপকৌশল রুখতে হবে

বাঙালি মুসলিম পরিচয় ও সংস্কৃতিকে নির্বাচনী ইশতেহারে যুক্ত করা সময়ের দাবি

বাংলাদেশ কৃষি প্রকৌশলী সোসাইটির কমিটি গঠিত

চাঁদপুর-৩ আসনের ১০ দলীয় জোটের প্রার্থী এড. শাহজাহান মিয়া বিষ্ণুপুর ইউনিয়নে দাঁড়িপাল্লা মার্কায় গণসংযোগ

হাইমচরে অটোরিকশার ধাক্কায় ষষ্ঠ শ্রেণির ছাত্রী গুরুতর আহত, হাসপাতালে ছুটে গেলেন এড. শাহজাহান মিয়া

হাইমচর সমিতির সভাপতি আবুল কালাম আজাদ সাধারণ সম্পাদক মোঃ মাহবুব-উল-আলম নির্বাচিত

শিক্ষকতা কোনো সাধারণ চাকরি নয়; এটি একটি আজীবন দায়িত্ব : শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের নতুন সচিব ড. জিয়াউল হক