Campus Post
ঢাকা, বুধবার, ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. সর্বশেষ

জাতীয় ৩২ আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্কে চ্যাম্পিয়ন ঢাবি,রানার্স আপ মাভাবিপ্রবি

মাভাবিপ্রবি প্রতিনিধি
৫ জুলাই ২০২৫, ১১:১৯ অপরাহ্ণ

Link Copied!

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) আয়োজিত জাতীয় আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ডিবেটিং সোসাইটি এবং রানার্স আপ হয়েছে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) ডিবেটিং সোসাইটি।

‎শনিবার (৫ জুলাই) বিকেল ৫টায় পাবিপ্রবির কনভেনশন হলে অনুষ্ঠিত হয় প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব। ফাইনালে উত্তেজনাপূর্ণ বিতর্কে মুখোমুখি হয় ঢাকা বিশ্ববিদ্যালয় (সরকারি দল) এবং মাভাবিপ্রবি (বিরোধী দল)। বিচারকমণ্ডলীর রায়ে বিজয়ী হয় ঢাকা বিশ্ববিদ্যালয়।

‎মাভাবিপ্রবির পক্ষে ফাইনালে যুক্তিযুদ্ধে অংশ নেন শেখ মহসিন আহমেদ, ইনজামামুল হক জয় এবং জামিরুল আহমেদ মিয়াঁজী। দলটি তাদের ধারাবাহিক যুক্তি, তথ্যভিত্তিক বক্তব্য ও দক্ষ উপস্থাপনার মাধ্যমে দর্শকদের প্রশংসা অর্জন করে।

‎এর আগে দুপুর ১টায় অনুষ্ঠিত সেমিফাইনালে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস (বিইউপি) ডিবেটিং সোসাইটির বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করে মাভাবিপ্রবি ডিবেটিং সোসাইটি। বিতর্কের বিষয় ছিল— “এই সংসদ পরিবেশ, মানবাধিকার ও সামাজিক ন্যায়বিচার আন্দোলনে সেলিব্রেটি ইনফ্লুয়েন্সারদের গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণের প্রবণতাকে সমর্থন করে।” বিতর্কে মাভাবিপ্রবি বিজয়ী হয় এবং ফাইনালের টিকিট নিশ্চিত করে।

‎প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. এস. এম. আবদুল আওয়াল। তিনি বলেন, “দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আগত বিতার্কিকরা আজ যে যুক্তির লড়াইয়ে অংশ নিয়েছে, ভবিষ্যতে তারা জ্ঞান ও চিন্তার মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনবে।”

‎এই প্রতিযোগিতায় দেশের ৩২টি বিশ্ববিদ্যালয়ের বিতার্কিক দল অংশ নেয়। আয়োজনটি পরিচালনা করে পাবিপ্রবির বিতর্ক সংগঠন ‘পাস্ট ডিবেটিং সোসাইটি’।

‎মাভাবিপ্রবির রানার্স আপ হওয়াকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একটি গৌরবময় অর্জন হিসেবে দেখছেন। বিশ্ববিদ্যালয়ের বিতর্কচর্চা ও সহশিক্ষা কার্যক্রমে এই অর্জন নতুন মাত্রা যোগ করবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

সংশ্লিষ্ট সংবাদ:

মন্তব্য করুন
আরও পড়ুন

শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনের এপিএস হলেন ওমর ফারুক

২৭তম বিসিএস কর্মকর্তাদের দীর্ঘ বিলম্বের পর যোগদান দেশের ইতিহাসে এক অনাকাঙ্ক্ষিত অধ্যায় : শিক্ষামন্ত্রী

শিক্ষার গুনগত পরিবর্তনে ড. এহছানুল হক মিলনের বিকল্প নেই

ডিএসসিসিতে অফিসার্স এসোসিয়েশনের সভাপতি চাঁদপুর কচুয়ার প্রকৌশলী মোহাম্মদ গোলাম কিবরিয়া

ডিপ্লোমা প্রকৌশলীদের অধিকারহরণের অপকৌশল রুখতে হবে

বাঙালি মুসলিম পরিচয় ও সংস্কৃতিকে নির্বাচনী ইশতেহারে যুক্ত করা সময়ের দাবি

বাংলাদেশ কৃষি প্রকৌশলী সোসাইটির কমিটি গঠিত

চাঁদপুর-৩ আসনের ১০ দলীয় জোটের প্রার্থী এড. শাহজাহান মিয়া বিষ্ণুপুর ইউনিয়নে দাঁড়িপাল্লা মার্কায় গণসংযোগ

হাইমচরে অটোরিকশার ধাক্কায় ষষ্ঠ শ্রেণির ছাত্রী গুরুতর আহত, হাসপাতালে ছুটে গেলেন এড. শাহজাহান মিয়া

হাইমচর সমিতির সভাপতি আবুল কালাম আজাদ সাধারণ সম্পাদক মোঃ মাহবুব-উল-আলম নির্বাচিত

শিক্ষকতা কোনো সাধারণ চাকরি নয়; এটি একটি আজীবন দায়িত্ব : শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের নতুন সচিব ড. জিয়াউল হক