Campus Post
ঢাকা, ,
  1. সর্বশেষ
  2. উচ্চ শিক্ষা

ইডেন মহিলা কলেজের হল ক্যান্টিনে খাবারে পোকা-মাকড়, অসুস্থ হচ্ছেন শিক্ষার্থীরা

ইডেন প্রতিনিধি
২ জুলাই ২০২৫, ৭:৫৮ পিএম

Link Copied!

রাজধানীর স্বনামধন্য ইডেন মহিলা কলেজের খোদেজা খাতুন হল ও জেবুন্নেসা হল ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের ক্যান্টিনে খাবারে বারবারই পোকা-মাকড়সহ বিভিন্ন অস্বাস্থ্যকর উপাদান পাওয়া যাচ্ছে বলে অভিযোগ উঠেছে। কয়েকদিন ধরে এমন অভিযোগ ক্রমেই বাড়ছে।

সরেজমিনে দেখা যায়, পরিবেশিত খাবারের মধ্যে রয়েছে পোকা, উড়ন্ত কীট ও নানা রকমের অশুচি বস্তু। নিয়মিত এসব খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়ছেন শিক্ষার্থীরা।

ভুক্তভোগীরা জানান, “আমরা অনেক সময় খিদের কারণে বাধ্য হয়ে এসব খাবার খাই, কিন্তু এর ফলে পেটের সমস্যা, বমি এমনকি জ্বরেও ভুগতে হচ্ছে।”

তারা আরও বলেন, “খাবার রান্না ও পরিবেশনে এতো অবহেলা কখনোই গ্রহণযোগ্য নয়। হল ক্যান্টিন শিক্ষার্থীদের জন্য নির্ভরযোগ্য খাবারের জায়গা হওয়া উচিত, কিন্তু এখন সেটা আতঙ্কের উৎস হয়ে দাঁড়িয়েছে।”

এ বিষয়ে জানতে চাইলে ইডেন কলেজের অধ্যক্ষ ডক্টর শামসুন্নাহার বলেন, আমরা প্রতিটি হলের হল সুপারদের জানিয়ে দিয়েছি তারা শিক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে প্রতিটি হলে কর্মচারীদের সাথে মিটিং করে ক্যান্টিনের খাবারের মান কিভাবে উন্নয়ন করা যায় এবং পরিষ্কার পরিচ্ছন্নতার দিক নজর রাখা যায় সে বিষয়ে তারা পদক্ষেপ নিবেন।

শিক্ষার্থীরা দ্রুত ক্যান্টিনের খাদ্যমান উন্নয়নে প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করছেন। তারা চাচ্ছেন, সুস্বাস্থ্য ও নিরাপত্তার স্বার্থে কর্তৃপক্ষ যেন বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখে এবং যথাযথ ব্যবস্থা গ্রহণ করেন।

সংশ্লিষ্ট সংবাদ:

মন্তব্য করুন
আরও পড়ুন

কিশোরগঞ্জ স্টেডিয়ামে প্রধানমন্ত্রী নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে

শিক্ষা প্রকৌশল ঢাকা মেট্রো অফিসে টাকার লেনদেন, আসলে কী ঘটেছিল

মাউশির মহাপরিচালক হলেন অধ্যাপক ড. আল মাহমুদ সোহেল

আগামী বছরে সঠিক সময়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

মাউশি মহাপরিচালকের দায়িত্ব পেলেন অধ্যাপক ড. সোহেল

বৃত্তি পরীক্ষা চালু হওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকরা অত্যন্ত আনন্দিত: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

মুক্তিযোদ্ধারাই ডিপ্লোমা প্রকৌশলীদের অনুপ্রেরণা- আইডিইবি

ডেলের বাজার সমাজকল্যাণ সংঘের শিক্ষা উপকরণ (স্কুল ব্যাগ) বিতরণ

শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনের এপিএস হলেন ওমর ফারুক

২৭তম বিসিএস কর্মকর্তাদের দীর্ঘ বিলম্বের পর যোগদান দেশের ইতিহাসে এক অনাকাঙ্ক্ষিত অধ্যায় : শিক্ষামন্ত্রী

শিক্ষার গুনগত পরিবর্তনে ড. এহছানুল হক মিলনের বিকল্প নেই

ডিএসসিসিতে অফিসার্স এসোসিয়েশনের সভাপতি চাঁদপুর কচুয়ার প্রকৌশলী মোহাম্মদ গোলাম কিবরিয়া