Campus Post
ঢাকা, শুক্রবার, ২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. সর্বশেষ
  2. উচ্চ শিক্ষা

হাবিপ্রবিসাসে ছাত্রদলের হামলার ঘটনায় জাবি প্রেসক্লাবের নিন্দা ও প্রতিবাদ

জাবি প্রতিনিধি
১ জুলাই ২০২৫, ১০:৫৬ অপরাহ্ণ

Link Copied!

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (হাবিপ্রবিসাস) অফিসে ছাত্রদল কর্মীর নেতৃত্বে ভাঙচুর এবং সাংবাদিকদের ওপর হামলার চেষ্টার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব।

মঙ্গলবার (১ জুলাই) জাবি প্রেসক্লাবের দপ্তর সম্পাদক এস এম তাওহিদ কতৃর্ক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য উঠে আসে।

বিজ্ঞপ্তিতে যৌথ বিবৃতিতে জাবি প্রেসক্লাবের সভাপতি ওয়াজহাতুল ইসলাম এবং সাধারণ সম্পাদক তানভীর ইবনে মোবারক বলেন, “সাংবাদিক সমিতিতে হামলার মতো এমন ঔদ্ধত্যপূর্ণ আচরণের তদন্ত করে জড়িতদের অবিলম্বে শাস্তির আওতায় আনতে হবে।”

তারা আরও বলেন, গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ, এর কণ্ঠ রোধের চেষ্টা ফ্যাসিবাদী মানসিকতার বহিঃপ্রকাশ।

এছাড়াও বিবৃতিতে উল্লেখ করা হয়, চব্বিশের গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে সাংবাদিকতার স্বাধীনতা ও ছাত্র রাজনীতির মৌলিক সংস্কারের প্রত্যাশা ছিল। কিন্তু দুঃখজনকভাবে এ সময়েও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের নেতাকর্মীদের দ্বারা সাংবাদিকদের উপর হামলা ও হয়রানির ঘটনা নিয়মিত ঘটছে, যা স্বাধীন সাংবাদিকতার পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।

নেতৃবৃন্দ জোর দিয়ে বলেন, এই ন্যাক্কারজনক ঘটনার সঙ্গে জড়িত সবাইকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র শৃঙ্খলা বিধি ও দেশের প্রচলিত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
“গণমাধ্যমের ওপর এমন আঘাত কোনোভাবেই সহ্য করা হবে না।”

 

উল্লেখ্য, গণমাধ্যমে প্রকাশিত সংবাদের ভিত্তিতে জানা যায়, গত ২৯ জুন (রোববার) হাবিপ্রবি শাখা ছাত্রদলের আহ্বায়ক পলাশ বার্নার্ড দাস, সদস্য নাজমুল ইসলাম ইমন এবং পদার্থবিজ্ঞান বিভাগের ২৩ ব্যাচের শিক্ষার্থী শামীম আশরাফী বিভাগীয় সহপাঠী রোকনকে অবৈধভাবে হলে তোলার চেষ্টা করেন, যা হল সুপার বাঁধা দিলে ব্যর্থ হয়।

পরে ঐ ঘটনার ভিডিও সাংবাদিক সমিতি প্রকাশ করলে পরদিন ৩০ জুন (সোমবার) সন্ধ্যা ৭টায় শামীম আশরাফী ৮-১২ জন সহযোগী নিয়ে হাবিপ্রবিসাসের অফিসে এসে কাউকে না পেয়ে অফিস ও ক্যাফেটেরিয়ায় ভাঙচুর চালায় এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে।

সংশ্লিষ্ট সংবাদ:

মন্তব্য করুন
আরও পড়ুন

শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনের এপিএস হলেন ওমর ফারুক

২৭তম বিসিএস কর্মকর্তাদের দীর্ঘ বিলম্বের পর যোগদান দেশের ইতিহাসে এক অনাকাঙ্ক্ষিত অধ্যায় : শিক্ষামন্ত্রী

শিক্ষার গুনগত পরিবর্তনে ড. এহছানুল হক মিলনের বিকল্প নেই

ডিএসসিসিতে অফিসার্স এসোসিয়েশনের সভাপতি চাঁদপুর কচুয়ার প্রকৌশলী মোহাম্মদ গোলাম কিবরিয়া

ডিপ্লোমা প্রকৌশলীদের অধিকারহরণের অপকৌশল রুখতে হবে

বাঙালি মুসলিম পরিচয় ও সংস্কৃতিকে নির্বাচনী ইশতেহারে যুক্ত করা সময়ের দাবি

বাংলাদেশ কৃষি প্রকৌশলী সোসাইটির কমিটি গঠিত

চাঁদপুর-৩ আসনের ১০ দলীয় জোটের প্রার্থী এড. শাহজাহান মিয়া বিষ্ণুপুর ইউনিয়নে দাঁড়িপাল্লা মার্কায় গণসংযোগ

হাইমচরে অটোরিকশার ধাক্কায় ষষ্ঠ শ্রেণির ছাত্রী গুরুতর আহত, হাসপাতালে ছুটে গেলেন এড. শাহজাহান মিয়া

প্রফেশনাল গাইড: ল্যাপটপ ও পিসি কেনার ক্ষেত্রে যে বিষয়গুলো এড়িয়ে চলবেন না

প্রফেশনাল গাইড: ল্যাপটপ ও পিসি কেনার ক্ষেত্রে যে বিষয়গুলো এড়িয়ে চলবেন না

হাইমচর সমিতির সভাপতি আবুল কালাম আজাদ সাধারণ সম্পাদক মোঃ মাহবুব-উল-আলম নির্বাচিত

শিক্ষকতা কোনো সাধারণ চাকরি নয়; এটি একটি আজীবন দায়িত্ব : শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার