Campus Post
ঢাকা, বৃহস্পতিবার, ৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. সর্বশেষ
  2. উচ্চ শিক্ষা

২৯৮ কোটি টাকার বাজেট পাস হলো জবি সিন্ডিকেটে

জবি প্রতিনিধি
১ জুলাই ২০২৫, ১:৩৪ পূর্বাহ্ণ

Link Copied!

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২০২৬ অর্থ বছরের জন্য ২৯৭ কোটি ৮২ লক্ষ ৫০ হাজার টাকার মূল বাজেট এবং ২০২৪-২০২৫ অর্থ বছরের ১৭৯ কোটি ৯ লক্ষ ৫০ হাজার টাকার সংশোধিত বাজেট সিন্ডিকেট সভায় অনুমোদিত হয়েছে।

সোমবার (৩০ জুন) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অফিস কনফারেন্স রুমে উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেটের ১০২তম (বিশেষ) সভায় এই বাজেট অনুমোদন দেওয়া হয়। সভায় বাজেট উপস্থাপন করেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন এবং বাজেটের বিস্তারিত উপাত্ত উপস্থাপন করেন অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক অধ্যাপক ড. শেখ রফিকুল ইসলাম।

২০২৫-২৬ অর্থ বছরের বাজেটে গবেষণাখাতে বরাদ্দ রাখা হয়েছে ৮ কোটি ৩ লক্ষ টাকা। প্রাথমিক স্বাস্থ্যসেবা খাতে ২৫ লক্ষ, অন্যান্য অনুদান খাতে ৫৮ কোটি ২১ লক্ষ, যন্ত্রপাতি খাতে ৪ কোটি ৯২ লক্ষ, যানবাহন খাতে ৩ কোটি, তথ্য ও প্রযুক্তি খাতে ১ কোটি ৭০ লক্ষ এবং অন্যান্য মূলধন খাতে ৮০ লক্ষ টাকা বরাদ্দ রাখা হয়েছে।

এছাড়াও বেতন-ভাতা খাতে ১২৮ কোটি ৬০ লক্ষ টাকা এবং পণ্য ও সেবা খাতে ৮৪ কোটি ৩১ লক্ষ ৫০ হাজার টাকা বরাদ্দ রয়েছে। শিক্ষার্থীদের জন্য সম্পূরক বৃত্তি বাবদ ৫৬ কোটি এবং অস্থায়ী হল নির্মাণের জন্য ২৪ কোটি ৯০ লক্ষ টাকা বরাদ্দ রাখা হয়েছে।

উন্নয়ন প্রকল্প বাজেটে ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২য় ক্যাম্পাস স্থাপন: ভূমি অধিগ্রহণ ও উন্নয়ন (১ম সংশোধিত)’ প্রকল্পের প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ১,৭৪৬ কোটি ৬ লক্ষ ৩১ হাজার টাকা। এর মধ্যে ২০২৪-২৫ অর্থ বছরের সংশোধিত বাজেটে বরাদ্দ রাখা হয়েছে ৮৪ কোটি টাকা এবং ২০২৫-২৬ অর্থ বছরের মূল বাজেটে বরাদ্দ রাখা হয়েছে ৩৮৯ কোটি ৬০ লক্ষ ৮৫ হাজার টাকা।

সভার শেষাংশে উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম সেনাবাহিনীর মাধ্যমে ২য় ক্যাম্পাস নির্মাণ প্রকল্পের বাস্তবায়ন এবং বাজেট অনুমোদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান ও সদস্যদের ধন্যবাদ জানান এবং সকলের ঐকান্তিক প্রচেষ্টায় চলমান প্রকল্প ও শিক্ষার্থীবান্ধব উদ্যোগগুলো সফলভাবে বাস্তবায়িত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

সংশ্লিষ্ট সংবাদ:

মন্তব্য করুন
আরও পড়ুন

শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনের এপিএস হলেন ওমর ফারুক

২৭তম বিসিএস কর্মকর্তাদের দীর্ঘ বিলম্বের পর যোগদান দেশের ইতিহাসে এক অনাকাঙ্ক্ষিত অধ্যায় : শিক্ষামন্ত্রী

শিক্ষার গুনগত পরিবর্তনে ড. এহছানুল হক মিলনের বিকল্প নেই

ডিএসসিসিতে অফিসার্স এসোসিয়েশনের সভাপতি চাঁদপুর কচুয়ার প্রকৌশলী মোহাম্মদ গোলাম কিবরিয়া

ডিপ্লোমা প্রকৌশলীদের অধিকারহরণের অপকৌশল রুখতে হবে

বাঙালি মুসলিম পরিচয় ও সংস্কৃতিকে নির্বাচনী ইশতেহারে যুক্ত করা সময়ের দাবি

বাংলাদেশ কৃষি প্রকৌশলী সোসাইটির কমিটি গঠিত

চাঁদপুর-৩ আসনের ১০ দলীয় জোটের প্রার্থী এড. শাহজাহান মিয়া বিষ্ণুপুর ইউনিয়নে দাঁড়িপাল্লা মার্কায় গণসংযোগ

হাইমচরে অটোরিকশার ধাক্কায় ষষ্ঠ শ্রেণির ছাত্রী গুরুতর আহত, হাসপাতালে ছুটে গেলেন এড. শাহজাহান মিয়া

হাইমচর সমিতির সভাপতি আবুল কালাম আজাদ সাধারণ সম্পাদক মোঃ মাহবুব-উল-আলম নির্বাচিত

শিক্ষকতা কোনো সাধারণ চাকরি নয়; এটি একটি আজীবন দায়িত্ব : শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের নতুন সচিব ড. জিয়াউল হক