Campus Post
ঢাকা, ,
  1. সর্বশেষ
  2. উচ্চ শিক্ষা

মাস্টারপ্ল্যান ছাড়াই গাছ কাটার প্রতিবাদে জাবিতে বিক্ষোভ মিছিল

জাবি প্রতিনিধি
৩০ জুন ২০২৫, ১০:০১ পিএম

Link Copied!

সরকারি কারণ দর্শানোর নোটিশ উপেক্ষা ও বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের প্রতিশ্রুতি ভঙ্গ করে বেআইনিভাবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সিএসই ভবনের সামনে চল্লিশের অধিক গাছ উপড়ে ফেলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে জাহাঙ্গীরনগর বাঁচাও আন্দোলন।

সোমবার (৩০ জুন) বিকাল ৪ টার দিকে বিশ্ববিদ্যালয়ের বটতলা থেকে মিছিলটি শুরু হয়ে নতুন প্রশাসনিক ভবন প্রদক্ষিণ করে শহীদ মিনার হয়ে সিএসই ভবনের উল্টো দিকে এসে শেষ হয়।

“একই বৃন্তে দুটি ফুল ফারজানা আর কামরুল”, “মাস্টার প্লানের টেন্ডার দিতে হবে, দিয়ে দাও”, “উপাচার্য কি করে ভোরবেলায় গাছ কাটে”,
“our campus our right”, “আমার ক্যাম্পাসে দালালেরা থাকবে না, আওয়ামী দোসর থাকবে না,আমরা থাকবো” ইত্যাদি স্লোগান দিতে দেখা যায় বিক্ষোভ মিছিলে।

সিএসই ভবনের উল্টোপাশে মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে ৪৯ তম ব্যাচের শিক্ষার্থী স্রোত বলেন,
পরিবেশ বাঁচাও আন্দোলনের কর্মী স্রোত, ক্যাম্পাসের আসার পর থেকে একই দাবিতে বছরের পর বছর ধরে আন্দোলন করে আসতেছি। কিন্তু প্রশাসন কেনো গুরুত্ব না দিয়ে বিভিন্ন ভবন নির্মাণের জন্য গাছ কেটে আসছে।একই দাবি জানিয়ে আসছি আমরা বলেছি যত ভবন হবে সব পরিকল্পনামাফিক হবে। এ আন্দোলনের সঙ্গে যুক্ত থাকার কারণে আওয়ামী আমলে হলে উঠতে পারি না, হল থেকে মেরে বের করে দেয়, তবুও এ প্রশাসন বুঝে না।ছাত্র আন্দোলন পরবর্তী এ সরকারের কাছে আমরা চিঠি দিয়েছি তারই প্রেক্ষিতে ২ বার কারণ দর্শনের চিঠি দিলেও   প্রশাসন তার উত্তর দেয় না। বর্তমান ভিসি কামরুল নূরুলের আমলে গাছ কেটে আইবিএ ভবন নির্মাণের সময় বলেন এই ক্যাম্পাসে যদি পাতা নড়ে সেটাও ভিসি জানে কিন্তু তার আমলে ৪০টির বেশি গাছ কাটা হয়।

এর আগে সোমবার ভোরের দিকে ৪০টিরও বেশি গাছ কেটে ভবন সিএসই ভবন নির্মাণের জন্য। এর মধ্যে শাল, সেগুন, জারুলসহ বিভিন্ন প্রজাতির গাছ রয়েছে।

এছাড়াও বিক্ষোভ মিছিল শেষে জাহাঙ্গীরনগর বাঁচাও আন্দোলনের পক্ষ থেকে বিকেল ৫টায় সংবাদ সম্মেলনের ঘোষণা দেয়।

সংশ্লিষ্ট সংবাদ:

মন্তব্য করুন
আরও পড়ুন

কিশোরগঞ্জ স্টেডিয়ামে প্রধানমন্ত্রী নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে

শিক্ষা প্রকৌশল ঢাকা মেট্রো অফিসে টাকার লেনদেন, আসলে কী ঘটেছিল

মাউশির মহাপরিচালক হলেন অধ্যাপক ড. আল মাহমুদ সোহেল

আগামী বছরে সঠিক সময়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

মাউশি মহাপরিচালকের দায়িত্ব পেলেন অধ্যাপক ড. সোহেল

বৃত্তি পরীক্ষা চালু হওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকরা অত্যন্ত আনন্দিত: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

মুক্তিযোদ্ধারাই ডিপ্লোমা প্রকৌশলীদের অনুপ্রেরণা- আইডিইবি

ডেলের বাজার সমাজকল্যাণ সংঘের শিক্ষা উপকরণ (স্কুল ব্যাগ) বিতরণ

শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনের এপিএস হলেন ওমর ফারুক

২৭তম বিসিএস কর্মকর্তাদের দীর্ঘ বিলম্বের পর যোগদান দেশের ইতিহাসে এক অনাকাঙ্ক্ষিত অধ্যায় : শিক্ষামন্ত্রী

শিক্ষার গুনগত পরিবর্তনে ড. এহছানুল হক মিলনের বিকল্প নেই

ডিএসসিসিতে অফিসার্স এসোসিয়েশনের সভাপতি চাঁদপুর কচুয়ার প্রকৌশলী মোহাম্মদ গোলাম কিবরিয়া