Campus Post
ঢাকা, ,
  1. সর্বশেষ

চবিতে গাঁজা সেবনকালে হাতেনাতে আটক ৯ শিক্ষার্থী

চবি প্রতিনিধি
২৬ জুন ২০২৫, ৫:৫৯ পিএম

Link Copied!

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে গাঁজা সেবনরত অবস্থায় ৯ শিক্ষার্থীকে হাতেনাতে ধরেছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি ও নিরাপত্তা কর্মীরা।

বুধবার (২৫ জুন) রাত ৮টায় প্রক্টরিয়াল বডির নিয়মিত অভিযানে বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ক্যান্টিনের ছাদে এবং কলা ঝুপড়ির পার্শ্ববর্তী ঝর্ণার কাছ থেকে তাদের ধরা হয়।

প্রক্টরিয়াল বডির সূত্রে জানা যায়, পৃথক দুইটি গ্রুপে থাকা মোট ৯জনকে গাঁজা সেবনরত অবস্থায় ধরা হয় । একটি গ্রুপে ৫ জন এবং আরেক গ্রুপে ৪ জন ছিলেন। ৪ জনের গ্রুপটির একজন পোর্ট সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থী। দুই গ্রুপের মোট ৯জনের মধ্যে ৬ জন ছাত্র, ৩ জন ছাত্রী।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর নাজমুল হোসাইন বলেন, ‘বিশ্ববিদ্যালয় বর্তমান প্রশাসন মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। এর ধারাবাহিকতায় প্রক্টরিয়াল বডির নিয়মিত অভিযানে গতকাল পৃথক দুই স্থান থেকে মাদক সেবনরত অবস্থায় তাদের ধরা হয়। পরে ধৃত শিক্ষার্থীদের মুচলেকা নিয়ে কাউন্সেলিং’র জন্য তাদের নিজ নিজ বিভাগে প্রেরণ করা হয়।’

সংশ্লিষ্ট সংবাদ:

মন্তব্য করুন
আরও পড়ুন

শিক্ষা প্রকৌশল ঢাকা মেট্রো অফিসে টাকার লেনদেন, আসলে কী ঘটেছিল

মাউশির মহাপরিচালক হলেন অধ্যাপক ড. আল মাহমুদ সোহেল

আগামী বছরে সঠিক সময়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

মাউশি মহাপরিচালকের দায়িত্ব পেলেন অধ্যাপক ড. সোহেল

বৃত্তি পরীক্ষা চালু হওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকরা অত্যন্ত আনন্দিত: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

মুক্তিযোদ্ধারাই ডিপ্লোমা প্রকৌশলীদের অনুপ্রেরণা- আইডিইবি

ডেলের বাজার সমাজকল্যাণ সংঘের শিক্ষা উপকরণ (স্কুল ব্যাগ) বিতরণ

শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনের এপিএস হলেন ওমর ফারুক

২৭তম বিসিএস কর্মকর্তাদের দীর্ঘ বিলম্বের পর যোগদান দেশের ইতিহাসে এক অনাকাঙ্ক্ষিত অধ্যায় : শিক্ষামন্ত্রী

শিক্ষার গুনগত পরিবর্তনে ড. এহছানুল হক মিলনের বিকল্প নেই

ডিএসসিসিতে অফিসার্স এসোসিয়েশনের সভাপতি চাঁদপুর কচুয়ার প্রকৌশলী মোহাম্মদ গোলাম কিবরিয়া

ডিপ্লোমা প্রকৌশলীদের অধিকারহরণের অপকৌশল রুখতে হবে