Campus Post
ঢাকা, বৃহস্পতিবার, ৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. সর্বশেষ
  2. উচ্চ শিক্ষা

প্রস্তুতি নিয়ে ক্লাস নিলে শিক্ষক শিক্ষার্থী উভয় থাকবে প্রাণবন্ত : ইআবি ভিসি অধ্যাপক ড.মুহাম্মদ শামসুল আলম

অনলাইন ডেস্ক
২৪ জুন ২০২৫, ১২:৩৯ অপরাহ্ণ

Link Copied!

Oplus_131072

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে কামিল মাদরাসার অধ্যক্ষদের নিয়ে পঞ্চম ধাপে “একাডেমিক, প্রশাসনিক ও আর্থিক ব্যবস্থাপনা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ-২০২৫” কর্মশালার সমাপনীতে সনদ বিতরণ পর্বে সোমবার (২৩ জুন ২০২৫) বিকেল ৫টায় প্রধান অতিথির বক্তব্যে ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড.মুহাম্মদ শামসুল আলম বলেন,প্রস্তুতি নিয়ে ক্লাস নিলে শিক্ষক শিক্ষার্থী উভয় প্রাণবন্ত থাকবে। শিক্ষার্থীদের মনোযোগ থাকবে চুম্বকের মতো এতে শিক্ষার্থীদের মধ্যে শিক্ষকদের প্রতি শ্রদ্ধা ও আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে এর প্রভাব পড়বে সামাজিকভাবে ও তাই তিনি সকল অধ্যক্ষ ও শিক্ষকদের কে যথাযথ প্রস্তুতি ও অধ্যবসায় করে পাঠদান দেওয়ার আহবান জানান।

বিশ্ববিদ্যালয়ের কামিল (স্নাতকোত্তর) শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের ডিন প্রফেসর ড. মোহাম্মদ অলী উল্যাহ এর সভাপতিত্বে দুদিন ব্যাপী কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন,কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের যুগ্ন সচিব,জনাব,মুনীরুজ্জামান, প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ শহীদুল ইসলাম, প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর আবু জাফর খান, কারিকুলাম উন্নয়ন মুল্যায়ন কেন্দ্রের ডিন ড. শাযায়াত উল্লাহ ফারুকী, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের কারিকুলাম বিশেষজ্ঞ ড. মুহাম্মদ হেদায়েত উল্লাহ, রেজিস্ট্রার আইয়ুব হোসেন।

উল্লেখ্য ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের কামিল (স্নাতকোত্তর) শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের উদ্যোগে গত ২৪ মে ২০২৫ তারিখ থেকে মাদরাসা শিক্ষা ব্যবস্থার উন্নয়নে এবং অধ্যক্ষগণের প্রাতিষ্ঠানিক দক্ষতা ও কর্মস্পৃহা বৃদ্ধির লক্ষ্যে এ কর্মসূচি আয়োজন করা হয়েছে।

দেশের বিভিন্ন বিভাগ থেকে আগত কামিল মাদরাসার সম্মানিত অধ্যক্ষগণ কর্মশালায় পর্যায়ক্রমে অংশ নেন।

সংশ্লিষ্ট সংবাদ:

মন্তব্য করুন
আরও পড়ুন

শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনের এপিএস হলেন ওমর ফারুক

২৭তম বিসিএস কর্মকর্তাদের দীর্ঘ বিলম্বের পর যোগদান দেশের ইতিহাসে এক অনাকাঙ্ক্ষিত অধ্যায় : শিক্ষামন্ত্রী

শিক্ষার গুনগত পরিবর্তনে ড. এহছানুল হক মিলনের বিকল্প নেই

ডিএসসিসিতে অফিসার্স এসোসিয়েশনের সভাপতি চাঁদপুর কচুয়ার প্রকৌশলী মোহাম্মদ গোলাম কিবরিয়া

ডিপ্লোমা প্রকৌশলীদের অধিকারহরণের অপকৌশল রুখতে হবে

বাঙালি মুসলিম পরিচয় ও সংস্কৃতিকে নির্বাচনী ইশতেহারে যুক্ত করা সময়ের দাবি

বাংলাদেশ কৃষি প্রকৌশলী সোসাইটির কমিটি গঠিত

চাঁদপুর-৩ আসনের ১০ দলীয় জোটের প্রার্থী এড. শাহজাহান মিয়া বিষ্ণুপুর ইউনিয়নে দাঁড়িপাল্লা মার্কায় গণসংযোগ

হাইমচরে অটোরিকশার ধাক্কায় ষষ্ঠ শ্রেণির ছাত্রী গুরুতর আহত, হাসপাতালে ছুটে গেলেন এড. শাহজাহান মিয়া

হাইমচর সমিতির সভাপতি আবুল কালাম আজাদ সাধারণ সম্পাদক মোঃ মাহবুব-উল-আলম নির্বাচিত

শিক্ষকতা কোনো সাধারণ চাকরি নয়; এটি একটি আজীবন দায়িত্ব : শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের নতুন সচিব ড. জিয়াউল হক