Campus Post
ঢাকা, ,
  1. সর্বশেষ
  2. উচ্চ শিক্ষা

গুচ্ছভুক্ত ১৯ বিশ্ববিদ্যালয়ে প্রাথমিক ভর্তি শুরু আগামীকাল

মাভাবিপ্রবি প্রতিনিধি
২১ জুন ২০২৫, ৮:১৪ পিএম

Link Copied!

২০২৪-২৫ শিক্ষাবর্ষে দেশের গুচ্ছভুক্ত ১৯টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষে ভর্তি কার্যক্রমের প্রথম পর্যায়ের প্রাথমিক ভর্তি প্রক্রিয়া আগামীকাল রবিবার (২২ জুন) শুরু হচ্ছে। এ প্রক্রিয়া চলবে ২৫ জুন পর্যন্ত। প্রাথমিক ভর্তি ফি ৫০০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

‎ভর্তি কমিটির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে ফি পরিশোধ ও মূল কাগজপত্র জমা না দিলে প্রাথমিক ভর্তি বাতিল বলে গণ্য হবে। এমনটি হলে পরবর্তীতে গুচ্ছভুক্ত কোনো বিশ্ববিদ্যালয়ে এমনকি কোটার মাধ্যমেও ভর্তির সুযোগ থাকবে না।

‎প্রাথমিক ভর্তি ফি ৫০০০ টাকা (অনলাইনে পরিশোধযোগ্য) ২২ জুন দুপুর ১২টা থেকে ২৫ জুন রাত ১১:৫৯ মিনিট পর্যন্ত জমা দেওয়া যাবে। এসএসসি ও এইচএসসি/সমমান পরীক্ষার মূল নম্বরপত্র গুচ্ছভুক্ত যেকোনো একটি বিশ্ববিদ্যালয়ে ২৩ জুন সকাল ১০টা থেকে ২৬ জুন বেলা ৩টা পর্যন্ত জমা দিতে হবে।

‎ভর্তি বাতিল করতে হলে প্রার্থীদের নিজে গিয়ে সেই বিশ্ববিদ্যালয়ে উপস্থিত হয়ে আবেদন করতে হবে যেখানে কাগজপত্র জমা দিয়েছেন। একবার বাতিল করলে গুচ্ছভুক্ত অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ থাকবে না।

‎এছাড়া, কোনো একটি বিভাগের ভর্তি নিশ্চিত করে যদি ‘Stop All Migration’ নির্বাচন করা হয়, তাহলে ওই বিভাগের বাইরে অন্য কোনো বিশ্ববিদ্যালয়ের বিভাগে মাইগ্রেশন করা যাবে না। একইভাবে ‘Stop University Migration’ করলে ওই বিশ্ববিদ্যালয়ের পছন্দের বিভাগ ছাড়া অন্য বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ মিলবে না।

সংশ্লিষ্ট সংবাদ:

মন্তব্য করুন
আরও পড়ুন

কিশোরগঞ্জ স্টেডিয়ামে প্রধানমন্ত্রী নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে

শিক্ষা প্রকৌশল ঢাকা মেট্রো অফিসে টাকার লেনদেন, আসলে কী ঘটেছিল

মাউশির মহাপরিচালক হলেন অধ্যাপক ড. আল মাহমুদ সোহেল

আগামী বছরে সঠিক সময়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

মাউশি মহাপরিচালকের দায়িত্ব পেলেন অধ্যাপক ড. সোহেল

বৃত্তি পরীক্ষা চালু হওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকরা অত্যন্ত আনন্দিত: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

মুক্তিযোদ্ধারাই ডিপ্লোমা প্রকৌশলীদের অনুপ্রেরণা- আইডিইবি

ডেলের বাজার সমাজকল্যাণ সংঘের শিক্ষা উপকরণ (স্কুল ব্যাগ) বিতরণ

শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনের এপিএস হলেন ওমর ফারুক

২৭তম বিসিএস কর্মকর্তাদের দীর্ঘ বিলম্বের পর যোগদান দেশের ইতিহাসে এক অনাকাঙ্ক্ষিত অধ্যায় : শিক্ষামন্ত্রী

শিক্ষার গুনগত পরিবর্তনে ড. এহছানুল হক মিলনের বিকল্প নেই

ডিএসসিসিতে অফিসার্স এসোসিয়েশনের সভাপতি চাঁদপুর কচুয়ার প্রকৌশলী মোহাম্মদ গোলাম কিবরিয়া