Campus Post
ঢাকা, ,
  1. সর্বশেষ

১০ বছর ধরে জবি শিক্ষার্থী পরিবারের সম্পত্তি বেদখলে থাকায় থানায় অভিযোগ

জবি প্রতিনিধি
২১ জুন ২০২৫, ৮:১০ পিএম

Link Copied!

নেত্রকোণা জেলার পূর্বধলা উপজেলায় ১০ বছর ধরে পারিবারিক সম্পত্তি ও দোকানঘর দখল করে রাখার অভিযোগে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়েরয় (জবি) শিক্ষার্থী তুবা তাবাসসুম তালহা। পাশাপাশি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর একটি লিখিত অভিযোগ করা হয়েছে বলেও জানা গেছে।

অভিযোগকারী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফিল্ম এন্ড টেলিভিশন বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। অভিযোগকারী শিক্ষার্থী জানান, তার বাবা মৃত মজির উদ্দিনের নামে থাকা দোকানঘর ও জমি গত ১০ বছর ধরে পূর্বধলার দেওটুকোণা গ্রামের তার চাচারা জোরপূর্বক দখল করে রেখেছেন। এই সম্পত্তি তার মায়ের সাব-কাওলা দলিল মূলে বৈধভাবে কেনা হলেও তা তারা ফেরত দেওয়া হচ্ছে না।

গত ৭ জুন বিষয়টি জানতে চাইলে অভিযুক্তরা তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে ও বাঁশের লাঠি হাতে হুমকি দেয়। তাদের বক্তব্য ছিল: ‌‘তুই অথবা তোর মা জমিতে গেলে জানে মেরে ফেলব।’ এই ঘটনায় তিনি ও তার মা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান অভিযোগকারী শিক্ষার্থী।

এদিকে অভিযুক্ত মেহেদী হাসান বাবু নিজেকে নির্দোষ দাবি করে ফেসবুকে লেখেন, ‘ঈদের দিন আমাদের বাড়িতে ভাতিজি তালহা আসলে আমরা যথেষ্ট স্নেহ করেছি। অথচ সে সামান্য ‘মোজো’ পানীয় নিয়ে পুলিশ ডাকে, মিথ্যা অভিযোগ তোলে। আমাদের বাবা তাদের জন্য জমি লিখে দিয়েছেন। এখন তারাই নাটক করছে। বৈঠকের কথা বলে থানার উপস্থিতি চেয়েছে, অথচ নিজেরাই বৈঠকে অনুপস্থিত ছিল। এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সামনে আমাদের অপমান করা হয়েছে।’

এ বিষয়ে অভিযোগের বিষয়ে প্রক্টর অধ্যাপক ড. তাজাম্মুল হক বলেন, ‘আমি অভিযোগ পেয়েছি। আমি স্থানীয় প্রশাসনের ডিসি, এসপির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি।’

এ বিষয়ে পূর্বধলা থানার উপ-পরিদর্শক মনিতোশ বলেন, ‘আমরা থানায় অভিযোগটি পেয়েছি। তবে এটা নিয়ে এখনও আনুষ্ঠানিক মামলা হয়নি। তালহা প্রশাসনের উপস্থিতিতে তার চাচার সঙ্গে বসে সমাধান করতে চাচ্ছিল। কিন্তু তার চাচা প্রশাসনের উপস্থিতিতে আলোচনায় বসতে নারাজ। মামলা হলে আমরা বিষয়টি নিয়ে কাজ করব।’

সংশ্লিষ্ট সংবাদ:

মন্তব্য করুন
আরও পড়ুন

শিক্ষা প্রকৌশল ঢাকা মেট্রো অফিসে টাকার লেনদেন, আসলে কী ঘটেছিল

মাউশির মহাপরিচালক হলেন অধ্যাপক ড. আল মাহমুদ সোহেল

আগামী বছরে সঠিক সময়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

মাউশি মহাপরিচালকের দায়িত্ব পেলেন অধ্যাপক ড. সোহেল

বৃত্তি পরীক্ষা চালু হওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকরা অত্যন্ত আনন্দিত: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

মুক্তিযোদ্ধারাই ডিপ্লোমা প্রকৌশলীদের অনুপ্রেরণা- আইডিইবি

ডেলের বাজার সমাজকল্যাণ সংঘের শিক্ষা উপকরণ (স্কুল ব্যাগ) বিতরণ

শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনের এপিএস হলেন ওমর ফারুক

২৭তম বিসিএস কর্মকর্তাদের দীর্ঘ বিলম্বের পর যোগদান দেশের ইতিহাসে এক অনাকাঙ্ক্ষিত অধ্যায় : শিক্ষামন্ত্রী

শিক্ষার গুনগত পরিবর্তনে ড. এহছানুল হক মিলনের বিকল্প নেই

ডিএসসিসিতে অফিসার্স এসোসিয়েশনের সভাপতি চাঁদপুর কচুয়ার প্রকৌশলী মোহাম্মদ গোলাম কিবরিয়া

ডিপ্লোমা প্রকৌশলীদের অধিকারহরণের অপকৌশল রুখতে হবে