Campus Post
ঢাকা, বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. সর্বশেষ
  2. জাতীয়

নতুন রাজনৈতিক দল ‘বাংলাদেশ রিপাবলিক পার্টি’র আত্মপ্রকাশ

অনলাইন ডেস্ক
২১ জুন ২০২৫, ১২:৫৫ পূর্বাহ্ণ

Link Copied!

Oplus_131072

দেশে আরও একটি নতুন দলের আত্মপ্রকাশ ঘটেছে। নতুন রাজনৈতিক দলটির নাম- বাংলাদেশ রিপাবলিক পার্টির (বিআরপি)। তাদের স্লোগান ‘সবার ওপরে দেশ’।

শুক্রবার (২০ জুন) বিকেলে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে আংশিক কমিটি ঘোষণার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে দলটির আত্মপ্রকাশ হয়।

জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্বদানকারী আয়াতুল্লাহ বাস্তি দলের নতুন নাম ঘোষণা করেন। এরপর শহীদ আনাসের মা সানজিদা খান দিপ্তী বেলুন উড়িয়ে দলের আত্মপ্রকাশ সম্পন্ন করেন।
আত্মপ্রকাশ অনুষ্ঠানে সাবেক সামরিক কর্মকর্তা, চিকিৎসক, প্রকৌশলী, শিক্ষক, আইনজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। বিআরপির ২৮ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করেন শহীদ আনাসের মা।

এতে সভাপতি হয়েছেন লেফটেন্যান্ট কমান্ডার (অব.) মেহেদী হাসান, সিনিয়র সহ-সভাপতি সাঈদ আলী সিকদার, সহসভাপতি ক্যাপ্টেন শফিকুল ইসলাম (অব.), লেফটেন্যান্ট কর্নেল (অব. ইমরান), আয়াজ আহমেদ, অ্যাডভোকেট নাসিম উদ্দিন মোহাম্মদ বায়েজিদ, সাধারণ সম্পাদক মেজর (অব.) মো. রাজিবুল হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক লেফটেন্যান্ট (অব.) সাইফুল্লাহ খান, সাজ্জাদ হোসেন ইউনুস, মো. আহসানুল্লাহ, প্রধান উপদেষ্টা মো. সেলিম প্রধান, সাংগঠনিক সম্পাদক মেজর (অব.) রাকিবুল হাসান, কৃষিবিদ মঞ্জুর হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক হাফেজ আবুল হাসানাত, মো. জাহিদুল ইসলাম, মুশফিকুর রহিম রনি, ইঞ্জিনিয়ার কামরুল হাসান, আইন সম্পাদক অ্যাডভোকেট অলিদ আহমেদ, নারী ও শিশু সম্পাদক আনিকা তাসনীম খান, সহ-সম্পাদক মৌসুমী আত্মার সুমি, শ্রম সম্পাদক শাহাদাত হোসাইন, পার্বত্য চট্টগ্রাম সম্পাদক মেজর (অব.) শাহেদুল ইসলাম, সহ-সম্পাদক সহকারী পরিচালক মো. জহিরুল হক, দুর্যোগ ও ত্রাণ সম্পাদক ইয়াসির আরাফাত, আপ্যায়ন সম্পাদক মনিরুল ইসলাম, সহ-সম্পাদক-মোছা. শারমিন আক্তার মুক্তা, শিক্ষা সম্পাদক মো. রাহুল আমিন ও স্বাস্থ্য বিষয়ক সহ-সম্পাদক ডা. সৌরভ চন্দ্র মজুমদার।

এদিন বিআরপির ঘোষণাপত্র পাঠ করেন দলটির যুগ্ম সদস্য সচিব সাজ্জাদ হোসেন ইউনূস। ঘোষণাপত্রে বলা হয়- বাংলাদেশ রিপাবলিক পার্টি হবে একটি জাতীয়তাবাদী রাজনৈতিক দল। সামষ্টিক কল্যাণ ও নাগরিক মর্যাদা হবে এর মূল লক্ষ্য।

দলের সভাপতি লেফটেন্যান্ট কমান্ডার (অব.) মো. মেহেদী হাসান বলেন, “ভোটের রাজনীতি নয়, আমরা জনগণের রাজনীতি করতে এসেছি। আমরা বাংলাদেশপন্থী হতে চাই। আমরা দিল্লিপন্থী না, পিন্ডিপন্থী না, নিউইয়র্কপন্থী না, আমরা বাংলাদেশপন্থী রাজনীতি করতে চাই। আমরা ন্যায্যতার ভিত্তিতে সকলের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে চাই।”

সংশ্লিষ্ট সংবাদ:

মন্তব্য করুন
আরও পড়ুন

শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনের এপিএস হলেন ওমর ফারুক

২৭তম বিসিএস কর্মকর্তাদের দীর্ঘ বিলম্বের পর যোগদান দেশের ইতিহাসে এক অনাকাঙ্ক্ষিত অধ্যায় : শিক্ষামন্ত্রী

শিক্ষার গুনগত পরিবর্তনে ড. এহছানুল হক মিলনের বিকল্প নেই

ডিএসসিসিতে অফিসার্স এসোসিয়েশনের সভাপতি চাঁদপুর কচুয়ার প্রকৌশলী মোহাম্মদ গোলাম কিবরিয়া

ডিপ্লোমা প্রকৌশলীদের অধিকারহরণের অপকৌশল রুখতে হবে

বাঙালি মুসলিম পরিচয় ও সংস্কৃতিকে নির্বাচনী ইশতেহারে যুক্ত করা সময়ের দাবি

বাংলাদেশ কৃষি প্রকৌশলী সোসাইটির কমিটি গঠিত

চাঁদপুর-৩ আসনের ১০ দলীয় জোটের প্রার্থী এড. শাহজাহান মিয়া বিষ্ণুপুর ইউনিয়নে দাঁড়িপাল্লা মার্কায় গণসংযোগ

হাইমচরে অটোরিকশার ধাক্কায় ষষ্ঠ শ্রেণির ছাত্রী গুরুতর আহত, হাসপাতালে ছুটে গেলেন এড. শাহজাহান মিয়া

প্রফেশনাল গাইড: ল্যাপটপ ও পিসি কেনার ক্ষেত্রে যে বিষয়গুলো এড়িয়ে চলবেন না

প্রফেশনাল গাইড: ল্যাপটপ ও পিসি কেনার ক্ষেত্রে যে বিষয়গুলো এড়িয়ে চলবেন না

হাইমচর সমিতির সভাপতি আবুল কালাম আজাদ সাধারণ সম্পাদক মোঃ মাহবুব-উল-আলম নির্বাচিত

শিক্ষকতা কোনো সাধারণ চাকরি নয়; এটি একটি আজীবন দায়িত্ব : শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার