Campus Post
ঢাকা, ,
  1. সর্বশেষ
  2. উচ্চ শিক্ষা

‎ঈদ ও গ্রীষ্মের ছুটি শেষে কাল খুলছে মাভাবিপ্রবি

মাভাবিপ্রবি প্রতিনিধি
২০ জুন ২০২৫, ৮:২৪ পিএম

Link Copied!

পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে ২৩ দিনের ছুটি শেষে শনিবার খুলছে মাওলানা ভাসানী  বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি )।

‎শনিবার (২১ জুন) থেকে অ্যাকাডেমিক ও প্রশাসনিক সব কার্যক্রম স্বাভাবিক নিয়মে শুরু হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

‎দীর্ঘ ছুটি শেষে ধীরে ধীরে প্রাণ ফিরে পাচ্ছে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস।   ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ শেষে শিক্ষার্থীরা হলে ফিরতে শুরু করেছেন। কেউ পরিবার ছেড়ে বিদায়ের আবেগ কাটিয়ে উঠছেন, কেউ বা নতুন উদ্যমে প্রস্তুতি নিচ্ছেন ক্লাসে ফেরার জন্য। চেনা মুখগুলো আবার দেখা যাচ্ছে হলচত্বর,  ক্যাফেটেরিয়া, লাইব্রেরি ও খেলার মাঠে। বন্ধুদের সাথে দেখা হওয়ার আনন্দে মুখর হয়ে উঠছে প্রতিটি করিডোর, প্রতিটি চত্বর।

‎বিশ্ববিদ্যালয়ের পরিবেশে ফিরছে সেই চেনা ছন্দ, সেই উচ্ছ্বাস। ক্যাম্পাসের নীরবতা ভেঙে আবার শুরু হচ্ছে ব্যস্ততা, আলোচনা, আড্ডা আর পড়াশোনার হাওয়া। শিক্ষকরা প্রস্তুতি নিচ্ছেন ক্লাস নেওয়ার জন্য, আর শিক্ষার্থীরাও ফিরছেন পাঠ্যচর্চার রুটিনে।

‎উল্লেখ্য বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মোহা. তৌহিদুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৯ মে থেকে ২০ জুন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও অফিস বন্ধ থাকবে। ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটিকে একত্রে সমন্বয় করেই এ দীর্ঘ বিরতির সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

সংশ্লিষ্ট সংবাদ:

মন্তব্য করুন
আরও পড়ুন

কিশোরগঞ্জ স্টেডিয়ামে প্রধানমন্ত্রী নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে

শিক্ষা প্রকৌশল ঢাকা মেট্রো অফিসে টাকার লেনদেন, আসলে কী ঘটেছিল

মাউশির মহাপরিচালক হলেন অধ্যাপক ড. আল মাহমুদ সোহেল

আগামী বছরে সঠিক সময়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

মাউশি মহাপরিচালকের দায়িত্ব পেলেন অধ্যাপক ড. সোহেল

বৃত্তি পরীক্ষা চালু হওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকরা অত্যন্ত আনন্দিত: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

মুক্তিযোদ্ধারাই ডিপ্লোমা প্রকৌশলীদের অনুপ্রেরণা- আইডিইবি

ডেলের বাজার সমাজকল্যাণ সংঘের শিক্ষা উপকরণ (স্কুল ব্যাগ) বিতরণ

শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনের এপিএস হলেন ওমর ফারুক

২৭তম বিসিএস কর্মকর্তাদের দীর্ঘ বিলম্বের পর যোগদান দেশের ইতিহাসে এক অনাকাঙ্ক্ষিত অধ্যায় : শিক্ষামন্ত্রী

শিক্ষার গুনগত পরিবর্তনে ড. এহছানুল হক মিলনের বিকল্প নেই

ডিএসসিসিতে অফিসার্স এসোসিয়েশনের সভাপতি চাঁদপুর কচুয়ার প্রকৌশলী মোহাম্মদ গোলাম কিবরিয়া