Campus Post
ঢাকা, ,
  1. সর্বশেষ
  2. উচ্চ শিক্ষা

শিক্ষার্থীদের কষ্ট লাঘবে গোবিপ্রবির আবাসিক হলে ফ্যান প্রদান

গোবিপ্রবি প্রতিনিধি
১৯ জুন ২০২৫, ৩:৪২ পিএম

Link Copied!

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) শিক্ষার্থীদের কষ্ট লাঘবে দুটি আবাসিক হলে বৈদ্যুতিক পাখা (ফ্যান) লাগানোর ব্যবস্থা করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর তার অফিস কক্ষে হল প্রাধ্যক্ষদের কাছে ফ্যান হস্তান্তর করেন।

এর আগে গত ১৫ মে উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর আবাসিক হল পরিদর্শনে গেলে ফ্যান লাগানোর দাবি জানান শিক্ষার্থীরা। সেসময় শিক্ষার্থীদের কাছে হলের সকল কক্ষে ফ্যান লাগানোর প্রতিশ্রুতি দেন উপাচার্য। তারই অংশ হিসেবে আজ স্বাধীনতা দিবস হলের প্রাধ্যক্ষ ড. মো. আসাদুজ্জামান খান ও বিজয় দিবস হলের প্রাধ্যক্ষ ড. মো. রবিউল ইসলাম উপাচার্যের হাত থেকে ফ্যান গ্রহণ করেন।

উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকেই আমরা বিশ্ববিদ্যালয়কে নতুনভাবে গড়ে তোলার জন্য কাজ করে যাচ্ছি। প্রতিনিয়ত চেষ্টা করছি শিক্ষার্থীদের যৌক্তিক দাবিদাওয়া পূরণের। আজকে ফ্যান হস্তান্তরের মধ্য দিয়ে আরেকটি প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হলো।

এ সময় শিক্ষার্থীদের কষ্ট লাঘবে ব্যবস্থা গ্রহণ করায় উপাচার্যকে ধন্যবাদ জ্ঞাপন করেন প্রাধ্যক্ষগণ।#

সংশ্লিষ্ট সংবাদ:

মন্তব্য করুন
আরও পড়ুন

কিশোরগঞ্জ স্টেডিয়ামে প্রধানমন্ত্রী নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে

শিক্ষা প্রকৌশল ঢাকা মেট্রো অফিসে টাকার লেনদেন, আসলে কী ঘটেছিল

মাউশির মহাপরিচালক হলেন অধ্যাপক ড. আল মাহমুদ সোহেল

আগামী বছরে সঠিক সময়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

মাউশি মহাপরিচালকের দায়িত্ব পেলেন অধ্যাপক ড. সোহেল

বৃত্তি পরীক্ষা চালু হওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকরা অত্যন্ত আনন্দিত: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

মুক্তিযোদ্ধারাই ডিপ্লোমা প্রকৌশলীদের অনুপ্রেরণা- আইডিইবি

ডেলের বাজার সমাজকল্যাণ সংঘের শিক্ষা উপকরণ (স্কুল ব্যাগ) বিতরণ

শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনের এপিএস হলেন ওমর ফারুক

২৭তম বিসিএস কর্মকর্তাদের দীর্ঘ বিলম্বের পর যোগদান দেশের ইতিহাসে এক অনাকাঙ্ক্ষিত অধ্যায় : শিক্ষামন্ত্রী

শিক্ষার গুনগত পরিবর্তনে ড. এহছানুল হক মিলনের বিকল্প নেই

ডিএসসিসিতে অফিসার্স এসোসিয়েশনের সভাপতি চাঁদপুর কচুয়ার প্রকৌশলী মোহাম্মদ গোলাম কিবরিয়া