Campus Post
ঢাকা, ,
  1. সর্বশেষ
  2. জাতীয়

নৈতিকতা, রাজনীতি ও দায়বদ্ধতা নিয়ে জবিতে জাতীয় সেমিনার অনুষ্ঠিত

জবি প্রতিনিধি
১৯ জুন ২০২৫, ২:৩৭ এএম

Link Copied!

⊆বাংলাদেশ ফিলসফিক্যাল সোসাইটি (বিপিএস)-এর আয়োজনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) “নৈতিকতা, রাজনীতি ও দায়বদ্ধতা” শীর্ষক দিনব্যাপী এক জাতীয় সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (১৮ জুন) বিশ্ববিদ্যালয়ের সিএসই ভার্চুয়াল ক্লাসরুনে অনুষ্ঠিত হয় এই সেমিনারটি।

সেমিনারের উদ্বোধন করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (রুটিন দায়িত্বে) ও ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন।

তিনি তাঁর বক্তব্যে বলেন, “একাত্তরে স্বাধীনতা-পরবর্তী সময়ে আমরা একটি ন্যায়ভিত্তিক সমাজের স্বপ্ন দেখেছিলাম, কিন্তু বাস্তবে তার চরম বিচ্যুতি ঘটেছে। এজন্যই আজও আমরা নতুন করে স্বাধীনতার আকাঙ্ক্ষা করি। ৫ আগস্ট আমাদের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ বাঁক। নতুন প্রজন্মকে পথ চলা শুরু করতে হবে, তবে কোথায় থামতে হবে সেটাও জানতে হবে। এই উপলব্ধি দার্শনিক চিন্তা থেকেই জন্ম নেয়।”

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক ড. হারুন রশীদ। ‘বাংলাদেশের রাষ্ট্রদর্শন: গণতন্ত্রের পোশাকে রাজনৈতিক নিরঙ্কুশতন্ত্র’ শীর্ষক প্রবন্ধে তিনি বলেন, “বাংলাদেশের রাষ্ট্রীয় ব্যবস্থা আনুষ্ঠানিকভাবে গণতান্ত্রিক কাঠামো দাবি করলেও বাস্তবে এটি নিরঙ্কুশতন্ত্রের দিকে ধাবিত হচ্ছে। ক্ষমতার কেন্দ্রীভবন, বিরোধী মত দমনের সংস্কৃতি ও রাষ্ট্রযন্ত্রের নিরপেক্ষতার অভাব এ দেশের গণতন্ত্রকে কেবল প্রাতিষ্ঠানিক আবরণ পরিয়ে রেখেছে। ফলে রাষ্ট্রের দার্শনিক ভিত্তি আজ দুর্বল হয়ে পড়েছে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের চেয়ারম্যান ও বাংলাদেশ ফিলসফিক্যাল সোসাইটির সভাপতি অধ্যাপক ড. শাহ্ কাওসার মুস্তাফা আবুলউলায়ী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জবি কলা অনুষদের ডিন অধ্যাপক ড. হোসনে আরা বেগম এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীন।

স্বাগত বক্তব্য প্রদান করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের চেয়ারম্যান ও বিপিএস-এর সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোহাম্মদ হাফিজুল ইসলাম। ধন্যবাদ জ্ঞাপন করেন অধ্যাপক ড. সিদ্ধার্থ শংকর জোয়ার্দ্দার। সেমিনারে চারটি পৃথক অধিবেশনে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানের প্রথিতযশা দার্শনিক, শিক্ষাবিদ ও গবেষকবৃন্দ মোট ১৪টি প্রবন্ধ উপস্থাপন ও আলোচনা করেন।

অনুষ্ঠানে বিভিন্ন বিশ্ববিশ্ববিদ্যালয়, কলেজ ও গবেষণা প্রতিষ্ঠানের শিক্ষক-গবেষক ও সুধীজনের উপস্থিতি সেমিনারটিকে প্রাণবন্ত করে তোলে।

সংশ্লিষ্ট সংবাদ:

মন্তব্য করুন
আরও পড়ুন

বাংলাদেশ ও চীনের মধ্যে শিক্ষাক্ষেত্রে অংশীদারিত্ব আরও গভীর ও সুসংগঠিত করতে শিক্ষামন্ত্রীর আহ্বান

আগামীতে দেশের সব উপজেলা মিডডে মিল কর্মসূচির অন্তর্ভুক্ত করা হবে : ড. আ ন ম এহছানুল হক মিলন

মুক্তাগাছায় জাতীয় মৎস্য সপ্তাহ ঘিরে নানা আয়োজন, পোনা অবমুক্ত ও তিন দিনব্যাপী মৎস্য 

কিশোরগঞ্জ স্টেডিয়ামে প্রধানমন্ত্রী নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে

শিক্ষা প্রকৌশল ঢাকা মেট্রো অফিসে টাকার লেনদেন, আসলে কী ঘটেছিল

মাউশির মহাপরিচালক হলেন অধ্যাপক ড. আল মাহমুদ সোহেল

আগামী বছরে সঠিক সময়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

মাউশি মহাপরিচালকের দায়িত্ব পেলেন অধ্যাপক ড. সোহেল

বৃত্তি পরীক্ষা চালু হওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকরা অত্যন্ত আনন্দিত: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

মুক্তিযোদ্ধারাই ডিপ্লোমা প্রকৌশলীদের অনুপ্রেরণা- আইডিইবি

ডেলের বাজার সমাজকল্যাণ সংঘের শিক্ষা উপকরণ (স্কুল ব্যাগ) বিতরণ

শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনের এপিএস হলেন ওমর ফারুক