Campus Post
ঢাকা, বৃহস্পতিবার, ৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. সর্বশেষ

ইংলিশ চ্যানেল পাড়ি দিতে যাচ্ছেন হিমেল: চীন প্রবাসী কমিউনিটির সংবর্ধনা

চীন প্রতিনিধি
১৬ জুন ২০২৫, ১০:১১ পূর্বাহ্ণ

Link Copied!

চীন-বাংলা কমিউনিটির পরিচিত মুখ, জাতীয় সাঁতার দলের সাবেক তারকা নাজমুল হক হিমেল আসন্ন জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহে ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। ছোটবেলার লালিত স্বপ্নকে বাস্তবে রূপ দিতে এবার তিনি সাহসী এ যাত্রায় নামছেন।

সবকিছু ঠিক থাকলে জুলাইয়ের প্রথম সপ্তাহে হিমেল বাংলাদেশ ত্যাগ করে ইংল্যান্ডের উদ্দেশ্যে যাত্রা করবেন। তার এই ব্যতিক্রমী উদ্যোগকে স্বাগত জানিয়ে ১৪ জুন রাজধানীর ভাটারায় চীন-বাংলা ব্রিজ কমিউনিটির উদ্যোগে আয়োজিত হয় এক সংবর্ধনা অনুষ্ঠান। এতে উপস্থিত ছিলেন কমিউনিটির বিভিন্ন সদস্য ও হিমেলের শুভাকাঙ্ক্ষীরা।

কিশোরগঞ্জের নিকলিতে জন্ম ও বেড়ে ওঠা হিমেল জানান, হাওড় অঞ্চলে পানির সঙ্গে বেড়ে ওঠার অভিজ্ঞতা তাকে সাহসী করে তুলেছে। তবে ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়া যে সহজ কাজ নয়, সেটিও তিনি ভালোভাবেই জানেন। হিমেল বলেন, “নিঃসন্দেহে এটি একটি বড় চ্যালেঞ্জ। হিমশীতল পানি, উত্তাল ঢেউ, জেলিফিশের আক্রমণ, সব কিছুই মানসিক ও শারীরিকভাবে প্রস্তুতির দাবি রাখে। কিন্তু আমি খুবই এক্সসাইটেড। সবার ভালোবাসা ও দোয়া থাকলে ইনশাআল্লাহ সফলভাবে এই যাত্রা সম্পন্ন করে দেশে ফিরতে পারব।”

হিমেল বিকেএসপিতে প্রশিক্ষণ ও শিক্ষা শেষ করে পাড়ি জমিয়ে ছিলেন চীনের রাজধানী বেইজিংয়ে। সেখানে তিনি সাঁতারে উচ্চতর ডিগ্রি অর্জন করে দীর্ঘদিন কোচ হিসেবে কাজ করেছেন। এখন তার লক্ষ্য ইংলিশ চ্যানেল, যেটি বিশ্বব্যাপী একজন সাঁতারুর জন্য অন্যতম বড় চ্যালেঞ্জ হিসেবে বিবেচিত।

প্রসঙ্গত, ৩৭ বছর পর কোনো বাংলাদেশি সাঁতারু ইংলিশ চ্যানেল পাড়ি দিতে যাচ্ছেন। হিমেলের সঙ্গে একই অভিযানে অংশ নেবেন আরেক তারকা সাঁতারু মাহফিজুর রহমান।

সংশ্লিষ্ট সংবাদ:

মন্তব্য করুন
আরও পড়ুন

শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনের এপিএস হলেন ওমর ফারুক

২৭তম বিসিএস কর্মকর্তাদের দীর্ঘ বিলম্বের পর যোগদান দেশের ইতিহাসে এক অনাকাঙ্ক্ষিত অধ্যায় : শিক্ষামন্ত্রী

শিক্ষার গুনগত পরিবর্তনে ড. এহছানুল হক মিলনের বিকল্প নেই

ডিএসসিসিতে অফিসার্স এসোসিয়েশনের সভাপতি চাঁদপুর কচুয়ার প্রকৌশলী মোহাম্মদ গোলাম কিবরিয়া

ডিপ্লোমা প্রকৌশলীদের অধিকারহরণের অপকৌশল রুখতে হবে

বাঙালি মুসলিম পরিচয় ও সংস্কৃতিকে নির্বাচনী ইশতেহারে যুক্ত করা সময়ের দাবি

বাংলাদেশ কৃষি প্রকৌশলী সোসাইটির কমিটি গঠিত

চাঁদপুর-৩ আসনের ১০ দলীয় জোটের প্রার্থী এড. শাহজাহান মিয়া বিষ্ণুপুর ইউনিয়নে দাঁড়িপাল্লা মার্কায় গণসংযোগ

হাইমচরে অটোরিকশার ধাক্কায় ষষ্ঠ শ্রেণির ছাত্রী গুরুতর আহত, হাসপাতালে ছুটে গেলেন এড. শাহজাহান মিয়া

হাইমচর সমিতির সভাপতি আবুল কালাম আজাদ সাধারণ সম্পাদক মোঃ মাহবুব-উল-আলম নির্বাচিত

শিক্ষকতা কোনো সাধারণ চাকরি নয়; এটি একটি আজীবন দায়িত্ব : শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের নতুন সচিব ড. জিয়াউল হক