Campus Post
ঢাকা, ,
  1. সর্বশেষ

বিশ্ব পরিবেশ দিবসে শতাধিক বৃক্ষরোপণ করবে ইবির ইসলামী ছাত্র আন্দোলন

ইবি প্রতিনিধি
৫ জুন ২০২৫, ৫:৫৩ পিএম

Link Copied!

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ—এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। আজ বৃহস্পতিবার (০৫ জুন) থেকে আগামী ১৯ জুন পর্যন্ত এই কর্মসূচি চলবে বলে জানিয়েছেন সংগঠনের বিশ্ববিদ্যালয় শাখার নেতাকর্মীরা।

নেতাকর্মীরা জানান, ‘আজকের সমকালীন বাস্তবতায় আমরা জলবায়ু পরিবর্তনের ভয়াবহতা প্রচণ্ডভাবে প্রত্যক্ষ করছি। এছাড়া প্রতিনিয়ত গ্লোবাল ওয়ার্মিং, প্লাস্টিক মাধ্যমে পরিবেশ দূষণ ও প্রাকৃতিক দুর্যোগের কারণে পরিবেশ সংকটেে মধ্যে রয়েছে। এসব সমস্যা ও সংকট থেকে পরিবেশকে বাঁচাতে আমাদের এই সম্মিলিত প্রচেষ্টা।’

তারা আরও জানান, ‘পরিবেশ রক্ষা শুধু আমাদের আজকের কর্মসূচিই নয়, আমরা এখন থেকে এটাকে দায়িত্ব হিসেবে নিবো। আজ কেন্দ্র ঘোষিত কর্মসূচি পালনে আমরা এই বৃক্ষরোপণের কার্যক্রম পরিচালনা করছি। ক্যাম্পাস খুললে আরও একশত বৃক্ষরোপণ করা হবে।’

উল্লেখ্য, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্র ঘোষিত কর্মসূচি পালনে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা নেতৃবৃন্দ নিজ নিজ এলাকায় পরিবেশ সংরক্ষণে বৃক্ষরোপণ করেছেন এবং ছুটি পরবর্তী ক্যাম্পাসে একশত বৃক্ষরোপণের কর্মসূচি ঘোষণা করা হয়েছে।


সংশ্লিষ্ট সংবাদ:

মন্তব্য করুন
আরও পড়ুন

শিক্ষা প্রকৌশল ঢাকা মেট্রো অফিসে টাকার লেনদেন, আসলে কী ঘটেছিল

মাউশির মহাপরিচালক হলেন অধ্যাপক ড. আল মাহমুদ সোহেল

আগামী বছরে সঠিক সময়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

মাউশি মহাপরিচালকের দায়িত্ব পেলেন অধ্যাপক ড. সোহেল

বৃত্তি পরীক্ষা চালু হওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকরা অত্যন্ত আনন্দিত: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

মুক্তিযোদ্ধারাই ডিপ্লোমা প্রকৌশলীদের অনুপ্রেরণা- আইডিইবি

ডেলের বাজার সমাজকল্যাণ সংঘের শিক্ষা উপকরণ (স্কুল ব্যাগ) বিতরণ

শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনের এপিএস হলেন ওমর ফারুক

২৭তম বিসিএস কর্মকর্তাদের দীর্ঘ বিলম্বের পর যোগদান দেশের ইতিহাসে এক অনাকাঙ্ক্ষিত অধ্যায় : শিক্ষামন্ত্রী

শিক্ষার গুনগত পরিবর্তনে ড. এহছানুল হক মিলনের বিকল্প নেই

ডিএসসিসিতে অফিসার্স এসোসিয়েশনের সভাপতি চাঁদপুর কচুয়ার প্রকৌশলী মোহাম্মদ গোলাম কিবরিয়া

ডিপ্লোমা প্রকৌশলীদের অধিকারহরণের অপকৌশল রুখতে হবে