Campus Post
ঢাকা, ,
  1. সর্বশেষ
  2. জাতীয়

নির্বাচন নিয়ে দিল্লির কোনো প্রেসক্রিপশন বাংলাদেশে কাজ করবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী

অনলাইন ডেস্ক
৩০ মে ২০২৫, ১২:০১ পিএম

Link Copied!

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, বাংলাদেশে কখন নির্বাচন হবে, সে বিষয়ে দিল্লির কোনো প্রেসক্রিপশন কাজ করবে না। দিল্লির কথায় বাংলাদেশে কোনো দল যদি রাজপথ দখলের চেষ্টা করে, তাহলে ১৮ কোটি জনতা তাদের ঠেকিয়ে দিতে প্রস্তুত থাকবে।

বৃহস্পতিবার (২৯ মে) রাতে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক অনুষ্ঠানে নাসীরুদ্দীন পাটওয়ারী এসব কথা বলেন। এনসিপির প্রকৌশল উইংয়ের আত্মপ্রকাশ উপলক্ষ্যে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ভারতীয় একজন বক্তব্য দিয়েছেন, ডিসেম্বরে নাকি বাংলাদেশে নির্বাচন হতে হবে। বাংলাদেশে কখন নির্বাচন হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেবে বাংলাদেশের জনগণ। সে বিষয়ে দিল্লির কোনো প্রেসক্রিপশন বাংলাদেশে কাজ করবে না। আর দিল্লির কথায় বাংলাদেশে কোনো দল যদি রাজপথ দখলের চেষ্টা করে, দিল্লির কোনো প্রেসক্রিপশন বাস্তবায়নে যদি কোনো দল বা ব্যক্তি বাংলাদেশে কাজ শুরু করে, তাহলে বাংলাদেশের ১৮ কোটি জনতা যেভাবে ৫ আগস্টে নেমে এসেছিল, সেভাবে তারা ভবিষ্যতে রাজপথে নেমে এসে দিল্লি এবং দিল্লির প্রেসক্রিপশনে যারা কাজ করছে, তাদের ঠেকিয়ে দিতে প্রস্তুত থাকবে।
এনসিপির মুখ্য সমন্বয়ক আরও বলেন, নির্বাচন কমিশন অফিসকে দলীয় অফিসে পরিণত করে সেখান থেকে তারা চট্টগ্রামের মেয়র নিল এবং ঢাকাতেও তারা এ ধরনের একটি গেজেট প্রকাশ করল। আমরা তাদের কাছে আহ্বান জানাব, গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণের কাঠামোগত জায়গায় সাংবিধানিক প্রতিষ্ঠান হলো নির্বাচন কমিশন। এই নির্বাচন কমিশন তাদের লিটমাস টেস্ট বা পরীক্ষায় ফেল করেছে। তারা যে দলীয় এজেন্ডা বাস্তবায়নে তৎপর হয়েছে, সেটা আমরা ইশরাক হোসেনের গেজেট প্রকাশের মধ্য দিয়ে দেখলাম।
তিনি আরও বলেন, তারা আইন-আদালতে গিয়ে জবরদস্তি করে আমাদের বিচারালয়কে যেভাবে প্রশ্নবিদ্ধ করেছে, তাও বাংলাদেশের ইতিহাসে লেখা থাকবে। আমরা গণঅভ্যুত্থানের পরে কোনো বিভেদ চাই না। কিন্তু কেউ যদি গুন্ডামি-মাস্তানি করে, সন্ত্রাস করে, নগর ভবন দখল করে রাখে, নির্বাচন অফিসকে দলীয় অফিসে পরিণত করে, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন দখল করে রাখে, স্বাস্থ্য মন্ত্রণালয় দখল করে রাখে, এসব গুন্ডামি আর বাংলাদেশে চলবে না। যদি গুন্ডামি করতে হয়, তাহলে বাংলাদেশের বাইরে গিয়ে করুন।
অনুষ্ঠানে এনসিপির প্রকৌশল উইংয়ের কমিটি ঘোষণা করেন নাসীরুদ্দীন পাটওয়ারী। এই কমিটিতে শেখ মোহাম্মদ শাহ মঈনকে সমন্বয়ক করা হয়েছে। অনুষ্ঠানে অন্যদের মধ্যে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেন, জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব নাহিদা সারোয়ার, কেন্দ্রীয় নেতা আবদুল্লাহ আল আমিন ছাড়াও প্রকৌশল উইংয়ের নেতারা বক্তব্য দেন।

সংশ্লিষ্ট সংবাদ:

মন্তব্য করুন
আরও পড়ুন

শিক্ষা প্রকৌশল ঢাকা মেট্রো অফিসে টাকার লেনদেন, আসলে কী ঘটেছিল

মাউশির মহাপরিচালক হলেন অধ্যাপক ড. আল মাহমুদ সোহেল

আগামী বছরে সঠিক সময়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

মাউশি মহাপরিচালকের দায়িত্ব পেলেন অধ্যাপক ড. সোহেল

বৃত্তি পরীক্ষা চালু হওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকরা অত্যন্ত আনন্দিত: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

মুক্তিযোদ্ধারাই ডিপ্লোমা প্রকৌশলীদের অনুপ্রেরণা- আইডিইবি

ডেলের বাজার সমাজকল্যাণ সংঘের শিক্ষা উপকরণ (স্কুল ব্যাগ) বিতরণ

শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনের এপিএস হলেন ওমর ফারুক

২৭তম বিসিএস কর্মকর্তাদের দীর্ঘ বিলম্বের পর যোগদান দেশের ইতিহাসে এক অনাকাঙ্ক্ষিত অধ্যায় : শিক্ষামন্ত্রী

শিক্ষার গুনগত পরিবর্তনে ড. এহছানুল হক মিলনের বিকল্প নেই

ডিএসসিসিতে অফিসার্স এসোসিয়েশনের সভাপতি চাঁদপুর কচুয়ার প্রকৌশলী মোহাম্মদ গোলাম কিবরিয়া

ডিপ্লোমা প্রকৌশলীদের অধিকারহরণের অপকৌশল রুখতে হবে