ইসলামী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত রংপুর জেলার শিক্ষার্থীদের সংগঠন রংপুর জেলা ছাত্র কল্যাণ সমিতির ২০২৫ কার্যনির্বাহী বর্ষের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (২৭ মে) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে অনুমোদিত কমিটি প্রকাশ করা হয়।
নতুন কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মোঃ মশিউর রহমান এবং সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন আরবি ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষার্থী মোঃ হাসিব মিয়া। তারা উভয়ে ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
কমিটিতে সহ-সভাপতি হিসেবে ১৩ জন এবং যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে ৬ জন দায়িত্বে পেয়েছেন। এছাড়াও সাংগঠনিক সম্পাদক তারিক মো. সাঈফুজ্জামান, প্রচার সম্পাদক আবদুল্লাহ আল মুনাঈম রয়েছেন।
সাধারণ সম্পাদক হাসিব মিয়া বলেন, “শিক্ষা, সংস্কৃতি ও সহযোগিতার মাধ্যমে আমরা একটি বন্ধুত্বপূর্ণ ও কর্মমুখী পরিবেশ গড়ে তুলতে চাই।”
কমিটির সভাপতি মশিউর রহমান বলেন, “এই কমিটির মাধ্যমে আমরা রংপুর জেলার শিক্ষার্থীদের কল্যাণে আরও কার্যকর উদ্যোগ গ্রহণ করবো।”
উল্লেখ্য, ইসলামী বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন জেলা ভিত্তিক সংগঠনের মধ্যে রংপুর জেলা ছাত্র কল্যাণ সমিতি একটি অন্যতম সক্রিয় সংগঠন, যা দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে যাচ্ছে।