Campus Post
ঢাকা, ,
  1. সর্বশেষ

জবি ডিবেটিং সোসাইটির সাধারণ সম্পাদকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

জবি প্রতিনিধি
২৭ মে ২০২৫, ৪:০৬ পিএম

Link Copied!

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন সংস্কার কমিশনের সদস্য মো. মেহেদী হাসানের ওপর বর্বর হামলার ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার (২৭ মে) দুপুরে প্রতিবাদে মুখর হয়ে ওঠে পুরো বিশ্ববিদ্যালয় চত্বর।

ভাস্কর্য চত্বর থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার একই স্থানে এসে সমাপ্ত হয়। শিক্ষার্থীদের কণ্ঠে উঠে আসে প্রতিবাদী স্লোগান “মেহেদীর উপর হামলা কেন, প্রশাসন জবাব চাই”, “আমার ভাই আহত কেন, প্রশাসন জবাব চাই”, “জুলাইয়ের সৈনিক এক হও, এক হও”, “২৪-এর যোদ্ধারা, লড়াই করো, প্রতিরোধ গড়ো”।

মিছিল-পরবর্তী মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, “শেখ হাসিনার ফ্যাসিস্ট শাসন বিদায় নিলেও তার অনুগত শক্তিগুলো এখনো সক্রিয় রয়েছে। মেহেদী হাসানের ওপর হামলার ঘটনা তারই প্রমাণ। বক্তারা হামলাকারীদের দ্রুত শনাক্ত করে বিচারের আওতায় আনার দাবি জানান।”

জবি শাখা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক মাসুদ রানা বলেন, “আমরা আশা করেছিলাম, ৫ আগস্টের পর দেশে শান্তি ফিরবে। কিন্তু বাস্তবতা ভিন্ন। আমাদের ভাইয়েরা এখনো আক্রান্ত হচ্ছে। যদি এই হামলার বিচার না হয়, তবে ছাত্র জনতা রুখে দাঁড়াবে।”

ডিবেটিং সোসাইটির সভাপতি মঈন আল মুবাশ্বির বলেন, “ফ্যাসিবাদের দোসররা আমাদের ভয় দেখাতে চায়। কিন্তু আমরা জানিয়ে দিতে চাই, কোনো হুমকিই আমাদের থামাতে পারবে না।”

মানববন্ধনে সংহতি জানিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রইছ উদ্দিন বলেন, “মেহেদীর আহত ও রক্তাক্ত অবস্থায় ছবি দেখে আমি হতবাক হয়েছি। সে একজন শান্ত স্বভাবের শিক্ষার্থী এবং জুলাই আন্দোলনের অগ্রসৈনিক। শিক্ষক সমিতির পক্ষ থেকে এই হামলার তীব্র নিন্দা জানাচ্ছি।”

সংশ্লিষ্ট সংবাদ:

মন্তব্য করুন
আরও পড়ুন

শিক্ষা প্রকৌশল ঢাকা মেট্রো অফিসে টাকার লেনদেন, আসলে কী ঘটেছিল

মাউশির মহাপরিচালক হলেন অধ্যাপক ড. আল মাহমুদ সোহেল

আগামী বছরে সঠিক সময়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

মাউশি মহাপরিচালকের দায়িত্ব পেলেন অধ্যাপক ড. সোহেল

বৃত্তি পরীক্ষা চালু হওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকরা অত্যন্ত আনন্দিত: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

মুক্তিযোদ্ধারাই ডিপ্লোমা প্রকৌশলীদের অনুপ্রেরণা- আইডিইবি

ডেলের বাজার সমাজকল্যাণ সংঘের শিক্ষা উপকরণ (স্কুল ব্যাগ) বিতরণ

শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনের এপিএস হলেন ওমর ফারুক

২৭তম বিসিএস কর্মকর্তাদের দীর্ঘ বিলম্বের পর যোগদান দেশের ইতিহাসে এক অনাকাঙ্ক্ষিত অধ্যায় : শিক্ষামন্ত্রী

শিক্ষার গুনগত পরিবর্তনে ড. এহছানুল হক মিলনের বিকল্প নেই

ডিএসসিসিতে অফিসার্স এসোসিয়েশনের সভাপতি চাঁদপুর কচুয়ার প্রকৌশলী মোহাম্মদ গোলাম কিবরিয়া

ডিপ্লোমা প্রকৌশলীদের অধিকারহরণের অপকৌশল রুখতে হবে