Campus Post
ঢাকা, ,
  1. সর্বশেষ

জনপ্রশাসন সংস্কার কমিশন সদস্যের ওপর হামলা

জবি প্রতিনিধি
২৫ মে ২০২৫, ১০:৪৪ এএম

Link Copied!

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ডিবেটিং সোসাইটির সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন সংস্কার কমিশনের শিক্ষার্থী প্রতিনিধি মেহেদী হাসানের ওপর হামলা চালিয়েছে নিষিদ্ধ সংগঠন স্বেচ্ছাসেবক লীগের নেতারা। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২৪ মে) রাত সাড়ে ১১টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে, রাত সাড়ে ১০টার দিকে চাঁদপুর জেলার দক্ষিণ মতলব থানার তার নিজ এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

আহত মেহেদী হাসান বর্তমানে চাঁদপুর স্থানীয় একটি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আছেন। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের ২০১৮-১৯ শিক্ষা বর্ষের শিক্ষার্থী ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সাধারণ সম্পাদক। এর আগে তিনি অন্তর্বর্তীকালীন সরকারের জনপ্রশাসন সংস্কার কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।

ভুক্তভোগী মেহেদী হাসান বলেন, আমি নিজের এলাকার পাশে ছিলাম। সেখানে একদল মাদক ব্যবসায় জড়িত। তাদের সঙ্গে কথা বলতে গেলে তারা আমাকে ঘিরে ধরে। এক পর্যায়ে তারা ধারালো অস্ত্র নিয়ে এসে আমার ওপর অতর্কিত হামলা করে।

এ বিষয়ে চাঁদপুর মতলব থানা (দক্ষিণ) এর ভারপ্রাপ্ত কর্মকর্তা সালেহ আহম্মেদ বলেন, ঘটনা শোনা মাত্রই আমি ঘটনাস্থলে গিয়ে একজনকে আটক করেছি এবং মেহেদীকে চাঁদপুর হাসপাতালে আমি নিয়ে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করি। বর্তমানে সেনাবাহিনীর টিম ও পুলিশের টিম বাকি হামলাকারীদের গ্রেফতার এর জন্য অভিযান চলছে। গ্রেফতারকৃত হামলাকারী নিষিদ্ধ সংগঠন নারায়ণপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বলেন, আমি চাঁদপুর জেলা এসপি ও মতলব থানার ওসির সঙ্গে যোগাযোগ করেছি। তারা ইতোমধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারের বিষয় অভিযান চলছে।

সংশ্লিষ্ট সংবাদ:

মন্তব্য করুন
আরও পড়ুন

শিক্ষা প্রকৌশল ঢাকা মেট্রো অফিসে টাকার লেনদেন, আসলে কী ঘটেছিল

মাউশির মহাপরিচালক হলেন অধ্যাপক ড. আল মাহমুদ সোহেল

আগামী বছরে সঠিক সময়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

মাউশি মহাপরিচালকের দায়িত্ব পেলেন অধ্যাপক ড. সোহেল

বৃত্তি পরীক্ষা চালু হওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকরা অত্যন্ত আনন্দিত: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

মুক্তিযোদ্ধারাই ডিপ্লোমা প্রকৌশলীদের অনুপ্রেরণা- আইডিইবি

ডেলের বাজার সমাজকল্যাণ সংঘের শিক্ষা উপকরণ (স্কুল ব্যাগ) বিতরণ

শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনের এপিএস হলেন ওমর ফারুক

২৭তম বিসিএস কর্মকর্তাদের দীর্ঘ বিলম্বের পর যোগদান দেশের ইতিহাসে এক অনাকাঙ্ক্ষিত অধ্যায় : শিক্ষামন্ত্রী

শিক্ষার গুনগত পরিবর্তনে ড. এহছানুল হক মিলনের বিকল্প নেই

ডিএসসিসিতে অফিসার্স এসোসিয়েশনের সভাপতি চাঁদপুর কচুয়ার প্রকৌশলী মোহাম্মদ গোলাম কিবরিয়া

ডিপ্লোমা প্রকৌশলীদের অধিকারহরণের অপকৌশল রুখতে হবে