Campus Post
ঢাকা, ,
  1. সর্বশেষ
  2. জাতীয়

জাতীয় নাগরিক পার্টির শিক্ষা ও গবেষণা সেল গঠন

অনলাইন ডেস্ক
২২ মে ২০২৫, ১১:২৬ এএম

Link Copied!

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করতে ‘শিক্ষা ও গবেষণা সেল’ গঠনের ঘোষণা দিয়েছে। দলটির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের যৌথ অনুমোদনে এই সেল গঠিত হয়।

সেলের সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ফয়সাল মাহমুদ শান্ত এবং সহ-সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন মাহবুব আলম।

এ ছাড়া সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন মোহাম্মদ মিরাজ মিয়া, সাদিয়া ফারজানা দিনা, মোঃ মেসবাহ কামাল, খায়রুল কবির, নাজমুল হাসান সোহাগ, মোঃ শওকত আলী, তানহা শান্তা, ইফতেখারুল ইসলাম, হাছিব আর রহমান এবং সুলতান মুহাম্মদ জাকারিয়া।

দলীয় দপ্তর থেকে পাঠানো এক বার্তায় জানানো হয়, এই সেলটি শিক্ষাক্ষেত্রে গবেষণা, বিশ্লেষণ এবং নীতিগত সুপারিশ প্রণয়নের মাধ্যমে জাতীয় উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে। ভবিষ্যতে এই সেলের সদস্যরা শিক্ষাবিষয়ক কর্মসূচি, সেমিনার ও গবেষণা কার্যক্রম পরিচালনায় যুক্ত থাকবেন।

বার্তাটি প্রেরণ করেন দলের যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত।

সংশ্লিষ্ট সংবাদ:

মন্তব্য করুন
আরও পড়ুন

শিক্ষা প্রকৌশল ঢাকা মেট্রো অফিসে টাকার লেনদেন, আসলে কী ঘটেছিল

মাউশির মহাপরিচালক হলেন অধ্যাপক ড. আল মাহমুদ সোহেল

আগামী বছরে সঠিক সময়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

মাউশি মহাপরিচালকের দায়িত্ব পেলেন অধ্যাপক ড. সোহেল

বৃত্তি পরীক্ষা চালু হওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকরা অত্যন্ত আনন্দিত: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

মুক্তিযোদ্ধারাই ডিপ্লোমা প্রকৌশলীদের অনুপ্রেরণা- আইডিইবি

ডেলের বাজার সমাজকল্যাণ সংঘের শিক্ষা উপকরণ (স্কুল ব্যাগ) বিতরণ

শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনের এপিএস হলেন ওমর ফারুক

২৭তম বিসিএস কর্মকর্তাদের দীর্ঘ বিলম্বের পর যোগদান দেশের ইতিহাসে এক অনাকাঙ্ক্ষিত অধ্যায় : শিক্ষামন্ত্রী

শিক্ষার গুনগত পরিবর্তনে ড. এহছানুল হক মিলনের বিকল্প নেই

ডিএসসিসিতে অফিসার্স এসোসিয়েশনের সভাপতি চাঁদপুর কচুয়ার প্রকৌশলী মোহাম্মদ গোলাম কিবরিয়া

ডিপ্লোমা প্রকৌশলীদের অধিকারহরণের অপকৌশল রুখতে হবে