Campus Post
ঢাকা, ,
  1. সর্বশেষ

ইবিতে বিভাগের নাম পরিবর্তনের দাবিতে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

ইবি প্রতিনিধি
১৭ মে ২০২৫, ৮:০৮ পিএম

Link Copied!

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল–ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের নাম পরিবর্তনের দাবিতে বিভাগের শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি পালন করেছেন। শনিবার (১৭ মে) দুপুরে মীর মোশাররফ হোসেন একাডেমিক ভবনের করিডরে বিভাগটির সামনে তাঁরা এ কর্মসূচি পালন করেন।

এসময় আন্দোলনরত শিক্ষার্থীরা বিভাগের বর্তমান নাম ‘আল ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ’ পরিবর্তন করে ‘আল–ফিকহ অ্যান্ড ল’ করার দাবি তোলে। এছাড়া শিক্ষার্থীরা— “দাবি মোদের একটায়, বিভাগের নাম পরিবর্তন চাই”, ওই এসি (অ্যাকাডেমিক কাউন্সিল) না এই এসি, এই এসি-এই এসি”— ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।

বিভাগের আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, “আমরা গত বছরের সেপ্টেম্বরে বিভাগের নাম পরিবর্তন, সেশনজট ও সিলেবাস মডিফাইসহ ১৭ দফা পেশ করেছিলাম বিভাগের চেয়ারম্যানে বরাবর। পরবর্তীতে অ্যাকাডেমিক কাউন্সিলে বিষয়গুলো উত্থাপনের আশ্বাস দেওয়া হলেও কার্যকর হয়নি। নয় মাসেও আমাদের দাবির আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেওয়া হয়নি। আমাদের এখন শুধু একই দাবি— আমরা বিভাগের নাম পরিবর্তন চাই।”

শিক্ষার্থীরা আরো বলেন, “আমাদের শিক্ষকরা আমাদের আজ আবারো আশ্বাস দিয়েছেন রবিবারের মধ্যে বিষয়টি নিয়ে রেজুলেশন তৈরি করে প্রশাসনে পাঠিয়ে দেবে। যদি এবারের অ্যাকাডেমিক সভায় বা সিন্ডিকেটে আমাদের বিষয়টি মেনে না নেওয়া হয় তাহলে আমরা পরবর্তীতে আবারো আন্দোলন করতে বাধ্য হবো।”

সংশ্লিষ্ট সংবাদ:

মন্তব্য করুন
আরও পড়ুন

শিক্ষা প্রকৌশল ঢাকা মেট্রো অফিসে টাকার লেনদেন, আসলে কী ঘটেছিল

মাউশির মহাপরিচালক হলেন অধ্যাপক ড. আল মাহমুদ সোহেল

আগামী বছরে সঠিক সময়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

মাউশি মহাপরিচালকের দায়িত্ব পেলেন অধ্যাপক ড. সোহেল

বৃত্তি পরীক্ষা চালু হওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকরা অত্যন্ত আনন্দিত: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

মুক্তিযোদ্ধারাই ডিপ্লোমা প্রকৌশলীদের অনুপ্রেরণা- আইডিইবি

ডেলের বাজার সমাজকল্যাণ সংঘের শিক্ষা উপকরণ (স্কুল ব্যাগ) বিতরণ

শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনের এপিএস হলেন ওমর ফারুক

২৭তম বিসিএস কর্মকর্তাদের দীর্ঘ বিলম্বের পর যোগদান দেশের ইতিহাসে এক অনাকাঙ্ক্ষিত অধ্যায় : শিক্ষামন্ত্রী

শিক্ষার গুনগত পরিবর্তনে ড. এহছানুল হক মিলনের বিকল্প নেই

ডিএসসিসিতে অফিসার্স এসোসিয়েশনের সভাপতি চাঁদপুর কচুয়ার প্রকৌশলী মোহাম্মদ গোলাম কিবরিয়া

ডিপ্লোমা প্রকৌশলীদের অধিকারহরণের অপকৌশল রুখতে হবে