Campus Post
ঢাকা, ,
  1. সর্বশেষ

মাভাবিপ্রবিতে এআই যুগে নেতৃত্বের রূপরেখা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

মাভাবিপ্রবি প্রতিনিধি
১৭ মে ২০২৫, ৬:০৭ পিএম

Link Copied!

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাব এবং নেটকম লার্নিং বাংলাদেশ-এর যৌথ আয়োজনে অনুষ্ঠিত হয়েছে “ভবিষ্যৎ নেতৃত্বে কৃত্রিম বুদ্ধিমত্তা” শীর্ষক এক বিশেষ সেমিনার।

শনিবার (১৭ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের তৃতীয় একাডেমিক ভবনের কনফারেন্স রুমে সেমিনারটি অনুষ্ঠিত হয়। প্রযুক্তি ও নেতৃত্বের বিকাশে কৃত্রিম বুদ্ধিমত্তার গুরুত্ব তুলে ধরতে আয়োজিত এই অনুষ্ঠানে শিক্ষার্থীদের উপস্থিতি ছিল উৎসাহব্যঞ্জক।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগের অধ্যাপক ড. ইশতিয়াক আহমেদ তালুকদার এবং ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের শিক্ষক মো. জিয়াউর রহমান। মূল বক্তা ও কী-নোট স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন নেটকম লার্নিং বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার আবদুর রহমান মামুন। তিনি কৃত্রিম বুদ্ধিমত্তার বৈশ্বিক প্রভাব, ভবিষ্যৎ কর্মসংস্থানের চিত্র এবং তরুণ নেতৃত্ব কীভাবে এই প্রযুক্তিকে কাজে লাগিয়ে নিজেদের বিকাশ ঘটাতে পারে এ সংক্রান্ত বিষয় তুলে ধরেন।

তিনি আরও বলেন, “এ আই এখন আর কল্পবিজ্ঞান নয়—এটি বাস্তব, এবং আমাদের প্রতিদিনের জীবনের অংশ হয়ে দাঁড়িয়েছে। এই পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নিতে হলে আমাদের এখন থেকেই প্রস্তুত হতে হবে। যেসব তরুণরা এখন থেকেই এআই শেখা শুরু করবে, তারাই ভবিষ্যতের নেতৃত্ব দেবে।” এছাড়া বিজনেস ডেভেলপমেন্ট হেড ইমদাদুল ইসলাম কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারিক প্রয়োগ এবং চাকরির বাজারে এর প্রতিফলন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন

মাভাবিপ্রবি ক্যারিয়ার ক্লাবের সভাপতি তাহমিদ আলিফ বলেন, “ এ আই -এর সঠিক ব্যবহার আমাদের কাজের গতি ও দক্ষতা বহুগুণে বাড়াবে। এই প্রযুক্তিকে নিয়ন্ত্রণে রাখতে হলে আমাদের দক্ষতাও বাড়াতে হবে। এজন্য এখন থেকেই সচেতনভাবে এ আই এর ব্যবহার শিখতে হবে।”

উল্লেখ্য, এর আগে মাভাবিপ্রবি ক্যারিয়ার ক্লাব এবং নেটকম লার্নিং বাংলাদেশের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। তারই ধারাবাহিকতায় এ আয়োজন শিক্ষার্থীদের জন্য একটি যুগোপযোগী প্ল্যাটফর্ম হিসেবে কাজ করেছে।

সংশ্লিষ্ট সংবাদ:

মন্তব্য করুন
আরও পড়ুন

শিক্ষা প্রকৌশল ঢাকা মেট্রো অফিসে টাকার লেনদেন, আসলে কী ঘটেছিল

মাউশির মহাপরিচালক হলেন অধ্যাপক ড. আল মাহমুদ সোহেল

আগামী বছরে সঠিক সময়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

মাউশি মহাপরিচালকের দায়িত্ব পেলেন অধ্যাপক ড. সোহেল

বৃত্তি পরীক্ষা চালু হওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকরা অত্যন্ত আনন্দিত: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

মুক্তিযোদ্ধারাই ডিপ্লোমা প্রকৌশলীদের অনুপ্রেরণা- আইডিইবি

ডেলের বাজার সমাজকল্যাণ সংঘের শিক্ষা উপকরণ (স্কুল ব্যাগ) বিতরণ

শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনের এপিএস হলেন ওমর ফারুক

২৭তম বিসিএস কর্মকর্তাদের দীর্ঘ বিলম্বের পর যোগদান দেশের ইতিহাসে এক অনাকাঙ্ক্ষিত অধ্যায় : শিক্ষামন্ত্রী

শিক্ষার গুনগত পরিবর্তনে ড. এহছানুল হক মিলনের বিকল্প নেই

ডিএসসিসিতে অফিসার্স এসোসিয়েশনের সভাপতি চাঁদপুর কচুয়ার প্রকৌশলী মোহাম্মদ গোলাম কিবরিয়া

ডিপ্লোমা প্রকৌশলীদের অধিকারহরণের অপকৌশল রুখতে হবে