Campus Post
ঢাকা, বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. সর্বশেষ
  2. জাতীয়

এবার এসএসসি পরীক্ষার্থীসহ ২ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ছবি তোলার সময় এসএসসি পরীক্ষার্থীসহ ২ বাংলাদেশিকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ধরে নিয়ে গেছে
মোহাম্মদ রাব্বি, চাঁদপুর
২ মে ২০২৫, ১০:৪৫ অপরাহ্ণ

Link Copied!

এবার লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ছবি তোলার সময় এসএসসি পরীক্ষার্থীসহ ২ বাংলাদেশিকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ধরে নিয়ে গেছে।

শুক্রবার (২ মে) সন্ধ্যা ৬টায় পাটগ্রাম উপজেলার গাটিয়ারপাড় সীমান্তের ৮২৫ নম্বর সাব-পিলারের কাছ থেকে তাদের ধরে নিয়ে যায় বিএসএফের সদস্যরা।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পাটগ্রাম থানার ওসি আশরাফুজ্জামান সরকার।

জানা যায়, আটককৃতদের একজন হলেন পাটগ্রাম উপজেলার মোস্তাক হোসেনের ছেলে রিমন। তিনি এবারের এসএসসি পরীক্ষার্থী। অপরজন হলেন বগুড়া শহরের বাসিন্দা সাইফুল ইসলামের ছেলে সাজেদুল ইসলাম। তারা সম্পর্কে মামা-ভাগনে।

স্থানীয় বাসিন্দারা জানান, তারা বিকেলে পাটগ্রাম সীমান্তে ঘুরতে যান। এসময় সীমান্তের কাছে একটি চা বাগান দেখতে পার্শ্ববর্তী পুকুর পাড়ে গেলে বিএসএফের প্রায় ২৫ জন সদস্য তাদের ধরে নিয়ে যায়। এদিকে, এ ঘটনার পর বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) রাতেই পতাকা বৈঠক করে তাদের ফিরিয়ে আনার চেষ্টা চালাচ্ছে।

এ বিষয়ে পাটগ্রাম থানার ওসি আশরাফুজ্জামান সরকার বলেন, বিজিবি ভারতীয় বিএসএফের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছে। রাতে পতাকা বৈঠক করে তাদের ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে।

উল্লেখ্য, সকালে দিনাজপুরের বিরল সীমান্ত থেকে ২ বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায় বিএসএফ। পরে ওই এলাকার বাংলাদেশিরা দুই ভারতীয়কে আটক করে রাখে। পরবর্তীতে পতাকা বৈঠকের পর ২ বাংলাদেশিকে ফেরত দেয় বিএসএফ, বিনিময়ে ২ ভারতীয়কে ছেড়ে দেয় বিজিবি।

 

সংশ্লিষ্ট সংবাদ:

মন্তব্য করুন
আরও পড়ুন

শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনের এপিএস হলেন ওমর ফারুক

২৭তম বিসিএস কর্মকর্তাদের দীর্ঘ বিলম্বের পর যোগদান দেশের ইতিহাসে এক অনাকাঙ্ক্ষিত অধ্যায় : শিক্ষামন্ত্রী

শিক্ষার গুনগত পরিবর্তনে ড. এহছানুল হক মিলনের বিকল্প নেই

ডিএসসিসিতে অফিসার্স এসোসিয়েশনের সভাপতি চাঁদপুর কচুয়ার প্রকৌশলী মোহাম্মদ গোলাম কিবরিয়া

ডিপ্লোমা প্রকৌশলীদের অধিকারহরণের অপকৌশল রুখতে হবে

বাঙালি মুসলিম পরিচয় ও সংস্কৃতিকে নির্বাচনী ইশতেহারে যুক্ত করা সময়ের দাবি

বাংলাদেশ কৃষি প্রকৌশলী সোসাইটির কমিটি গঠিত

চাঁদপুর-৩ আসনের ১০ দলীয় জোটের প্রার্থী এড. শাহজাহান মিয়া বিষ্ণুপুর ইউনিয়নে দাঁড়িপাল্লা মার্কায় গণসংযোগ

হাইমচরে অটোরিকশার ধাক্কায় ষষ্ঠ শ্রেণির ছাত্রী গুরুতর আহত, হাসপাতালে ছুটে গেলেন এড. শাহজাহান মিয়া

প্রফেশনাল গাইড: ল্যাপটপ ও পিসি কেনার ক্ষেত্রে যে বিষয়গুলো এড়িয়ে চলবেন না

প্রফেশনাল গাইড: ল্যাপটপ ও পিসি কেনার ক্ষেত্রে যে বিষয়গুলো এড়িয়ে চলবেন না

হাইমচর সমিতির সভাপতি আবুল কালাম আজাদ সাধারণ সম্পাদক মোঃ মাহবুব-উল-আলম নির্বাচিত

শিক্ষকতা কোনো সাধারণ চাকরি নয়; এটি একটি আজীবন দায়িত্ব : শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার