Campus Post
ঢাকা, বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. সর্বশেষ
  2. জাতীয়

এক লাখ ৮০ হাজার রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার

অনলাইন ডেস্ক
৪ এপ্রিল ২০২৫, ৭:৩৯ অপরাহ্ণ

Link Copied!

বাংলাদেশ থেকে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গা ফেরত নিতে রাজি হয়েছে মিয়ানমার।

শুক্রবার (৪ এপ্রিল) এ তথ্য নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের হাই রিপ্রেজেন্টেটিভ ড. খলিলুর রহমান।

তিনি জানান, বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মধ্য থেকে এক লাখ ৮০ হাজার জনকে ফেরত নেওয়ার উপযোগী হিসেবে চূড়ান্ত স্বীকৃতি দিয়েছে মিয়ানমার সরকার।

২০১৮ সাল থেকে ২০২০ সালের মধ্যে ছয় ধাপে প্রায় ৮ লাখ রোহিঙ্গার তালিকা মিয়ানমারকে প্রদান করে বাংলাদেশ। এদের মধ্যে আরও ৭০ হাজার রোহিঙ্গার চূড়ান্ত যাচাই এখনো চলমান রয়েছে। যাচাই প্রক্রিয়া সম্পন্ন হলে এদের ভাগ্যও নির্ধারণ হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার এ প্রতিনিধি।

প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার বলেন, এটি রোহিঙ্গা সংকট সমাধানের পথে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে। কারণ, এই প্রথমবারের মতো এত বড় সংখ্যক রোহিঙ্গার প্রত্যাবাসনের বিষয়টি মিয়ানমার সরকার আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করলো।

শুক্রবার (৪ এপ্রিল) ব্যাংককে বিমসটেক শীর্ষ সম্মেলনের ফাঁকে এক বৈঠকে মিয়ানমারের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইউ থান শোয়ে প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ড. খলিলুর রহমানকে আশ্বাস দেন, মূল তালিকায় থাকা বাকি প্রায় সাড়ে ৫ লাখ রোহিঙ্গার যাচাই-বাছাই দ্রুততার সঙ্গে সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হবে।

বৈঠকে ড. খলিলুর রহমান মিয়ানমারের সাম্প্রতিক ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য শোক প্রকাশ করেন। একইসঙ্গে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আরও মানবিক সহায়তা পাঠানোর আগ্রহও ব্যক্ত করেন তিনি।

সংশ্লিষ্ট সংবাদ:

মন্তব্য করুন
আরও পড়ুন

শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনের এপিএস হলেন ওমর ফারুক

২৭তম বিসিএস কর্মকর্তাদের দীর্ঘ বিলম্বের পর যোগদান দেশের ইতিহাসে এক অনাকাঙ্ক্ষিত অধ্যায় : শিক্ষামন্ত্রী

শিক্ষার গুনগত পরিবর্তনে ড. এহছানুল হক মিলনের বিকল্প নেই

ডিএসসিসিতে অফিসার্স এসোসিয়েশনের সভাপতি চাঁদপুর কচুয়ার প্রকৌশলী মোহাম্মদ গোলাম কিবরিয়া

ডিপ্লোমা প্রকৌশলীদের অধিকারহরণের অপকৌশল রুখতে হবে

বাঙালি মুসলিম পরিচয় ও সংস্কৃতিকে নির্বাচনী ইশতেহারে যুক্ত করা সময়ের দাবি

বাংলাদেশ কৃষি প্রকৌশলী সোসাইটির কমিটি গঠিত

চাঁদপুর-৩ আসনের ১০ দলীয় জোটের প্রার্থী এড. শাহজাহান মিয়া বিষ্ণুপুর ইউনিয়নে দাঁড়িপাল্লা মার্কায় গণসংযোগ

হাইমচরে অটোরিকশার ধাক্কায় ষষ্ঠ শ্রেণির ছাত্রী গুরুতর আহত, হাসপাতালে ছুটে গেলেন এড. শাহজাহান মিয়া

প্রফেশনাল গাইড: ল্যাপটপ ও পিসি কেনার ক্ষেত্রে যে বিষয়গুলো এড়িয়ে চলবেন না

প্রফেশনাল গাইড: ল্যাপটপ ও পিসি কেনার ক্ষেত্রে যে বিষয়গুলো এড়িয়ে চলবেন না

হাইমচর সমিতির সভাপতি আবুল কালাম আজাদ সাধারণ সম্পাদক মোঃ মাহবুব-উল-আলম নির্বাচিত

শিক্ষকতা কোনো সাধারণ চাকরি নয়; এটি একটি আজীবন দায়িত্ব : শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার