Campus Post
ঢাকা, ,
  1. সর্বশেষ
  2. জাতীয়

ভ্যানিটি ব্যাগে মিলল সাড়ে ৩ হাজার পিস ইয়াবা, গ্রেপ্তার ৩

অনলাইন ডেস্ক
১৬ জানুয়ারী ২০২৪, ৭:৩৫ পিএম

Link Copied!

ফেনীতে ১১ লক্ষ টাকা মূল্যের ৩ হাজার ৫২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৩ নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) গোপন সংবাদের ভিত্তিতে জেলার শহরতলীর ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন মহিপালস্থ ফ্লাইওভারের নিচ থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন কক্সবাজার সদর উপজেলার বাজারঘাটা এলাকার মৃত জহির আহমেদ মেয়ে রিয়া মনি (২২), টেকনাফ উপজেলার মুছনী এলাকার ইউনুছ মিয়ার মেয়ে জোছনা মনি (২১) ও আলিকালি এলাকার মুত্তুল হোসেনের মেয়ে সায়মন জনি (২০)।

র‌্যাব জানায়, গ্রেপ্তারকৃতদের সঙ্গে থাকা ভ্যানিটি ব্যাগ ও শপিং ব্যাগের ভিতরে বিশেষ কায়দায় ১৮টি নীল রংয়ের বায়ুরোধক পলি প্যাকের ভেতর ইয়াবা ট্যাবলেটগুলো রক্ষিত ছিল।

র‌্যাবের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা তিনজন পরস্পর যোগসাজশে দীর্ঘদিন যাবত সুকৌশলে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট কক্সবাজার জেলার সীমান্তবর্তী এলাকা হতে স্বল্প মূল্যে সংগ্রহ করে পরবর্তীতে ফেনীসহ আশেপাশের জেলার বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের নিকট অধিক মূল্যে বিক্রি করে আসছে বলে স্বীকার করেছে।

উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ১১ লক্ষ টাকা। এ সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

ফেনী মডেল থানার ওসি মো. শহিদুল ইসলাম চৌধুরী জানান, এ ঘটনায় মাদক আইনে মামলা দায়ের ও গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:

মন্তব্য করুন
আরও পড়ুন

শিক্ষা প্রকৌশল ঢাকা মেট্রো অফিসে টাকার লেনদেন, আসলে কী ঘটেছিল

মাউশির মহাপরিচালক হলেন অধ্যাপক ড. আল মাহমুদ সোহেল

আগামী বছরে সঠিক সময়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

মাউশি মহাপরিচালকের দায়িত্ব পেলেন অধ্যাপক ড. সোহেল

বৃত্তি পরীক্ষা চালু হওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকরা অত্যন্ত আনন্দিত: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

মুক্তিযোদ্ধারাই ডিপ্লোমা প্রকৌশলীদের অনুপ্রেরণা- আইডিইবি

ডেলের বাজার সমাজকল্যাণ সংঘের শিক্ষা উপকরণ (স্কুল ব্যাগ) বিতরণ

শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনের এপিএস হলেন ওমর ফারুক

২৭তম বিসিএস কর্মকর্তাদের দীর্ঘ বিলম্বের পর যোগদান দেশের ইতিহাসে এক অনাকাঙ্ক্ষিত অধ্যায় : শিক্ষামন্ত্রী

শিক্ষার গুনগত পরিবর্তনে ড. এহছানুল হক মিলনের বিকল্প নেই

ডিএসসিসিতে অফিসার্স এসোসিয়েশনের সভাপতি চাঁদপুর কচুয়ার প্রকৌশলী মোহাম্মদ গোলাম কিবরিয়া

ডিপ্লোমা প্রকৌশলীদের অধিকারহরণের অপকৌশল রুখতে হবে