Campus Post
ঢাকা, শুক্রবার, ২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. সর্বশেষ
  2. উচ্চ শিক্ষা

এবার ববি শিক্ষার্থীদের ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
২৫ আগস্ট ২০২৫, ১০:১৭ অপরাহ্ণ

Link Copied!

অবকাঠামোগত উন্নয়নসহ তিন দফা দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কৃতক ইউজিসি এবং শিক্ষামন্ত্রানালয় কে উদ্দেশ্য করে দেওয়া ২৪ ঘন্টার আল্টিমেটাম শেষে ইউজিসি এবং শিক্ষামন্ত্রানালয় থেকে কোনো সাড়া না পেয়ে আবারও ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

অবরোধকালে শিক্ষার্থীরা বলেন,আমরা আমাদের যৌক্তিক তিন দফা দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছি।আমরা শান্তিপূর্ণভাবে আমাদের দাবি যাতে মেনে নেওয়া হয় সেই পথেই এতদিন আন্দোলন করেছিলাম। কিন্তু ইউজিসি এবং শিক্ষামন্ত্রানালয় কোনো ভ্রূক্ষেপই করছে না বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপর। গতকাল আমরা বাধ্য হয়ে প্রতীকী মহাসড়ক করে ২৪ ঘন্টার আল্টিমেটাম দেই কিন্তু এই ২৪ ঘন্টার মধ্যে ইইজিসি বা শিক্ষামন্ত্রানালয় বা সরকারের থেকে কোনো পক্ষ আমাদের সাথে যোগাযোগ করেনি।তাই আমরা আজ সড়ক অবরোধ করতে বাধ্য হয়েছি।

আন্দোলনরত অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন বিভাগের শিক্ষার্থী নাদিম আলমাস বলেন,আমাদের তিনটা দাবি নিয়ে আন্দোলনে নেমেছিলাম। আজ সাতাশতম দিন,বিগত ২৫ দিন আমরা ক্যাম্পাসের মধ্যে শান্তিপূর্ণ আন্দোলন করলেও ইউজিসি বা শিক্ষামন্ত্রানালয় থেকে আমাদের সাথে কোনো যোগাযোগ না করা হলে গতকাল আমরা প্রতীকী অবরোধ করি এবং ২৪ আল্টিমেটাম দেই কিন্তু আল্টিমেটামের সময় শেষ হলেও ইউজিসি বা শিক্ষামন্ত্রানালয় থেকে কোনো সাড়া না পেয়ে আমরা কঠোর আন্দোলন হিসেবে রাস্তা অবরোধ করতে বাধ্য হয়েছি এবং দাবি না মানা অবধি আমাদের এই কঠোর কর্মসূচি অব্যাহত থাকবে।

আন্দোলনরত আর এক শিক্ষার্থী শর্মিলা জামান সেজুতি বলেন,আমরা আজকে রাস্তা ব্লকেড করছি মূলত আমাদের তিনটি দাবি ছিলো তা আদায় করতে। আসলে আমাদের দেশে রাস্তায় না নামলে উপরমহলের কানে পানি যায় না।আমরা চাই,ইউজিসির পক্ষ থেকে আমাদের সাথে আসুক,বসুক,আলোচনা করে সমাধান করুক।

আন্দোলনকারীরা প্রায় দুই ঘন্টা রাস্তা অবরোধ করে রাস্তায় অবস্থান নেন যার ফলে রাস্তার দুই পাশে দীর্ঘ যানজট দেখা দিলে জনদূর্ভোগ দেখা দেয়।অনেক কে হেটেই নিজ নিজ গন্তব্যের উদ্দেশে রওনা দিতে দেখা যায়।

উল্লেখ্য আন্দোলনরত শিক্ষার্থীদের তিনটি দাবি হলো:-

১.অবকাঠামোগত উন্নয়ন

২.জমি অধিগ্রহণ

৩.পরিবহন সংকট নিরসন

সংশ্লিষ্ট সংবাদ:

মন্তব্য করুন
আরও পড়ুন

শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনের এপিএস হলেন ওমর ফারুক

২৭তম বিসিএস কর্মকর্তাদের দীর্ঘ বিলম্বের পর যোগদান দেশের ইতিহাসে এক অনাকাঙ্ক্ষিত অধ্যায় : শিক্ষামন্ত্রী

শিক্ষার গুনগত পরিবর্তনে ড. এহছানুল হক মিলনের বিকল্প নেই

ডিএসসিসিতে অফিসার্স এসোসিয়েশনের সভাপতি চাঁদপুর কচুয়ার প্রকৌশলী মোহাম্মদ গোলাম কিবরিয়া

ডিপ্লোমা প্রকৌশলীদের অধিকারহরণের অপকৌশল রুখতে হবে

বাঙালি মুসলিম পরিচয় ও সংস্কৃতিকে নির্বাচনী ইশতেহারে যুক্ত করা সময়ের দাবি

বাংলাদেশ কৃষি প্রকৌশলী সোসাইটির কমিটি গঠিত

চাঁদপুর-৩ আসনের ১০ দলীয় জোটের প্রার্থী এড. শাহজাহান মিয়া বিষ্ণুপুর ইউনিয়নে দাঁড়িপাল্লা মার্কায় গণসংযোগ

হাইমচরে অটোরিকশার ধাক্কায় ষষ্ঠ শ্রেণির ছাত্রী গুরুতর আহত, হাসপাতালে ছুটে গেলেন এড. শাহজাহান মিয়া

প্রফেশনাল গাইড: ল্যাপটপ ও পিসি কেনার ক্ষেত্রে যে বিষয়গুলো এড়িয়ে চলবেন না

প্রফেশনাল গাইড: ল্যাপটপ ও পিসি কেনার ক্ষেত্রে যে বিষয়গুলো এড়িয়ে চলবেন না

হাইমচর সমিতির সভাপতি আবুল কালাম আজাদ সাধারণ সম্পাদক মোঃ মাহবুব-উল-আলম নির্বাচিত

শিক্ষকতা কোনো সাধারণ চাকরি নয়; এটি একটি আজীবন দায়িত্ব : শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার