Campus Post
ঢাকা, বৃহস্পতিবার, ৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. সর্বশেষ
  2. উচ্চ শিক্ষা

চবি আবৃত্তি সংসদের ‘বার্ষিক সাধারণ সভা ও কাউন্সিল’ অনুষ্ঠিত

চবি প্রতিনিধি
২৪ আগস্ট ২০২৫, ৭:১৯ অপরাহ্ণ

Link Copied!

সাংস্কৃতিক সংগঠন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আবৃত্তি সংসদের (চবিআস) বার্ষিক সাধারণ সভা ও কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে

রবিবার(২৪ আগস্ট) দুপুর ২টায় চবির সমাজবিজ্ঞান অনুষদের কনফারেন্স রুমে এই সভা অনুষ্ঠিত হয়।

চবি আবৃত্তি সংসদের সভাপতি শাহাদাত হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি আবৃত্তি সংসদের উপদেষ্টা চবি প্রক্টর অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ, চবি আবৃত্তি সংসদের উপদেষ্টা চবির দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ মোজাম্মেল হক, চবিআসের উপদেষ্টা ও অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান হলের প্রভোস্ট অধ্যাপক এ জি এম নিয়াজ উদ্দিন সহ চবিআসের নেতৃবন্দ।

উদ্বোধনী বক্তব্যে চবি প্রক্টর অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ বলেন, “চবিতে ৮০শতাংশ ক্লাব তাদের বাৎসরিক হিসাব প্রকাশ করে না। এক্ষেত্রে চবি আবৃত্তি সংসদ বাৎসরিক হিসাব প্রকাশ করে দৃষ্টান্ত রেখেছে। বিগত ১৭ বছর যারা ক্লাব করেছে তারা বাজেট প্রকাশই করেনি। এসব ক্লাবের অনেকগুলোই এখন পতনের দিকে। প্রথম বছরেই চবি আবৃত্তি সংসদ যে পরিমাণ আয় করেছে তা এই বিশ্ববিদ্যালয়ের রেকর্ড।”

এসময় চবি আবৃত্তি সংসদের বার্ষিক হিসেব প্রকাশ করেন আবৃত্তি সংসদের অর্থ সম্পাদক মাসউদুর রহমান ফাহাদ। এতে ২০২৪-২০২৫ সেশনে চবি আবৃত্তি সংসদের মোট আয় ও ব্যয়ের হিসেব দেখানো হয়েছে।

পরবর্তীতে চবি আবৃত্তি সংসদের ভোট গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। যেখানে চবি আবৃত্তি সংসদের সকল সদস্য অংশগ্রহণ করে। ভোট গ্রহণ অনুষ্ঠানে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন চবি প্রক্টর অধ্যাপক ড.তানভীর মোহাম্মদ হায়দার আরিফ।

সমাপনী বক্তব্যে চবি আবৃত্তি সংসদের সভাপতি বলেন,“গণতান্ত্রিক পন্থায় প্রতিবছর চবি আবৃত্তি সংসদের সদস্যদের প্রত্যক্ষ ভোটে সংসদের সভাপতি এবং সেক্রেটারি নির্বাচিত হবেন। এছাড়া সংসদের সকল সদস্য একটি পরিবারের ন্যায় এখানে কাজ করবেন।”

সংশ্লিষ্ট সংবাদ:

মন্তব্য করুন
আরও পড়ুন

শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনের এপিএস হলেন ওমর ফারুক

২৭তম বিসিএস কর্মকর্তাদের দীর্ঘ বিলম্বের পর যোগদান দেশের ইতিহাসে এক অনাকাঙ্ক্ষিত অধ্যায় : শিক্ষামন্ত্রী

শিক্ষার গুনগত পরিবর্তনে ড. এহছানুল হক মিলনের বিকল্প নেই

ডিএসসিসিতে অফিসার্স এসোসিয়েশনের সভাপতি চাঁদপুর কচুয়ার প্রকৌশলী মোহাম্মদ গোলাম কিবরিয়া

ডিপ্লোমা প্রকৌশলীদের অধিকারহরণের অপকৌশল রুখতে হবে

বাঙালি মুসলিম পরিচয় ও সংস্কৃতিকে নির্বাচনী ইশতেহারে যুক্ত করা সময়ের দাবি

বাংলাদেশ কৃষি প্রকৌশলী সোসাইটির কমিটি গঠিত

চাঁদপুর-৩ আসনের ১০ দলীয় জোটের প্রার্থী এড. শাহজাহান মিয়া বিষ্ণুপুর ইউনিয়নে দাঁড়িপাল্লা মার্কায় গণসংযোগ

হাইমচরে অটোরিকশার ধাক্কায় ষষ্ঠ শ্রেণির ছাত্রী গুরুতর আহত, হাসপাতালে ছুটে গেলেন এড. শাহজাহান মিয়া

হাইমচর সমিতির সভাপতি আবুল কালাম আজাদ সাধারণ সম্পাদক মোঃ মাহবুব-উল-আলম নির্বাচিত

শিক্ষকতা কোনো সাধারণ চাকরি নয়; এটি একটি আজীবন দায়িত্ব : শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের নতুন সচিব ড. জিয়াউল হক