Campus Post
ঢাকা, শুক্রবার, ২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. সর্বশেষ
  2. উচ্চ শিক্ষা

অবকাঠামোগত উন্নয়নসহ ৩দফা দাবিতে ববি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ 

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
২৪ আগস্ট ২০২৫, ৭:১২ অপরাহ্ণ

Link Copied!

অবকাঠামোগত উন্নয়নসহ ৩দফা দাবিতে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।আজ রবিবার বেলা পৌনে একটায় দিকে তারা এ অবরোধ করে। 

শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা যায় শিক্ষার্থী কতৃক উত্থাপিত তিন দফা দাবি হলো:-

১.পর্যাপ্ত বাজেট বরাদ্দ ২.বিশ্ববিদ্যালয়ের আয়োতন বৃদ্ধি ৩.অবকাঠামোগত উন্নয়ন

অবরোধকালীন মহাসড়কে অবস্থানরত শিক্ষার্থীদর” ভিসি গেলো ভিসি এলো,উন্নয়নের কি হলো” “এই মুহুর্তে দরকার, ববি সংস্কার” “ওয়ান টু থ্রী ফোর,ইনজাস্টিস নো মোর” “ইউজিসি তুই জবাব দে,উন্নয়নে বাধা কোথায়,ইন্টারিম তুই জবাব দে,উন্নয়নে বাধা কোথায়”প্রভৃতি শ্লোগান দিতে দেখা যায়।

শিক্ষার্থীদের অভিযোগ, বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার ১৪ বছর চললেও সেই প্রতিষ্ঠার সময় নামমাত্র অবকাঠামো নিয়ে বিশ্ববিদ্যালয়টির কার্যক্রম শুরু করার পর থেকে আর কোনো উন্নয়ন হয়নি বিশ্ববিদ্যালয়টিতে।

শিক্ষার্থীরা আরও অভিযোগ করেন,ক্লাস রুম সংকট, আবাসন সংকট,লক্কর-ঝক্কর পরিবহন ব্যবস্থা, ক্যাম্পাসের সংকীর্ণ আয়তন শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রম ব্যাহতসহ অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিচ্ছে।শিক্ষার্থীরা বলছেন,এবার ববির এই সংকট মোকাবেলায় অবকাঠামোগত উন্নয়নসহ আমাদের উত্থাপিত ৩দফা বাস্তবায়নের কোনো বিকল্প নেই।

অন্যদিকে অবরোধের কারনে ঢাকা-কুয়াকাটা মহাসড়কে দীর্ঘ যানজট দেখা যায়।অনেক কে পায়ে হেটেই নিজ নিজ গন্তব্যের দিকে রওনা দিতে দেখা যায়।

প্রায় ১ঘন্টা অবরোধ শেষে শিক্ষার্থীরা পরবর্তীতে কর্মসূচী ঘোষণা করতে গিয়ে বলেন,আগামী ২৪ ঘন্টার মধ্যে ইউজিসি,শিক্ষামন্ত্রানালয় যদি আমাদের সাথে যোগাযোগ না করা হয়,আমাদের দাবি যদি মেনে না নেওয়া হয় তাহলে আমরা দক্ষিণবঙ্গ ব্লকেডসহ আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।

সংশ্লিষ্ট সংবাদ:

মন্তব্য করুন
আরও পড়ুন

শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনের এপিএস হলেন ওমর ফারুক

২৭তম বিসিএস কর্মকর্তাদের দীর্ঘ বিলম্বের পর যোগদান দেশের ইতিহাসে এক অনাকাঙ্ক্ষিত অধ্যায় : শিক্ষামন্ত্রী

শিক্ষার গুনগত পরিবর্তনে ড. এহছানুল হক মিলনের বিকল্প নেই

ডিএসসিসিতে অফিসার্স এসোসিয়েশনের সভাপতি চাঁদপুর কচুয়ার প্রকৌশলী মোহাম্মদ গোলাম কিবরিয়া

ডিপ্লোমা প্রকৌশলীদের অধিকারহরণের অপকৌশল রুখতে হবে

বাঙালি মুসলিম পরিচয় ও সংস্কৃতিকে নির্বাচনী ইশতেহারে যুক্ত করা সময়ের দাবি

বাংলাদেশ কৃষি প্রকৌশলী সোসাইটির কমিটি গঠিত

চাঁদপুর-৩ আসনের ১০ দলীয় জোটের প্রার্থী এড. শাহজাহান মিয়া বিষ্ণুপুর ইউনিয়নে দাঁড়িপাল্লা মার্কায় গণসংযোগ

হাইমচরে অটোরিকশার ধাক্কায় ষষ্ঠ শ্রেণির ছাত্রী গুরুতর আহত, হাসপাতালে ছুটে গেলেন এড. শাহজাহান মিয়া

প্রফেশনাল গাইড: ল্যাপটপ ও পিসি কেনার ক্ষেত্রে যে বিষয়গুলো এড়িয়ে চলবেন না

প্রফেশনাল গাইড: ল্যাপটপ ও পিসি কেনার ক্ষেত্রে যে বিষয়গুলো এড়িয়ে চলবেন না

হাইমচর সমিতির সভাপতি আবুল কালাম আজাদ সাধারণ সম্পাদক মোঃ মাহবুব-উল-আলম নির্বাচিত

শিক্ষকতা কোনো সাধারণ চাকরি নয়; এটি একটি আজীবন দায়িত্ব : শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার