Campus Post
ঢাকা, ,
  1. সর্বশেষ
  2. উচ্চ শিক্ষা

বিইউএফটি ‘মান’ এ চমক দেখালেন কুবি শিক্ষার্থীরা

কুবি প্রতিনিধি
১৮ অগাস্ট ২০২৫, ৬:০২ পিএম

Link Copied!

বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন এ্যান্ড টেকনোলজি- (বিইউএফটি) আয়োজিত তিন দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনে ‘বিইউএফটি মান ২০২৫’ এ চমক দেখালেন কুবি শিক্ষার্থীরা। 

রবিবার (১৭ আগস্ট) পুরষ্কার ঘোষণা করা হয়। তিনদিন ব্যাপী সম্মেলনটি ১৪-১৬ আগস্ট ঢাকাস্থ বিইউএফটি ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। সম্মেলনে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) মডেল ইউনাইটেড নেশন্স অ্যাসোসিয়েশনের ১০ সদস্য অংশ নেন।

 

সম্মেলনে জাতিসংঘ মানবাধিকার পরিষদে- (ইউএনএইচআরসি) ‘স্পেশাল মেনশন ২’ পুরষ্কার অর্জন করেন মার্কেটিং বিভাগের শিক্ষার্থী তাহমিদ তাজওয়ার। একইসাথে ইসলামি সহযোগিতা সংস্থায়- (ওআইসি) ‘স্পেশাল মেনশন ৩’ পুরষ্কার অর্জন করেন একই বিভাগের শিক্ষার্থী রুবাইয়া সাথী এবং অর্থনীতি বিভাগের শিক্ষার্থী শিহাব আহম্মেদ আশিক।

এছাড়া ও পদার্থবিজ্ঞান বিভাগের সায়েদা সাবরিনা আলম পান ‘অনারেবল মেনশন’ এবং অর্থনীতি বিভাগের সাবিকুন নাহার নাসফি অর্জন করেন ‘ভার্বাল মেনশন’ পুরষ্কার। অন্যদিকে, ফাদিয়া মোশাররাত আদ্রিতা প্রতিনিধিত্ব করেন বাংলাদেশ সর্বদলীয় সভা-তে এবং তুনি আননিয়া দায়িত্ব পালন করেন আন্তর্জাতিক প্রেস এ।

 

এ সম্মেলনে কুবির দুই শিক্ষার্থী এক্সিকিউটিভ বোর্ড সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন। ইমতিয়াজ আহমেদ চিন্ময় দায়িত্ব পালন করেন জাতিসংঘের মানবাধিকার পরিষদের পরিচালক হিসেবে এবং আনিকা তাবাসসুম সাদিয়া দায়িত্ব পালন করেন জাতিসংঘের নারী বিষয়ক সংস্থার পরিচালক হিসেবে।

এ বিষয়ে কুবি ছায়া জাতিসংঘের সভাপতি ইমতিয়াজ আহমেদ চিন্ময় বলেন‚”আমি তাদের এই সফলতায় গর্বিত। আমি মনে করি তারা তাদের এই সফলতার মাধ্যমে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছায়া জাতিসংঘ এর ধারা বজায় রাখবে।”

সংশ্লিষ্ট সংবাদ:

মন্তব্য করুন
আরও পড়ুন

কিশোরগঞ্জ স্টেডিয়ামে প্রধানমন্ত্রী নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে

শিক্ষা প্রকৌশল ঢাকা মেট্রো অফিসে টাকার লেনদেন, আসলে কী ঘটেছিল

মাউশির মহাপরিচালক হলেন অধ্যাপক ড. আল মাহমুদ সোহেল

আগামী বছরে সঠিক সময়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

মাউশি মহাপরিচালকের দায়িত্ব পেলেন অধ্যাপক ড. সোহেল

বৃত্তি পরীক্ষা চালু হওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকরা অত্যন্ত আনন্দিত: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

মুক্তিযোদ্ধারাই ডিপ্লোমা প্রকৌশলীদের অনুপ্রেরণা- আইডিইবি

ডেলের বাজার সমাজকল্যাণ সংঘের শিক্ষা উপকরণ (স্কুল ব্যাগ) বিতরণ

শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনের এপিএস হলেন ওমর ফারুক

২৭তম বিসিএস কর্মকর্তাদের দীর্ঘ বিলম্বের পর যোগদান দেশের ইতিহাসে এক অনাকাঙ্ক্ষিত অধ্যায় : শিক্ষামন্ত্রী

শিক্ষার গুনগত পরিবর্তনে ড. এহছানুল হক মিলনের বিকল্প নেই

ডিএসসিসিতে অফিসার্স এসোসিয়েশনের সভাপতি চাঁদপুর কচুয়ার প্রকৌশলী মোহাম্মদ গোলাম কিবরিয়া