Campus Post
ঢাকা, ,
  1. সর্বশেষ
  2. উচ্চ শিক্ষা

জাবির কামালউদ্দিন হলে মেয়াদোত্তীর্ণ শিক্ষার্থীদের উচ্ছেদ

জাবি প্রতিনিধি
১৬ অগাস্ট ২০২৫, ১০:৪০ পিএম

Link Copied!

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আবাসিক কামালউদ্দিন হলে মেয়াদোত্তীর্ণ শিক্ষার্থীদের উচ্ছেদে বিশেষ অভিযান পরিচালনা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

শনিবার (১৬ আগস্ট) রাত সাড়ে আটটায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও হলের প্রভোস্ট অধ্যাপক ড. এ কে এম রাশিদুল আলমের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। এ সময় অন্যান্য আবাসিক হলের প্রভোস্ট ও সংশ্লিষ্ট অংশীজনরাও উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, আগামী ১১ সেপ্টেম্বর ২০২৫ তারিখে অনুষ্ঠেয় জাকসু নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে এবং হলে স্থিতিশীলতা বজায় রাখতে পূর্বঘোষিত বিজ্ঞপ্তি অনুযায়ী এ অভিযান পরিচালনা করা হয়।

এর আগে গত ১০ আগস্ট জাকসু নির্বাচনের তফসিল ঘোষণাকালে নির্দেশনা দেওয়া হয় যে, আগামী ১৬ আগস্টের মধ্যে বিশ্ববিদ্যালয়ের প্রত্যেক আবাসিক হল থেকে মেয়াদোত্তীর্ণ শিক্ষার্থীদের বের হয়ে যেতে হবে। সেই নির্দেশনার ধারাবাহিকতায় শনিবারের অভিযানে প্রাক্তন শিক্ষার্থীদের হল ছাড়তে বাধ্য করে প্রশাসন।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচনী পরিবেশ স্বচ্ছ রাখতে হলে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান চলমান থাকবে।

সংশ্লিষ্ট সংবাদ:

মন্তব্য করুন
আরও পড়ুন

কিশোরগঞ্জ স্টেডিয়ামে প্রধানমন্ত্রী নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে

শিক্ষা প্রকৌশল ঢাকা মেট্রো অফিসে টাকার লেনদেন, আসলে কী ঘটেছিল

মাউশির মহাপরিচালক হলেন অধ্যাপক ড. আল মাহমুদ সোহেল

আগামী বছরে সঠিক সময়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

মাউশি মহাপরিচালকের দায়িত্ব পেলেন অধ্যাপক ড. সোহেল

বৃত্তি পরীক্ষা চালু হওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকরা অত্যন্ত আনন্দিত: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

মুক্তিযোদ্ধারাই ডিপ্লোমা প্রকৌশলীদের অনুপ্রেরণা- আইডিইবি

ডেলের বাজার সমাজকল্যাণ সংঘের শিক্ষা উপকরণ (স্কুল ব্যাগ) বিতরণ

শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনের এপিএস হলেন ওমর ফারুক

২৭তম বিসিএস কর্মকর্তাদের দীর্ঘ বিলম্বের পর যোগদান দেশের ইতিহাসে এক অনাকাঙ্ক্ষিত অধ্যায় : শিক্ষামন্ত্রী

শিক্ষার গুনগত পরিবর্তনে ড. এহছানুল হক মিলনের বিকল্প নেই

ডিএসসিসিতে অফিসার্স এসোসিয়েশনের সভাপতি চাঁদপুর কচুয়ার প্রকৌশলী মোহাম্মদ গোলাম কিবরিয়া