Campus Post
ঢাকা, ,
  1. সর্বশেষ
  2. উচ্চ শিক্ষা

মূলধারার সাংবাদিকদের প্রতিরোধ গড়ে তুলতে হবে : ডিআরইউ সভাপতি

ক্যাম্পাস পোস্ট ২৪ ডেস্ক
১৬ অগাস্ট ২০২৫, ১০:২৩ পিএম

Link Copied!

ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) সভাপতি আবু সালেহ আকন বলেছেন, ভূয়া ও ভূঁইফোড় সাংবাদিকদের অনৈতিক কর্মকাণ্ডের কারণে মূলধারার সাংবাদিকরা হেনস্তার শিকার হচ্ছেন। এদের প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তাহলে সাংবাদিকতায় গুণগত মান তৈরি হবে এবং সমাজ থেকে অপ-সাংবাদিকতা দূর হবে।

শনিবার রাজধানীর ডেমরার হাজীনগরের সুলতান ফুড ল্যান্ড রেস্টুরেন্টে বৃহত্তর ডেমরা সাংবাদিক ফোরাম, ঢাকার আয়োজনে এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডিআরইউ সভাপতি বলেন, ‘আজকে দেশজুড়ে সাংবাদিকদের নির্যাতন-নিপীড়নে একটি চক্র বেপরোয়া হয়ে উঠেছে। এদের বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়াতে হবে। দলকানা সাংবাদিকতার কারণে যাদের দেবতা মনে করতাম, তারা আজ কেউ জেলে নয়তো পালিয়ে বেড়াচ্ছেন। সাংবাদিকতা করতে হলে দেশ ও মানুষের জন্য করতে হবে, নিজের মধ্যে স্বচ্ছ চিন্তা থাকতে হবে।’

তিনি আরও বলেন, ‘অপ-সাংবাদিকতা রোধে নিজেদের তৈরি করতে হবে। নির্দিষ্ট দলের হয়ে কাজ করার ফলে দেশের জাতীয় মসজিদের ইমাম পর্যন্ত পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। সাংবাদিকদের অধিকার আদায়ে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’

অনুষ্ঠানে বক্তারা বলেন, সকল ভেদাভেদ ভুলে অপ-সাংবাদিকতা রুখতে হবে। ভূয়া ও ভূঁইফোড় সাংবাদিকদের অনৈতিক কর্মকাণ্ডের কারণে সাংবাদিক সমাজকে বারবার হেয় হতে হচ্ছে। নতজানু ও দলকানা সাংবাদিকতা থেকে বেরিয়ে এসে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ওপর জোর দেন তারা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৈনিক সংবাদের মফস্বল সম্পাদক ও ঢাকা বিভাগ সাংবাদিক ফোরামের সভাপতি মো. আলম হোসেন। সঞ্চালনা করেন এশিয়া টেলিভিশনের স্টাফ রিপোর্টার শহীদুল্লাহ্ গাজী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলিটিক্যাল রিপোর্টার্স ফোরামের যুগ্ম সম্পাদক সফিকুল ইসলাম। এছাড়া বিভিন্ন জাতীয় ও স্থানীয় গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সংবাদ:

মন্তব্য করুন
আরও পড়ুন

কিশোরগঞ্জ স্টেডিয়ামে প্রধানমন্ত্রী নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে

শিক্ষা প্রকৌশল ঢাকা মেট্রো অফিসে টাকার লেনদেন, আসলে কী ঘটেছিল

মাউশির মহাপরিচালক হলেন অধ্যাপক ড. আল মাহমুদ সোহেল

আগামী বছরে সঠিক সময়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

মাউশি মহাপরিচালকের দায়িত্ব পেলেন অধ্যাপক ড. সোহেল

বৃত্তি পরীক্ষা চালু হওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকরা অত্যন্ত আনন্দিত: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

মুক্তিযোদ্ধারাই ডিপ্লোমা প্রকৌশলীদের অনুপ্রেরণা- আইডিইবি

ডেলের বাজার সমাজকল্যাণ সংঘের শিক্ষা উপকরণ (স্কুল ব্যাগ) বিতরণ

শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনের এপিএস হলেন ওমর ফারুক

২৭তম বিসিএস কর্মকর্তাদের দীর্ঘ বিলম্বের পর যোগদান দেশের ইতিহাসে এক অনাকাঙ্ক্ষিত অধ্যায় : শিক্ষামন্ত্রী

শিক্ষার গুনগত পরিবর্তনে ড. এহছানুল হক মিলনের বিকল্প নেই

ডিএসসিসিতে অফিসার্স এসোসিয়েশনের সভাপতি চাঁদপুর কচুয়ার প্রকৌশলী মোহাম্মদ গোলাম কিবরিয়া