Campus Post
ঢাকা, শুক্রবার, ২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. সর্বশেষ
  2. উচ্চ শিক্ষা

সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে চবি ছাত্রদলের শিক্ষা সামগ্রী বিতরণ

চবি প্রতিনিধি
১৩ আগস্ট ২০২৫, ১২:৪০ পূর্বাহ্ণ

Link Copied!

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকো ও বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলালের জন্মদিন উপলক্ষে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা।

মঙ্গলবার (১২ আগস্ট) বিকাল ৫ টায় বিশ্ববিদ্যালয়ের রেলওয়ে স্টেশনে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন কর্তৃক পরিচালিত ভাসমান স্কুলের অর্ধশতাধিক শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপহার বিতরণ করা হয়।

ক্যাম্পাসের আশেপাশে বসবাসরত সুবিধাবঞ্চিত শিশুদের পড়ালেখার সুবিধার্থে তাদের মাঝে খাতা, কলম, স্কেল ও পেন্সিলসহ বিভিন্ন শিক্ষা সামগ্রী বিতরণ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতাকর্মীরা। এসময় বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন মহসিন ও সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয়সহ চবি ছাত্রদলের বিভিন্ন হল-ফ্যাকাল্টির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে, বিকালবেলা আসর নামাজের পরে ক্যাম্পাসের মসজিদে আরাফাত রহমান কোকোর মাগফেরাত কামনায় এবং মীর হেলালসহ দেশবাসীর শান্তি কামনায় মিলাদ ও দোয়ার আয়োজন করে চবি ছাত্রদল।

এবিষয়ে সাজ্জাদ হোসেন হৃদয় বলেন, ‘সুবিধাবঞ্চিত এসকল পথশিশুদের পড়ালেখা করার অধিকার আছে। তাদের সুবিধাবঞ্চিত বলা হচ্ছে, অথচ এই সুবিধাবঞ্চিত হওয়ার দায় এই রাষ্ট্রের। শিক্ষা আমাদের মৌলিক অধিকার হলেও এই রাষ্ট্র সবার জন্য শিক্ষা নিশ্চিত করতে পারেনি। রাষ্ট্র সঠিকভাবে পরিচর্যা করলে এই সুবিধাবঞ্চিত শিশুরাই হয়ে উঠবে আমাদের সম্পদ। ছাত্রদল শিক্ষার্থীদের নিয়ে কাজ করা সংগঠন। আমরা চেষ্টা করছি, তাদের মাঝে শিক্ষার আলো জ্বেলে দেওয়ার। আর দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের জন্মদিনে তথাকথিত স্লোগান ও লোকদেখানো কেক কাটার সংস্কৃতি থেকে বের হয়ে দেশের জন্য কিছু করার এটা নতুন প্রয়াস।’

সংশ্লিষ্ট সংবাদ:

মন্তব্য করুন
আরও পড়ুন

শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনের এপিএস হলেন ওমর ফারুক

২৭তম বিসিএস কর্মকর্তাদের দীর্ঘ বিলম্বের পর যোগদান দেশের ইতিহাসে এক অনাকাঙ্ক্ষিত অধ্যায় : শিক্ষামন্ত্রী

শিক্ষার গুনগত পরিবর্তনে ড. এহছানুল হক মিলনের বিকল্প নেই

ডিএসসিসিতে অফিসার্স এসোসিয়েশনের সভাপতি চাঁদপুর কচুয়ার প্রকৌশলী মোহাম্মদ গোলাম কিবরিয়া

ডিপ্লোমা প্রকৌশলীদের অধিকারহরণের অপকৌশল রুখতে হবে

বাঙালি মুসলিম পরিচয় ও সংস্কৃতিকে নির্বাচনী ইশতেহারে যুক্ত করা সময়ের দাবি

বাংলাদেশ কৃষি প্রকৌশলী সোসাইটির কমিটি গঠিত

চাঁদপুর-৩ আসনের ১০ দলীয় জোটের প্রার্থী এড. শাহজাহান মিয়া বিষ্ণুপুর ইউনিয়নে দাঁড়িপাল্লা মার্কায় গণসংযোগ

হাইমচরে অটোরিকশার ধাক্কায় ষষ্ঠ শ্রেণির ছাত্রী গুরুতর আহত, হাসপাতালে ছুটে গেলেন এড. শাহজাহান মিয়া

প্রফেশনাল গাইড: ল্যাপটপ ও পিসি কেনার ক্ষেত্রে যে বিষয়গুলো এড়িয়ে চলবেন না

প্রফেশনাল গাইড: ল্যাপটপ ও পিসি কেনার ক্ষেত্রে যে বিষয়গুলো এড়িয়ে চলবেন না

হাইমচর সমিতির সভাপতি আবুল কালাম আজাদ সাধারণ সম্পাদক মোঃ মাহবুব-উল-আলম নির্বাচিত

শিক্ষকতা কোনো সাধারণ চাকরি নয়; এটি একটি আজীবন দায়িত্ব : শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার