Campus Post
ঢাকা, শুক্রবার, ২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. সর্বশেষ
  2. উচ্চ শিক্ষা

প্রথম বর্ষের ক্লাস শুরু সোমবার, র‍্যাগিংয়ে জিরো টলারেন্স প্রশাসনের

মাভাবিপ্রবি প্রতিনিধি
১০ আগস্ট ২০২৫, ১২:০০ অপরাহ্ণ

Link Copied!

টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) সোমবার (১১ আগস্ট) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ক্লাস শুরু হচ্ছে। নবীনদের ক্যাম্পাসে আগমনকে কেন্দ্র করে র‌্যাগিংয়ের বিষয়ে কঠোর অবস্থানে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

শনিবার (৯ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো: আনোয়ারুল আজীম আখন্দ জানান, জিএসটি গুচ্ছভুক্ত ১৯ বিশ্ববিদ্যালয়ের ১ম বর্ষের ক্লাস আগস্টের ১১ তারিখ থেকে শুরু হবে ইনশাআল্লাহ। নতুন শিক্ষার্থীরা যেন নিজ ক্যাম্পাসে বুলিং ও র‍্যাগিং-এর শিকার না হয় সেটাই সকলের প্রত্যাশা। মাভাবিপ্রবি ক্যাম্পাসে আজ র‍্যাগিং, বুলিং ও মাদকদ্রব্য প্রতিরোধে করণীয় কী সে বিষয়ে উচ্চ পর্যাযের এক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সকলের মতামত নিয়ে একটি কমিটি গঠিত হয় এসব কার্যক্রমের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেয়ার জন্য। সকল শিক্ষার্থীদের প্রতি পরামর্শ: তোমরা জ্ঞান অর্জন ও উদ্ভাবনী গবেষণায় জড়িত হও যেন বিশ্ববিদ্যালয়ের র‍্যাংকিং বৃদ্ধি পায়, র‍্যাগিং বা বুলিং নয়। সকল শিক্ষার্থীর জন্য রইলো শুভকামনা ও দোয়া।

র‌্যাগিংয়ের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড.মো: ইমাম হোসেন বলেন,র‍্যাগিং শাস্তিযোগ্য অপরাধ। আমাদের বিশ্ববিদ্যালয়ে কোন অবস্থাতেই এমন অপরাধ করতে দেয়া যাবে না। প্রক্টরিয়াল টিম, বিভাগীয় একাডেমিক কমিটি, ছাত্র কল্যাণ অফিস সহ সকল ছাত্র ছাত্রীদের সম্মিলিত সহযোগিতায় আমরা র‍্যাগিং প্রতিরোধ করবো। আমরা বিভিন্ন হল ও বিশ্ববিদ্যালয় সংলগ্ন মেস সমূহে বিশেষ নজরদারির অব্যাহত রাখবো। এরপরেও কেউ এরকম ন্যাক্কারজনক কর্মকান্ডে সম্পৃক্ত হয় তাহলে তাকে কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে।

সংশ্লিষ্ট সংবাদ:

মন্তব্য করুন
আরও পড়ুন

শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনের এপিএস হলেন ওমর ফারুক

২৭তম বিসিএস কর্মকর্তাদের দীর্ঘ বিলম্বের পর যোগদান দেশের ইতিহাসে এক অনাকাঙ্ক্ষিত অধ্যায় : শিক্ষামন্ত্রী

শিক্ষার গুনগত পরিবর্তনে ড. এহছানুল হক মিলনের বিকল্প নেই

ডিএসসিসিতে অফিসার্স এসোসিয়েশনের সভাপতি চাঁদপুর কচুয়ার প্রকৌশলী মোহাম্মদ গোলাম কিবরিয়া

ডিপ্লোমা প্রকৌশলীদের অধিকারহরণের অপকৌশল রুখতে হবে

বাঙালি মুসলিম পরিচয় ও সংস্কৃতিকে নির্বাচনী ইশতেহারে যুক্ত করা সময়ের দাবি

বাংলাদেশ কৃষি প্রকৌশলী সোসাইটির কমিটি গঠিত

চাঁদপুর-৩ আসনের ১০ দলীয় জোটের প্রার্থী এড. শাহজাহান মিয়া বিষ্ণুপুর ইউনিয়নে দাঁড়িপাল্লা মার্কায় গণসংযোগ

হাইমচরে অটোরিকশার ধাক্কায় ষষ্ঠ শ্রেণির ছাত্রী গুরুতর আহত, হাসপাতালে ছুটে গেলেন এড. শাহজাহান মিয়া

প্রফেশনাল গাইড: ল্যাপটপ ও পিসি কেনার ক্ষেত্রে যে বিষয়গুলো এড়িয়ে চলবেন না

প্রফেশনাল গাইড: ল্যাপটপ ও পিসি কেনার ক্ষেত্রে যে বিষয়গুলো এড়িয়ে চলবেন না

হাইমচর সমিতির সভাপতি আবুল কালাম আজাদ সাধারণ সম্পাদক মোঃ মাহবুব-উল-আলম নির্বাচিত

শিক্ষকতা কোনো সাধারণ চাকরি নয়; এটি একটি আজীবন দায়িত্ব : শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার