Campus Post
ঢাকা, বৃহস্পতিবার, ৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. সর্বশেষ

ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদের নেতৃত্বে আখেরুজ্জামান- ইমাম উদ্দিন

ক্যাম্পাস পোস্ট ২৪ ডেস্ক
৯ আগস্ট ২০২৫, ৭:২০ অপরাহ্ণ

Link Copied!

বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদের ৫০১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে। এতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রকৌ. মোঃ আখেরুজ্জামান এবং সদস্য সচিব হয়েছেন প্রকৌ. মোঃ ইমাম উদ্দিন।

শনিবার বিকেলে৯আগস্ট) আইডিইবি অন্তর্বর্তীকালীন কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক প্রকৌ. মোঃ কবীর হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই কমিটি ঘোষণা করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রম ও ডিগ্রিধারীদের বিরুদ্ধে বিএসসি ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থী ও ডিগ্রি প্রকৌশলীদের ‘অব্যাহত ষড়যন্ত্র’ এবং দীর্ঘদিনের পুঞ্জিভূত পেশাগত সমস্যার সমাধানে সরকারের কালক্ষেপণের প্রেক্ষিতে দেশব্যাপী দুর্বার আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে সংগ্রাম পরিষদ গঠন করা হয়েছে।

সংগ্রাম পরিষদের নেতারা উল্লেখ করেন, ১৯৭৮ ও ১৯৯৪ সালের সরকারি প্রজ্ঞাপনে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য উপ-সহকারী প্রকৌশলী হতে সহকারী প্রকৌশলী পদে ৩৩% পদোন্নতি, ১০ম গ্রেডভুক্ত উপ-সহকারী প্রকৌশলী ও সমমানের পদে শুধুমাত্র ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের নিয়োগ এবং ‘প্রকৌশলী’ পদবী নির্ধারিত রয়েছে। কিন্তু ডিগ্রি প্রকৌশলীদের সংগঠন আইইবি ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ৩ দফা দাবি তুলে এই পূর্বনির্ধারিত সরকারি প্রজ্ঞাপন বাতিলের চেষ্টা চালাচ্ছে, যা প্রকৌশল কর্মক্ষেত্র ও কারিগরি শিক্ষাঙ্গনকে অস্থিতিশীল করে তুলছে।

আইডিইবি আশা প্রকাশ করেছে, নবগঠিত সংগ্রাম পরিষদের নেতৃত্বে দেশের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থী, শিক্ষক ও পেশাজীবীগণ যেকোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলবেন এবং অধিকার রক্ষার লড়াইকে বেগবান করবেন। একই সঙ্গে, প্রত্যেক জেলায় পলিটেকনিক শিক্ষার্থী, শিক্ষক ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের সমন্বয়ে জেলা সংগ্রাম পরিষদ গঠনের জন্য আইডিইবি জেলা শাখাসমূহকে আহ্বান জানানো হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:

মন্তব্য করুন
আরও পড়ুন

শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনের এপিএস হলেন ওমর ফারুক

২৭তম বিসিএস কর্মকর্তাদের দীর্ঘ বিলম্বের পর যোগদান দেশের ইতিহাসে এক অনাকাঙ্ক্ষিত অধ্যায় : শিক্ষামন্ত্রী

শিক্ষার গুনগত পরিবর্তনে ড. এহছানুল হক মিলনের বিকল্প নেই

ডিএসসিসিতে অফিসার্স এসোসিয়েশনের সভাপতি চাঁদপুর কচুয়ার প্রকৌশলী মোহাম্মদ গোলাম কিবরিয়া

ডিপ্লোমা প্রকৌশলীদের অধিকারহরণের অপকৌশল রুখতে হবে

বাঙালি মুসলিম পরিচয় ও সংস্কৃতিকে নির্বাচনী ইশতেহারে যুক্ত করা সময়ের দাবি

বাংলাদেশ কৃষি প্রকৌশলী সোসাইটির কমিটি গঠিত

চাঁদপুর-৩ আসনের ১০ দলীয় জোটের প্রার্থী এড. শাহজাহান মিয়া বিষ্ণুপুর ইউনিয়নে দাঁড়িপাল্লা মার্কায় গণসংযোগ

হাইমচরে অটোরিকশার ধাক্কায় ষষ্ঠ শ্রেণির ছাত্রী গুরুতর আহত, হাসপাতালে ছুটে গেলেন এড. শাহজাহান মিয়া

হাইমচর সমিতির সভাপতি আবুল কালাম আজাদ সাধারণ সম্পাদক মোঃ মাহবুব-উল-আলম নির্বাচিত

শিক্ষকতা কোনো সাধারণ চাকরি নয়; এটি একটি আজীবন দায়িত্ব : শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের নতুন সচিব ড. জিয়াউল হক