Campus Post
ঢাকা, ,
  1. সর্বশেষ
  2. উচ্চ শিক্ষা

শিক্ষা ব্যবস্থার উন্নতি না করলে দেশের উন্নয়ন সম্ভব নয়: চবি উপাচার্য

চবি প্রতিনিধি
৬ অগাস্ট ২০২৫, ১২:১৮ এএম

Link Copied!

“শিক্ষাব্যবস্থার উন্নতি না করে দেশের উন্নয়ন সম্ভব নয়। শিক্ষা জাতির মেরুদণ্ড। কিন্তু বর্তমান সরকার শিক্ষার মতো মেরুদণ্ডের চিকিৎসা না করে অন্যান্য অঙ্গপ্রত্যঙ্গের চিকিৎসা নিয়ে ব্যস্ত। শিক্ষা কমিশন গঠন করতে সরকারের প্রতি আমার একান্ত অনুরোধ।” এমন প্রস্তাব দিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য অধ্যাপক ড. ইয়াহ্ইয়া আখতার।

মঙ্গলবার (৫ আগষ্ট) দুপুর আড়াইটায় চবির সমাজবিজ্ঞান অনুষদ মিলনায়তনে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

চবি উপাচার্য বলেন, “এখন বর্তমানে সরকারের সমালোচনা না করলে আর কখন করবো। আপনারা দেশের শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজান। সবাই বেশ ফলাও করে প্রচার করে যে শিক্ষাই জাতির মেরুদণ্ড। কিন্তু দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়ন করতে কেউই এগিয়ে আসে না।”

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক কামাল উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইয়াহ্ইয়া আখতার, উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক শামীম উদ্দিন খান, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. সাইফুল ইসলাম, সমাজ বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. এনায়েত উল্যা পাটওয়ারী, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. তৈয়ব চৌধুরী, লোকপ্রশাসনের বিভাগের সভাপতি আমির মুহাম্মদ নসরুল্লাহ, শহীদ হৃদয় চন্দ্র তরুয়ার পিতা রতন চন্দ্র তরুয়া, শহীদ ফরহাদ হোসেনের বড় ভাই গোলাম কিবরিয়া, ছাত্রছাত্রী নির্দেশনা ও পরামর্শ কেন্দ্রের পরিচালক ড. আনোয়ার হোসেন। অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করেন বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য সাবেক অধ্যাপক আবুল কালাম আযাদ।

সংশ্লিষ্ট সংবাদ:

মন্তব্য করুন
আরও পড়ুন

কিশোরগঞ্জ স্টেডিয়ামে প্রধানমন্ত্রী নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে

শিক্ষা প্রকৌশল ঢাকা মেট্রো অফিসে টাকার লেনদেন, আসলে কী ঘটেছিল

মাউশির মহাপরিচালক হলেন অধ্যাপক ড. আল মাহমুদ সোহেল

আগামী বছরে সঠিক সময়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

মাউশি মহাপরিচালকের দায়িত্ব পেলেন অধ্যাপক ড. সোহেল

বৃত্তি পরীক্ষা চালু হওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকরা অত্যন্ত আনন্দিত: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

মুক্তিযোদ্ধারাই ডিপ্লোমা প্রকৌশলীদের অনুপ্রেরণা- আইডিইবি

ডেলের বাজার সমাজকল্যাণ সংঘের শিক্ষা উপকরণ (স্কুল ব্যাগ) বিতরণ

শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনের এপিএস হলেন ওমর ফারুক

২৭তম বিসিএস কর্মকর্তাদের দীর্ঘ বিলম্বের পর যোগদান দেশের ইতিহাসে এক অনাকাঙ্ক্ষিত অধ্যায় : শিক্ষামন্ত্রী

শিক্ষার গুনগত পরিবর্তনে ড. এহছানুল হক মিলনের বিকল্প নেই

ডিএসসিসিতে অফিসার্স এসোসিয়েশনের সভাপতি চাঁদপুর কচুয়ার প্রকৌশলী মোহাম্মদ গোলাম কিবরিয়া